We Are For All Beings - Animal Shelter And Rescue

We Are For All Beings - Animal Shelter And Rescue "We are for all beings — because all beings are equal in the universe."

আজ পবিত্র আষাঢ়ী পূর্ণিমা দিনটি বৌদ্ধধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পুণ্যময়।পবিত্র আষাঢ়ী পূর্ণিমা অর্থবহ করে তুলি—দান, শ...
29/07/2026

আজ পবিত্র আষাঢ়ী পূর্ণিমা দিনটি বৌদ্ধধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পুণ্যময়।
পবিত্র আষাঢ়ী পূর্ণিমা অর্থবহ করে তুলি—দান, শীল, ভাবনা ও ধর্মচর্চার মাধ্যমে।
সবাইকে জানাই আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।

আষাঢ়ী পূর্ণিমার ঐতিহাসিক ঘটনা।

১. মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ: সিদ্ধার্থ গৌতম মানবকুলে জন্ম নেওয়ার জন্য তাঁর মাতৃগর্ভে (রাণী মহামায়া) প্রতিসন্ধি গ্রহণ করেন।
২. মহানিষ্ক্রমণ বা গৃহত্যাগ: মানবজাতিকে দুঃখ থেকে মুক্তির পথ দেখাতে ২৯ বছর বয়সে রাজসুখ ত্যাগ করে গৃহত্যাগ করেন।
৩. ধর্মচক্র প্রবর্তন: সারনাথের মৃগদাবে পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশ্যে প্রথমবারের মতো 'ধর্মচক্র প্রবর্তন সূত্র' দেশনা করেন।
৪. প্রাতিহার্য ঋদ্ধি প্রদর্শন: শ্রাবস্তীতে তীর্থিকদের দর্প চূর্ণ করে আধ্যাত্মিক/অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন।
৫. অভিধর্ম দেশনা: তুষিত স্বর্গে গিয়ে পরলোকগত মা (রাণী মহামায়া)-কে কৃতজ্ঞতাস্বরূপ পবিত্র অভিধর্ম ধর্মদেশনা প্রদান করেন।🙏

প্রিয় কেয়ারটেকার জ্ঞান হারানোতে সাহায্যের চিৎকার গোরিলার! এমনটাও কি সম্ভব? 🥺স্থানীয় এক অভয়ারণ্যে ঘটেছে এই ঘটনা। জুলিয়াস ...
24/07/2026

প্রিয় কেয়ারটেকার জ্ঞান হারানোতে সাহায্যের চিৎকার গোরিলার! এমনটাও কি সম্ভব? 🥺

স্থানীয় এক অভয়ারণ্যে ঘটেছে এই ঘটনা। জুলিয়াস নামের এক কেয়ারটেকারের সকাল থেকেই বেশ বুকে ব্যাথা অনুভব হচ্ছিলো, মনে হচ্ছিলো যেন তার হাত-ও অবস হয়ে আসছিলো, কিন্তু তৈলাক্ত খাবার খাওয়ায় এমন হয়েছে ভেবে সে তেমন একটা গুরুত্ব দেইনি বিষয়টায়।

এমন অবস্থায়-ই সে তার দায়িত্বে থাকা গোরিলার ওখানে প্রদর্শনে যায়, যেয়ে তাকে আদর করে পেটে হাতিয়ে দিতে থাকে, এর মাঝেই সে অজ্ঞান হয়ে পড়ে৷ এটা দেখে গোরিলা তাকে জাগানোর চেষ্টা করে, তবে কোন প্রকারের সাড়া না পেয়ে ও লোকটাকে কোলে নিয়ে সাহায্যের জন্যে হুংকার/চিৎকার দিতে থাকে! এতে করে ওখানের অন্যান্য স্টাফরা দৌড়ে যায় ঘটনাস্থলে। গোরিলা যখন বুঝতে পারে যে ওরা সাহায্যের জন্যে এসেছে, তখন ও লোকটাকে নামিয়ে দেয় ওদের কাছে। পরবর্তীতে ডাক্তার এসে নিশ্চিত করে যে জুলিয়াসের ম্যাজোর হার্ট অ্যাটাক হয়েছিলো, আর খুব অল্পের জন্যে সে বেচে গিয়েছে! সঠিক সময়ে চিকিৎসা না হলে পুরো ব্যাপারটা অন্যরকম হতো।

