ব্রাহ্মণবাড়িয়ার ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার ছেলে Brahmanbariar Chale

কল্পিত স্বাধীন দেশ ব্রাহ্মণবাড়িয়া!  অনেকেই দাবী তুলেছে ব্রাহ্মণবাড়িয়াকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য ৷ ব্যাস ভ...
19/04/2020

কল্পিত স্বাধীন দেশ ব্রাহ্মণবাড়িয়া!

অনেকেই দাবী তুলেছে ব্রাহ্মণবাড়িয়াকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য ৷

ব্যাস ভাল কথা ৷ আপনাদের দাবী মেনে নিতে ব্রাহ্মণবাড়িয়া বাসীর কোন আপত্তি নাই ৷ কারণ ব্রাহ্মণবাড়িয়া একটি স্বয়ংসম্পূর্ণ জেলা ৷

ব্রাহ্মণবাড়িয়া যদি তিতাস গ্যাস বন্ধ করে দেয় তাহলে ঢাকা বাসী রান্না খেতে হবে না ৷ আর ব্রাহ্মণবাড়িয়াকে যদি একটি স্বাধীন দেশ হিসেবে কল্পনা করি তাহলে শুধু তিতাস গ্যাস বাংলাদেশের কাছে বিক্রি করেই সিংগাপুরে পরিণত হবে ব্রাহ্মণবাড়িয়া ৷ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের অন্তত ৫ টি জেলার চাহিদা মিটানো সম্ভব ৷
চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের লোকেরা ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে যাওয়ার সময় অবশ্যই ট্রানজিট ফি দিয়ে যাবেন ৷

আশুগঞ্জ সার কারখানার সার দিয়ে বাংলাদেশের সিংহভাগ কৃষকের চাহিদা মিটানো হয় ৷

আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্যের জন্য স্থলবন্দর ও নৌবন্দরও আছে ব্রাহ্মণবাড়িয়ায় ৷

বাংলাদেশের ৭ম ধনী জেলা ব্রাহ্মণবাড়িয়া ৷ নদীবিধৌত প্রাকৃতিক দূর্যোগমুক্ত উর্বর ভূমির জেলা ব্রাহ্মণবাড়িয়া ৷ এখানে কোন কিছুর অভাব নাই ৷

সিংগাপুরকে যেমন মালয়েশিয়া বের করে দিয়েছিল আপনারাও ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশ থেকে বের করে দেন ৷ ব্রাহ্মণবাড়িয়া দ্বিতীয় সিংগাপুরে পরিণত হতে বেশি সময় লাগবে না ৷

কল্পনা থেকে বাস্তবতায় ফিরে আসি ৷ করোনা মহামারির সময় লকডাউন ভেঙে জানাজায় লক্ষাধিক মানুষের সমাগম, দুই গ্রামের মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষ, কাটা পা নিয়ে উল্লাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অসচেতনতা ও বর্বরতার প্রকাশ পেয়েছে ৷ আমি ব্যক্তিগতভাবে এমন ঘটনায় লজ্জিত ও অনুতপ্ত ৷

ব্রাহ্মণবাড়িয়া জেলার সবগুলো উপজেলায় যাওয়ার সুযোগ আমার হয়েছে ৷ নবীনগর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, আখাউড়া, বিজয়নগর, আশুগঞ্জ

ভালবাসি ব্রাহ্মণবাড়িয়াকে ৷ গর্ব করি, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ৷

তবে আমাদেরকে আরও সচেতন ও সভ্য হতে হবে ৷
😊😊✌
তারপরও ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে যাদের চুলকানি আছে দয়া করে মলম লাগান..!!

26/01/2015

Brahmanbariar Chale

Address

Brahmanbaria Sadar
Chittagong
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাহ্মণবাড়িয়ার ছেলে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ব্রাহ্মণবাড়িয়ার ছেলে:

Share