Office of the Senior Upazila Fisheries Officer, Banshkhali, Chattogram

Office of the Senior Upazila Fisheries Officer, Banshkhali, Chattogram This is the official page of Office of the Senior Upazila Fisheries Officer, Banshkhali, Chattogram

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্ম...
19/08/2026

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার শেখেরখীল মাছঘাটে স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় মৎস্যজীবীরা মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখা, অবৈধ পন্থায় মাছ শিকার প্রতিরোধ এবং টেকসই মৎস্য উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। একই দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মৎস্যসম্পদ ও এর গুরুত্ব বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। তিনি মৎস্য সম্পদ রক্ষায় সরকারি বিধিবিধান মেনে চলা এবং স্থানীয় মৎস্যজীবীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর তৃতীয় দিনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বাঁশখালী অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বাঁশখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজ লিংক: https://www.banshkhalisanglap.com/.../%e0%a6%ac%e0%a6%be.../

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর ৩য় দিনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও জাতীয় মৎস্য পক্ষ ২০২...
18/08/2026

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর ৩য় দিনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অফিসার্স ক্লাব হল রুম, বাঁশখালী, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়। জনাব মো: তৌসিব উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম কর্তৃক বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা শেষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন এর ২য় দিন শেখেরখীল মাছঘাটে স্থানীয় মৎস্যজীবীদের সাথে বাঁশখালী উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষণ ও ...
18/08/2026

জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন এর ২য় দিন শেখেরখীল মাছঘাটে স্থানীয় মৎস্যজীবীদের সাথে বাঁশখালী উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই দিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রামাণ্যচিত্র প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনাব মো: তৌসিব উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম এর উপস্থিতিতে কর্মসূচি সমূহ বাস্তবায়িত হয়।

16/08/2026
🐟 জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন 🐟বাঁশখালী উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ...
16/08/2026

🐟 জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন 🐟

বাঁশখালী উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ (১৬–৩০ আগস্ট)-এর শুভ উদ্বোধনী কর্মসূচি আজ ১৬ আগস্ট ২০২৬ খ্রি., রোজ রবিবার যথাযোগ্য উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী কর্মসূচির শুরুতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি। এরপর উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়। দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সভায় মৎস্য খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন, দেশীয় মাছ সংরক্ষণ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, ২৯৩ চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ লোকমান, সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাঁশখালী, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার, বাঁশখালী, চট্টগ্রাম। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ তৌসিব উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সাকিব উল আলম, সহকারী কমিশনার (ভূমি), বাঁশখালী, চট্টগ্রাম; বাংলাদেশ কোস্টগার্ড, বাঁশখালী, চট্টগ্রামের কন্টিনজেন্ট কমান্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, জেলে ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে ৩ জন সফল মৎস্যচাষিকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এ ধরনের উদ্যোগ সফল মৎস্যচাষিদের উৎসাহিত করার পাশাপাশি আধুনিক, নিরাপদ ও টেকসই মৎস্যচাষে অন্যদেরও অনুপ্রাণিত করবে।

মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও জলজ পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, জেলে এবং সর্বস্তরের মানুষের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশীয় মৎস্যসম্পদ রক্ষা, নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধি এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সফল হউক 🐟

সাম্প্রতিক ভারী বর্ষণজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবার, পুকুর, মৎস্য খামার ও ঘের পরিদর্শনে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাব...
22/07/2026

সাম্প্রতিক ভারী বর্ষণজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবার, পুকুর, মৎস্য খামার ও ঘের পরিদর্শনে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা জেলেপাড়ার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবার, পুকুর, মৎস্য খামার ও চিংড়ি ঘের সরেজমিনে পরিদর্শন করেন জনাব সালমা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম এবং জনাব মো. তৌসিব উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম। এ সময় মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কর্মকর্তাবৃন্দ ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন, বন্যাজনিত ক্ষয়ক্ষতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পুকুর, মৎস্য খামার ও ঘেরের ক্ষয়ক্ষতির বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর গ্রহণ করে প্রয়োজনীয় পরামর্শ করেন।

বন্যার পানি নেমে যেতে শুরু করলেও দুর্ভোগ এখনো কাটেনি। বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারি জেলে কার্ডধারী পরিবারের অ...
20/07/2026

বন্যার পানি নেমে যেতে শুরু করলেও দুর্ভোগ এখনো কাটেনি। বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারি জেলে কার্ডধারী পরিবারের অনেকেই এখনও ভেঙে পড়া কাঁচা ঘর, ক্ষতিগ্রস্ত বেড়া এবং কাদা ও জলাবদ্ধতায় ঘেরা বসতভিটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কোথাও মাটির দেয়াল ধসে পড়েছে, কোথাও রান্নাঘর ও বসতঘরের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা এখনও পুরোপুরি ফিরে আসেনি।

সংযুক্ত স্থিরচিত্রে আজকের পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের বসতঘরের বর্তমান অবস্থা, ধসে পড়া মাটির দেয়াল, ক্ষতিগ্রস্ত বেড়া, কাদা ও জলাবদ্ধতায় আক্রান্ত বসতভিটার বাস্তব চিত্র এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে।

সাম্প্রতিক বন্যায় বাঁশখালী উপজেলার জেলে পরিবার ও মৎস্য খাতের ক্ষয়ক্ষতির চিত্রগত কয়েকদিনের অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভা...
19/07/2026

সাম্প্রতিক বন্যায় বাঁশখালী উপজেলার জেলে পরিবার ও মৎস্য খাতের ক্ষয়ক্ষতির চিত্র

গত কয়েকদিনের অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে জনজীবনের পাশাপাশি উপজেলার মৎস্য খাতও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে রাস্তাঘাট, কৃষিজমি ও বসতবাড়ির পাশাপাশি অসংখ্য পুকুর, মৎস্য খামার ও চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। প্রবল স্রোত ও পানির চাপে অনেক পুকুর ও ঘেরের পাড় এবং আইল ভেঙে যাওয়ায় চাষকৃত মাছ ও চিংড়ি বন্যার পানির সঙ্গে ভেসে গেছে। ফলে স্থানীয় মৎস্যচাষীরা উল্লেখযোগ্য উৎপাদন ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তাদের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বন্যার শুরু থেকেই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম অত্র উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে মৎস্য খাতের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ, মৎস্যচাষীদের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছেন। চলমান পরিস্থিতিতে তিনি পুনরায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত জেলে কার্ডধারী পরিবারসমূহ পরিদর্শন করে তাদের বসতঘর, জীবিকা এবং সার্বিক মানবিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে দেখা যায়, অনেক প্রান্তিক জেলে পরিবারের কাঁচা মাটির তৈরি ঘরের দেয়াল ধ্বসে পড়েছে, ঘরের বেড়া ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বসতভিটার বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। বন্যার পানি নেমে গেলেও অনেক এলাকায় ঘরের মেঝে, উঠান ও আশপাশে কাদা এবং জলাবদ্ধতা রয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী কর্তৃক ক্ষতিগ্রস্ত এলাকা ও জেলে কার্ডধারী পরিবারসমূহ পরিদর্শন এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের বিভিন্ন মুহূর্ত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের জেলে কার্ডধারী পরিবারের বসতঘর, ভেঙে পড়া মাটির দেয়াল ও বেড়া, কাদা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বসতভিটার বাস্তব চিত্র স্থিরচিত্রে তুলে ধরা হয়েছে।

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Office of the Senior Upazila Fisheries Officer, Banshkhali, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share