علم

علم المكتبة الرقمية
Digital library

سُبْحَانَ اللّٰهGalaxy Clusters
30/12/2025

سُبْحَانَ اللّٰه
Galaxy Clusters

09/11/2025

Assalamualaikum

আল বাকারা [২ঃ ১৪১-১৪৫]- রাসূল (ﷺ) এর হিজরতের পর অবতীর্ণ (মদীনায়)📖📖📖📖📖📖📖بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِশুরু করছি আ...
11/10/2025

আল বাকারা [২ঃ ১৪১-১৪৫]
- রাসূল (ﷺ) এর হিজরতের পর অবতীর্ণ (মদীনায়)
📖📖📖📖📖📖📖
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤

141. تِلۡكَ اُمَّۃٌ قَدۡ خَلَتۡ ۚ لَهَا مَا كَسَبَتۡ وَ لَكُمۡ مَّا كَسَبۡتُمۡ ۚ وَ لَا تُسۡـَٔلُوۡنَ عَمَّا كَانُوۡا یَعۡمَلُوۡنَ

সেটা ছিল একটি উম্মত, যারা বিগত হয়েছে। তারা যা অর্জন করেছে, তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য। আর তারা যা করত, সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
142. سَیَقُوۡلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰىهُمۡ عَنۡ قِبۡلَتِهِمُ الَّتِیۡ كَانُوۡا عَلَیۡهَا ؕ قُلۡ لِّلّٰهِ الۡمَشۡرِقُ وَ الۡمَغۡرِبُ ؕ یَهۡدِیۡ مَنۡ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ

অচিরেই নির্বোধ লোকেরা বলবে, 'কীসে তাদেরকে তাদের কিবলা থেকে ফিরাল, যার উপর তারা ছিল?' বল, 'পূর্ব ও পশ্চিম আল্লাহরই। তিনি যাকে চান সোজা পথ দেখান'।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
143. وَ كَذٰلِكَ جَعَلۡنٰكُمۡ اُمَّۃً وَّسَطًا لِّتَكُوۡنُوۡا شُهَدَآءَ عَلَی النَّاسِ وَ یَكُوۡنَ الرَّسُوۡلُ عَلَیۡكُمۡ شَهِیۡدًا ؕ وَ مَا جَعَلۡنَا الۡقِبۡلَۃَ الَّتِیۡ كُنۡتَ عَلَیۡهَاۤ اِلَّا لِنَعۡلَمَ مَنۡ یَّتَّبِعُ الرَّسُوۡلَ مِمَّنۡ یَّنۡقَلِبُ عَلٰی عَقِبَیۡهِ ؕ وَ اِنۡ كَانَتۡ لَكَبِیۡرَۃً اِلَّا عَلَی الَّذِیۡنَ هَدَی اللّٰهُ ؕ وَ مَا كَانَ اللّٰهُ لِیُضِیۡعَ اِیۡمَانَكُمۡ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوۡفٌ رَّحِیۡمٌ

আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপর। আর যে কিবলার উপর তুমি ছিলে, তাকে কেবল এ জন্যই নির্ধারণ করেছিলাম, যাতে আমি জেনে নেই যে, কে রাসূলকে অনুসরণ করে এবং কে তার পেছনে ফিরে যায়। যদিও তা অতি কঠিন (অন্যদের কাছে) তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন এবং আল্লাহ এমন নন যে, তিনি তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
144. قَدۡ نَرٰی تَقَلُّبَ وَجۡهِكَ فِی السَّمَآءِ ۚ فَلَنُوَلِّیَنَّكَ قِبۡلَۃً تَرۡضٰهَا ۪ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ ؕ وَ حَیۡثُ مَا كُنۡتُمۡ فَوَلُّوۡا وُجُوۡهَكُمۡ شَطۡرَهٗ ؕ وَ اِنَّ الَّذِیۡنَ اُوۡتُوا الۡكِتٰبَ لَیَعۡلَمُوۡنَ اَنَّهُ الۡحَقُّ مِنۡ رَّبِّهِمۡ ؕ وَ مَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا یَعۡمَلُوۡنَ

আকাশের দিকে বার বার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি। অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাব, যা তুমি পছন্দ কর। সুতরাং তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাকো, তার দিকেই তোমাদের চেহারা ফিরাও। আর নিশ্চয় যারা কিতাবপ্রাপ্ত হয়েছে, তারা অবশ্যই জানে যে, তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে, সে ব্যাপারে আল্লাহ গাফিল নন।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
145. وَ لَئِنۡ اَتَیۡتَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡكِتٰبَ بِكُلِّ اٰیَۃٍ مَّا تَبِعُوۡا قِبۡلَتَكَ ۚ وَ مَاۤ اَنۡتَ بِتَابِعٍ قِبۡلَتَهُمۡ ۚ وَ مَا بَعۡضُهُمۡ بِتَابِعٍ قِبۡلَۃَ بَعۡضٍ ؕ وَ لَئِنِ اتَّبَعۡتَ اَهۡوَآءَهُمۡ مِّنۡۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ الۡعِلۡمِ ۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِیۡنَ

আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আস, তারা তোমার কিবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও এবং তারা একে অপরের কিবলার অনুসরণকারী নয়। আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ কর তোমার নিকট জ্ঞান আসার পর, তবে নিশ্চয় তুমি তখন যালিমদের অন্তর্ভুক্ত

◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑
সারাংশঃ
আগের উম্মতদের আমল তাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য — কেউ অন্যের দায় নেবে না। কিবলা পরিবর্তন ছিল আল্লাহর হুকুম, যাতে বোঝা যায় কে রাসূলের আনুগত্য করে। মুসলমানরা মধ্যপন্থী ন্যায়পরায়ণ উম্মত। আল্লাহ নবীকে কাবার দিকে মুখ ফিরাতে আদেশ দেন। আহলে কিতাব সত্য জানলেও হিংসা ও পক্ষপাতের কারণে তা মানে না।

লক্ষণীয় বিষয়/শিক্ষাঃ
- . প্রত্যেক উম্মতের আমল তাদেরই জন্য – কেউ অন্যের কর্মের দায় বহন করবে না।
- আল্লাহর নির্দেশই সর্বোচ্চ মানদণ্ড – কিবলা পরিবর্তন ছিল আল্লাহর হুকুম; এতে কারো আপত্তি চলে না।
- মুসলমান উম্মত ‘মধ্যপন্থী ও ন্যায়পরায়ণ’ উম্মত – যারা অন্য জাতির সামনে সাক্ষ্য দেবে।
- রাসূলের আনুগত্যই আসল পরীক্ষা – কিবলা পরিবর্তনের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে।
- আল্লাহ যেদিকে নির্দেশ দেন, সেই দিকেই ঈমানদার মুখ ফেরাবে – ইবাদত আল্লাহর আদেশ অনুযায়ী।
- অহংকার ও পক্ষপাত সত্যের পথে বাধা – আহলে কিতাব সত্য জানলেও নিজেদের গোঁড়ামিতে অটল থাকে।

✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
📧 ❝আসুন কুরআন বুঝে পড়ার মাধ্যমে ঈমানকে দৃঢ় করি, এবং অন্যদের মাঝেও এই আলো ছড়িয়ে দিই।❞

আল বাকারা [২ঃ ১৩৬-১৪০]- রাসূল (ﷺ) এর হিজরতের পর অবতীর্ণ (মদীনায়)📖📖📖📖📖📖📖بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِশুরু করছি আ...
03/10/2025

আল বাকারা [২ঃ ১৩৬-১৪০]
- রাসূল (ﷺ) এর হিজরতের পর অবতীর্ণ (মদীনায়)
📖📖📖📖📖📖📖
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤

136. قُوۡلُوۡۤا اٰمَنَّا بِاللّٰهِ وَ مَاۤ اُنۡزِلَ اِلَیۡنَا وَ مَاۤ اُنۡزِلَ اِلٰۤی اِبۡرٰهٖمَ وَ اِسۡمٰعِیۡلَ وَ اِسۡحٰقَ وَ یَعۡقُوۡبَ وَ الۡاَسۡبَاطِ وَ مَاۤ اُوۡتِیَ مُوۡسٰی وَ عِیۡسٰی وَ مَاۤ اُوۡتِیَ النَّبِیُّوۡنَ مِنۡ رَّبِّهِمۡ ۚ لَا نُفَرِّقُ بَیۡنَ اَحَدٍ مِّنۡهُمۡ ۫ۖ وَ نَحۡنُ لَهٗ مُسۡلِمُوۡنَ

তোমরা বল, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাযিল করা হয়েছে আমাদের উপর ও যা নাযিল করা হয়েছে ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাদের সন্তানদের উপর আর যা প্রদান করা হয়েছে মূসা ও ঈসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে। আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না। আর আমরা তাঁরই অনুগত’।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
137. فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِهٖ فَقَدِ اهۡتَدَوۡا ۚ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا هُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَكۡفِیۡكَهُمُ اللّٰهُ ۚ وَ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ

অতএব যদি তারা ঈমান আনে, তোমরা যেরূপে তার প্রতি ঈমান এনেছ, তবে অবশ্যই তারা হিদায়াতপ্রাপ্ত হবে। আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায়, তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহ যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
138. صِبۡغَۃَ اللّٰهِ ۚ وَ مَنۡ اَحۡسَنُ مِنَ اللّٰهِ صِبۡغَۃً ۫ وَّ نَحۡنُ لَهٗ عٰبِدُوۡنَ

আমরা আল্লাহর রং গ্রহণ করলাম। আর রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর? আর আমরা তাঁরই ইবাদাতকারী।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
139. قُلۡ اَتُحَآجُّوۡنَنَا فِی اللّٰهِ وَ هُوَ رَبُّنَا وَ رَبُّكُمۡ ۚ وَ لَنَاۤ اَعۡمَالُنَا وَ لَكُمۡ اَعۡمَالُكُمۡ ۚ وَ نَحۡنُ لَهٗ مُخۡلِصُوۡنَ

বল, ‘তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছ অথচ তিনি আমাদের রব ও তোমাদের রব? আর আমাদের জন্য রয়েছে আমাদের আমলসমূহ এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমলসমূহ এবং আমরা তাঁর জন্যই একনিষ্ঠ।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
140. اَمۡ تَقُوۡلُوۡنَ اِنَّ اِبۡرٰهٖمَ وَ اِسۡمٰعِیۡلَ وَ اِسۡحٰقَ وَ یَعۡقُوۡبَ وَ الۡاَسۡبَاطَ كَانُوۡا هُوۡدًا اَوۡ نَصٰرٰی ؕ قُلۡ ءَاَنۡتُمۡ اَعۡلَمُ اَمِ اللّٰهُ ؕ وَ مَنۡ اَظۡلَمُ مِمَّنۡ كَتَمَ شَهَادَۃً عِنۡدَهٗ مِنَ اللّٰهِ ؕ وَ مَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ

নাকি তোমরা বলছ, ‘নিশ্চয় ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাদের সন্তানেরা ছিল ইয়াহূদী কিংবা নাসারা? বল, ‘তোমরা অধিক জ্ঞাত নাকি আল্লাহ’? আর তার চেয়ে অধিক যালিম কে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে? আর তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন।

◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑
সারাংশঃ
এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন — আমরা ঈমান আনব সমস্ত নবী-রাসূল ও কিতাবের উপর; কোনো নবীকে অস্বীকার করব না, বরং সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। ইহুদী-খ্রিষ্টানদের মতো বিভক্ত হয়ে নিজেদেরকে আলাদা আলাদা নামে ডাকব না। ইসলাম হলো সকল নবীর আনীত একই দীন — “আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য।” এরপর আল্লাহ তাদের ভ্রান্ত দাবী খণ্ডন করেছেন, যারা বলে শুধু তারা-ই হিদায়াতপ্রাপ্ত। অথচ প্রকৃত হিদায়াত হলো আল্লাহর নির্দেশনা মেনে চলা।

লক্ষণীয় বিষয়/শিক্ষাঃ
- সব নবী ও কিতাব আল্লাহর পক্ষ থেকে — কারো মধ্যে পার্থক্য করা যাবে না।
- প্রকৃত হিদায়াত আসে ইসলাম মেনে চলায়, বংশ বা নামধারায় নয়।
- “আল্লাহর রং” মানে তাঁর দীন গ্রহণ করা, যেটা সবার জন্য এক।
- আমলই আসল — আমাদের জন্য আমাদের আমল, অন্যদের জন্য তাদের আমল।
- সত্যকে গোপন করা বড় যুলুম, আর আল্লাহ সবকিছু দেখছেন।

✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
📧 ❝আসুন কুরআন বুঝে পড়ার মাধ্যমে ঈমানকে দৃঢ় করি, এবং অন্যদের মাঝেও এই আলো ছড়িয়ে দিই।❞

﷽আরবি....….........…
19/09/2025


আরবি....….........…

আল বাকারা [২ঃ ১৩১-১৩৫]- রাসূল (ﷺ) এর হিজরতের পর অবতীর্ণ (মদীনায়)📖📖📖📖📖📖📖بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِশুরু করছি আ...
19/09/2025

আল বাকারা [২ঃ ১৩১-১৩৫]
- রাসূল (ﷺ) এর হিজরতের পর অবতীর্ণ (মদীনায়)
📖📖📖📖📖📖📖
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤

131. اِذۡ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسۡلِمۡ ۙ قَالَ اَسۡلَمۡتُ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ

