17/05/2026
আসসালামু ওয়ালাইকুম,
#বাইকের_উপর_অযৌক্তিক_কর_মানি_না
এই শ্লোগানকে সামনে রেখে আগামীকাল ১৮ তারিখ, সোমবার চট্টগ্রাম বাইকিং কমিউনিটির পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দেওয়া হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে, দুপুর ২:৩০ মিনিটে মাননীয় জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এবং বিকেল ৩:৩০ মিনিটে সিআরবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
যারা “বাইকের উপর অযৌক্তিক কর মানি না” এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে চান, তাদের সকলকে আগামীকাল ১৮ তারিখ, সোমবার দুপুর ২:৩০ মিনিটের মধ্যে সিআরবিতে উপস্থিত থাকার আন্তরিক অনুরোধ জানানো যাচ্ছে।
একই সঙ্গে সকল গ্রুপ অ্যাডমিন ও প্রতিনিধিদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা নিজ নিজ গ্রুপের সদস্যদের নিয়ে বিকেল ৩:৩০ মিনিটের মধ্যে সিআরবিতে উপস্থিত থেকে মানববন্ধন সফল করতে সার্বিক সহযোগিতা করবেন।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ:
এই কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক। তাই রাজনৈতিক কোনো ইস্যু বা বিতর্ক সৃষ্টি হতে পারে, এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ রইল।
ধন্যবাদান্তে,
Chattogram Biking Community