জুলিয়াসের জ্ঞান ফেরার পর সেই অভয়ারণ্যের ম্যানেজার তাকে সিসিটিভি ফুটেজ দেখায়, যা রীতিমতো তাকে অশ্রুভারাক্রান্ত করে তোলে... এতো বছরে তৈরী হওয়া বন্ধন আর ভালোবাসা বিফলে যাইনি ❤️

প্রকৃতির এই দারুণ ব্যাপার গুলো আমার কাছে ম্যাজিকের মতন মনে হয়, খুব সৌভাগ্যবান মানুষেরাই এমন সব ঘটনার মুখোমুখি হয়ে থাকে ❤️

প্রাণী জীবন দান ও বন্যার্থদের সহযোগিতা (জুন–জুলাই) আয় ও ব্যয়ের হিসাব।🐾 প্রাণীর জীবন দান — ১,৫০০/-🌧️ বন্যার্থদের সহযোগিতা...
21/07/2026

প্রাণী জীবন দান ও বন্যার্থদের সহযোগিতা (জুন–জুলাই) আয় ও ব্যয়ের হিসাব।

🐾 প্রাণীর জীবন দান — ১,৫০০/-
🌧️ বন্যার্থদের সহযোগিতা (রাঙ্গামাটি) — ৩,০০০/-
🌧️ বন্যার্থদের সহযোগিতা (বান্দরবান) — ২০,০০০/-
🌊 বাশখালী (জলদি) — ৯,০০০/-
🏠 ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণে (১০ পরিবার × ১,০০০/-) — ১০,০০০/-
মোট ব্যয়: ৪৩,৫০০/- টাকা

সারসংক্ষেপ--
💚 মোট দান সংগ্রহ: ৫০,০৩০/- টাকা

💸 মোট ব্যয়: ৪৩,৫০০/- টাকা

💰 অবশিষ্ট তহবিল: ৬,৫৩০/- টাকা (অসুস্থ রোগীদের চিকিৎসা সহয়তা দান করা হবে)

টানা ১২ ঘণ্টা ধরে আশার আলো জ্বলেছিল। 🐘🌊❤️শ্রীলঙ্কান নৌবাহিনীর একটি টহলদল সমুদ্রের বুকে এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হয়।...
18/07/2026

টানা ১২ ঘণ্টা ধরে আশার আলো জ্বলেছিল। 🐘🌊❤️

শ্রীলঙ্কান নৌবাহিনীর একটি টহলদল সমুদ্রের বুকে এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হয়। তীর থেকে বহু দূরে, উত্তাল সাগরের মাঝে একটি বুনো হাতিকে তারা ক্লান্ত ও অসহায় অবস্থায় ভেসে থাকতে দেখে। প্রবল স্রোতে ভেসে গিয়ে হাতিটি গভীর সমুদ্রে আটকা পড়েছিল।

হাতি স্বভাবতই দক্ষ সাঁতারু। কিন্তু অন্তহীন সমুদ্রের সঙ্গে লড়াই করা সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ধরে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে হাতিটি তখন সম্পূর্ণ ক্লান্ত, দিশেহারা এবং কোনোভাবে ভেসে থাকার চেষ্টা করছিল।

এরপর শুরু হয় এক অসাধারণ ১২ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান।

উদ্ধারকারীরা বুঝতে পেরেছিলেন, আতঙ্কিত হাতিটিকে জোর করে টেনে আনা যাবে না। তাই তারা অসাধারণ ধৈর্য, দক্ষতা ও মানবিকতার পরিচয় দেন। নৌকা, দড়ি এবং সুচারু সমন্বয়ের মাধ্যমে ধীরে ধীরে হাতিটিকে তীরের দিকে নিয়ে আসেন। পুরো অভিযানে তারা নিশ্চিত করেন, যাতে হাতিটির ওপর অপ্রয়োজনীয় চাপ না পড়ে এবং তার নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পায়।

ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, কিন্তু তারা এক মুহূর্তের জন্যও হাল ছাড়েননি।

অবশেষে, দীর্ঘ প্রচেষ্টার পর হাতিটি নিরাপদে তীরে পৌঁছে যায়।

এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীও কখনো কখনো অসহায় হয়ে পড়তে পারে। আর সেই সময় সহমর্মিতা, দলগত প্রচেষ্টা ও অদম্য মানবিকতাই একটি জীবন রক্ষা করতে পারে।
প্রতিটি প্রাণের জীবন মূল্যবান। প্রতিটি উদ্ধার মানবতার এক অনন্য দৃষ্টান্ত। ❤️🐘

