18/03/2026
আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
💐💐 শুরুতেই সকলকে আন্তরিকভাবে স্বাগতম জানাই আমাদের, — ‘গাউসিয়া ইসলামিক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন’- এর অফিসিয়াল ফেইসবুক পেইজে।💐💐💐
আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক এবং মহান আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একটি ‘সদকায়ে জারিয়া’ মূলক মানবিক উদ্যোগ। ২০০২ সালের ১১ই জানুয়ারি থেকে আমরা সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
---
★★নিচে আমাদের সংগঠনের সংক্ষিপ্ত গঠনতন্ত্র, পরিচিতি ও বর্তমান কার্যক্রম তুলে ধরা হলো।★★
📍 **সংগঠনের নাম:
গাউসিয়া ইসলামিক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন।
📍 **ঠিকানা:
আহসান উল্ল্যাহ হাউসিং সোসাইটি, নূর সেন্টার
(নিচ তলা), নিমতলা বিশ্বরোড, চট্টগ্রাম।
---
★★ পরিচালনা পর্ষদ ও কার্যকরী পরিষদ ★★
★প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান:
সাংবাদিক মুহাম্মদ আসলাম উদ্দীন রুমান।
★ব্যবস্থাপনা পরিচালক: ডক্টর এম এ মতিন।
★ উপ-ব্যবস্থাপনা পরিচালক:
মোঃ মোশারফ হোসেন (বাংলাদেশ পুলিশ)।।
★ বিভাগীয় পরিচালক: মোঃ ইলিয়াস চৌধুরী।
★কার্যকরী সদস্যবৃন্দ:-
সাংবাদিক মোঃ এম এম ইউসুফ,
সাংবাদিক রফিকুজ্জামান,
সাংবাদিক তাজউদ্দীন,
সাংবাদিক রুবেল,
সাংবাদিক এম এ রাসেল,
মোঃ পারভেজ,
মোঃ কামাল উদ্দিন,
মোঃ সাইফুজ্জামান,
মোঃ শহীদুল্লাহ,
মোহাম্মদ কামরুজ্জামান,
মোঃ আবুল কাশেম,
মোঃ সাইফুল ইসলাম,
মোঃ সাদ্দাম হোসেন,
মোঃ জাফর ইকবাল,
মোঃ নুরুদ্দিন পারভেজ,
মোহাম্মদ ওমর ফারুক,
মোঃ বেলাল উদ্দিন,
মোঃ বখতিয়ার,
মোঃ আবু তৈয়ব,
মোঃ ইসমাইল এবং রোমান।
---
★★ আমাদের মূল লক্ষ্য,
গঠনতন্ত্র ও বর্তমান কর্মসূচি সমূহ ★★👇
১.) দ্বীনি শিক্ষা সেবা:-
সমাজের এতিম ও সুবিধাবঞ্চিত
শিশুদের বিনামূল্যে সহীহ-শুদ্ধভাবে
কুরআন তেলাওয়াত ও নামাজ শিক্ষা প্রদান।
২.) জরুরি স্বাস্থ্য সেবা:- (মেডিকেল ক্যাম্প):
সমাজের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে আমরা বর্তমানে ('"ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প'") পরিচালনা করছি। যেখানে অত্যন্ত স্বল্প এবং নামমাত্র মূল্যে ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা:
* নিখুঁতভাবে রক্তের গ্রুপ নির্ণয়।
* মরণব্যাধি হেপাটাইটিস-বি (HBsAg) স্ক্রিনিং।
* সাথে সাথে অত্যাধুনিক ''ডিজিটাল হেলথ কার্ড'' প্রদান করা হচ্ছে।
৩.) আর্থ-সামাজিক সহায়তা:-
অসহায় ও দুস্থ মানুষের চরম বিপদে আর্থিক,
মানসিক ও শারীরিক ভাবে পাশে দাঁড়ানো।
৪.)সামাজিক সচেতনতা:-
বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক
ও যৌতুকমুক্ত সমাজ গঠনে প্রচার চালানো।
৫.) শেষ বিদায়ের সাথী:-
বেওয়ারিশ বা লাওয়ারিশ মৃত ব্যক্তিকে স্বেচ্ছায়
ধর্মীয় রীতি অনুযায়ী দাফন-কাফনের ব্যবস্থা করা।
৬.) উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান:-
বেকারত্ব দূরীকরণে যুব সমাজকে বিভিন্ন
কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা হতে উৎসাহ প্রদান
এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহযোগিতা করা।
৭.)রাষ্ট্রীয় উন্নয়ন:-
দেশ ও জাতির উন্নয়নমূলক কাজে প্রশাসনের সাথে
ঐক্যবদ্ধতার সাথে স্বেচ্ছায় সহযোগিতা প্রদান এবং মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করা।
---
★★★ আমাদের আহ্বান:- ★★★
আমাদের লক্ষ্য একটাই—একটি সুন্দর, সুস্থ ও মানবিক রাষ্ট্র গঠন। যেখানে কেউ অবহেলায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকবে না। মনে রাখবেন, আপনার দেওয়া সামান্য অনুদান বা একটি ভালো কাজ হতে পারে পরকালে আপনার নাজাতের উছিলা।
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"
ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল মন্ত্র।
💐সবাইকে আমাদের এই মানবিক কাফেলায়
শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।💐
ধন্যবাদান্তে,
সাংবাদিক মুহাম্মদ আসলাম উদ্দীন রুমান
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
গাউছিয়া ইসলামিক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন, চট্টগ্রাম।
📞 যোগাযোগ:- ০১৯০২-২০৩৪৩১