25/04/2026
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ সেনা শাখার গৌরবময় অর্জন।
অদ্য ২৫-০৪-২৬ তারিখ রোজ শনিবার চট্টগ্রাম সেনানিবাসের শহীদ এম আর ফায়ারিং রেন্জে অনুষ্ঠিত কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ১২ ও ১৩ বিএনসিসি ব্যাটালিয়ন, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের মাসিক ফায়ারিং অনুষ্ঠিত হয়।
এতে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম বিএনসিসি সেনা শাখার ৮ জন ক্যাডেট অংশ নেই। এবং বিএনসিসি সেনা,নৌ ও বিমান শাখার প্রায় ১৫০ জন ক্যাডেট অংশ গ্রহণ করে। এতে ১০০ মিটার দূরত্বের ফায়ারিংয়ে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ সেনা শাখার ক্যাডেট জান্নাতুল মাওয়া এলিচা ৮.৫ ইঞ্চি গ্রুপিং করে প্রথম স্থান অর্জন করে।
তার এই গৌরবময় অর্জনে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ সেনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
মিডিয়া উইং
বিএনসিসি, সেনা শাখা
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।