ছবি ও তথ্য: এলিফ্যান্ট ফ্যামিলি।

বন্যায় দুর্গতদের সহয়তা হিসাবে আজকে বিকেল বেলায়-- আমরা জামছড়ি আর সোনায় সেতু পাড়ায় ত্রাণের দানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আ...
13/07/2026

বন্যায় দুর্গতদের সহয়তা হিসাবে আজকে বিকেল বেলায়--

আমরা জামছড়ি আর সোনায় সেতু পাড়ায় ত্রাণের দানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমাদের টিম।

#

ধুপবাত্তি × মার্গ বৌদ্ধ সংগঠন x ANIMAL SHELTER (সম্মিলিত) আজ ✅রাঙ্গামাটির 👉রাজস্থলীতে বন্যাদুর্গত মানুষের জন্য আমাদের ত্...
13/07/2026

ধুপবাত্তি × মার্গ বৌদ্ধ সংগঠন x ANIMAL SHELTER (সম্মিলিত)

আজ ✅রাঙ্গামাটির 👉রাজস্থলীতে বন্যাদুর্গত মানুষের জন্য আমাদের ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।

ইতোমধ্যে প্রাপ্ত অনুদানের মাধ্যমে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সংগ্রহ ও প্রস্তুত করা হয়েছে। বর্তমানে পিকআপে ত্রাণসামগ্রী বোঝাই করে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে।

আপনাদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কারণেই এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। যারা শুরু থেকে আমাদের পাশে ছিলেন এবং অনুদানের মাধ্যমে সহযোগিতা করেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

আমাদের এই কার্যক্রম এখানেই শেষ নয়। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। আপনিও চাইলে এখনো এই মানবিক উদ্যোগে অংশ নিতে পারেন। আপনার সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে।

আজ আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মিলিত উদ্যোগে বন্যাকবলিত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।সকল প্রাণীর দুঃ...
12/07/2026

আজ আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মিলিত উদ্যোগে বন্যাকবলিত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সকল প্রাণীর দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দানের মাধ্যমেই এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

যারা আমাদের এই উদ্যোগে আর্থিক সহায়তা, শ্রম ও সময় দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আসুন, মানবতার সেবায় আমরা সবাই একসাথে কাজ করি। একটি ছোট্ট সহযোগিতাও একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।

সকল দাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ। ❤️🙏
We Are For All Beings – Animal Shelter & Rescue

প্রতিবারের ন্যায় এবারও আমরা দুঃখী ও অসহায় মানুষের পাশে আছি।ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার আজ খাদ্য, বিশুদ্ধ ...
11/07/2026

প্রতিবারের ন্যায় এবারও আমরা দুঃখী ও অসহায় মানুষের পাশে আছি।

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার আজ খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছে।

আসুন, মানবতার ডাকে সাড়া দিই। আপনার সামান্য সহযোগিতাই একটি পরিবারের মুখে আহার তুলে দিতে পারি। বন্যার্তদের সহযোগিতায় আমরা একসাথে।

আপনিও আমাদের এই মানবিক উদ্যোগের অংশ হোন।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

🙏🕯️⚫ আমরা গভীর ভাবে শোকাহত 🕯️⚫🙏
28/04/2026

🙏🕯️⚫ আমরা গভীর ভাবে শোকাহত 🕯️⚫🙏

শুভ জন্মদিন 🎉We Are For All Beings – Animal Shelter & Rescue এর সম্মানিত প্রতিষ্ঠাতাকে জানাই আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ...
13/04/2026

শুভ জন্মদিন 🎉

We Are For All Beings – Animal Shelter & Rescue এর সম্মানিত প্রতিষ্ঠাতাকে জানাই আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ্ছা 💚

আপনার মহান উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অসংখ্য বিপন্ন ও অসহায় প্রাণী নতুন জীবন পেয়েছে।

আপনার এই মানবিকতা ও ভালোবাসা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করছি।

আপনার হাত ধরে আরো অনেক প্রাণের জীবন রক্ষা পাক। 🌿🐢🐟🕊️🐌

শুভ জন্মদিন নির্ঝর পিয়াস শাক্য 🌿

Address

72 SS KHALED Road, ASHKAR DIGIR PAR
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when We Are For All Beings - Animal Shelter And Rescue posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share