05/03/2026
অদ্য ০৫ মার্চ ২০২৬ খ্রি. তারিখে বাঁশখালী উপজেলার ০৩টি ইউনিয়নে জাটকা আহরণ হতে বিরত থাকা জেলে পরিবারকে মোট ১৪.৮০ মেট্রিক টন ভিজিএফ (চাল) বিতরণ করা হয়। এর মধ্যে পুঁইছড়ি ইউনিয়নে ২১০ জেলে পরিবারকে ৮.৪ মে. টন, পুকুরিয়া ইউনিয়নে ৩৫ জেলে পরিবারকে ১.৪ মে. টন এবং পৌরসভায় ১২৫ জেলে পরিবারকে ৫.০০ মে. টন ভিজিএফ (চাল) বিতরণ করা হয়। জনাব মো: তৌসিব উদ্দিন, সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম এর উপস্থিতিতে উক্ত ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অত্র উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে জাটকা আহরণ হতে বিরত থাকা ২৪৩০ জেলে পরিবারকে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম আগামী মে/২০২৬ খ্রি. পর্যন্ত মোট ০৪ মাস চলমান থাকবে।