যখন তার রব তাকে বললেন, ‘তুমি আত্মসমর্পণ কর’। সে বলল, ‘আমি সকল সৃষ্টির রবের কাছে নিজকে সমর্পণ করলাম’।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
132. وَ وَصّٰی بِهَاۤ اِبۡرٰهٖمُ بَنِیۡهِ وَ یَعۡقُوۡبُ ؕ یٰبَنِیَّ اِنَّ اللّٰهَ اصۡطَفٰی لَكُمُ الدِّیۡنَ فَلَا تَمُوۡتُنَّ اِلَّا وَ اَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ

আর এরই উপদেশ দিয়েছে ইবরাহীম তার সন্তানদেরকে এবং ইয়াকূবও (যে,) ‘হে আমার সন্তানেরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দীনকে চয়ন করেছেন। সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেয়ো না।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
133. اَمۡ كُنۡتُمۡ شُهَدَآءَ اِذۡ حَضَرَ یَعۡقُوۡبَ الۡمَوۡتُ ۙ اِذۡ قَالَ لِبَنِیۡهِ مَا تَعۡبُدُوۡنَ مِنۡۢ بَعۡدِیۡ ؕ قَالُوۡا نَعۡبُدُ اِلٰهَكَ وَ اِلٰـهَ اٰبَآئِكَ اِبۡرٰهٖمَ وَ اِسۡمٰعِیۡلَ وَ اِسۡحٰقَ اِلٰـهًا وَّاحِدًا ۚۖ وَّ نَحۡنُ لَهٗ مُسۡلِمُوۡنَ

নাকি তোমরা সাক্ষী ছিলে, যখন ইয়াকূবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল? যখন সে তার সন্তানদেরকে বলল, ‘আমার পর তোমরা কার ইবাদাত করবে’? তারা বলল, ‘আমরা ইবাদাত করব আপনার ইলাহের, আপনার পিতৃপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাকের ইলাহের, যিনি এক ইলাহ। আর আমরা তাঁরই অনুগত’।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
134. تِلۡكَ اُمَّۃٌ قَدۡ خَلَتۡ ۚ لَهَا مَا كَسَبَتۡ وَ لَكُمۡ مَّا كَسَبۡتُمۡ ۚ وَ لَا تُسۡـَٔلُوۡنَ عَمَّا كَانُوۡا یَعۡمَلُوۡنَ

সেটা এমন এক উম্মত যা বিগত হয়েছে। তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্যই। আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
135. وَ قَالُوۡا كُوۡنُوۡا هُوۡدًا اَوۡ نَصٰرٰی تَهۡتَدُوۡا ؕ قُلۡ بَلۡ مِلَّۃَ اِبۡرٰهٖمَ حَنِیۡفًا ؕ وَ مَا كَانَ مِنَ الۡمُشۡرِكِیۡنَ

আর তারা বলে, ‘তোমরা ইয়াহূদী কিংবা নাসারা হয়ে যাও, হিদায়াত পেয়ে যাবে’। বল, ‘বরং আমরা ইবরাহীমের মিল্লাতের অনুসরণ করি, যে একনিষ্ঠ ছিল এবং যে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না’।

◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑
সারাংশঃ
ইবরাহীম (আঃ) আল্লাহর ডাকে সম্পূর্ণ আত্মসমর্পণ করেন এবং সন্তানদের وصية দেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে। ইয়াকুব (আঃ)-এর সন্তানরা অঙ্গীকার করে কেবল এক আল্লাহকেই উপাসনা করবে। আল্লাহ বলেন—আগের উম্মতদের কাজ তাদের জন্য, আর বর্তমানদের কাজ তাদের জন্য। ইহুদি-খ্রিস্টানদের দাবি নয়, বরং ইবরাহীম (আঃ)-এর খাঁটি তাওহীদের পথই সত্য হিদায়াত।

লক্ষণীয় বিষয়/শিক্ষাঃ
- মুসলিম মানে আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ।
- সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার হলো ঈমান।
- তাওহীদে অটল থাকাই ঈমানের মূলভিত্তি।
- প্রত্যেকে নিজের আমলের জন্য দায়ী।
- সত্য হিদায়াত কেবল ইবরাহীম (আঃ)-এর তাওহীদের পথে।

✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
📧 ❝আসুন কুরআন বুঝে পড়ার মাধ্যমে ঈমানকে দৃঢ় করি, এবং অন্যদের মাঝেও এই আলো ছড়িয়ে দিই।❞

الاسماء الحسنى(1-25)
12/09/2025

الاسماء الحسنى
(1-25)

আল বাকারা [২ঃ ১২৬-১৩০]- রাসূল (ﷺ) এর হিজরতের পর অবতীর্ণ (মদীনায়)📖📖📖📖📖📖📖بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِশুরু করছি আ...
12/09/2025

আল বাকারা [২ঃ ১২৬-১৩০]
- রাসূল (ﷺ) এর হিজরতের পর অবতীর্ণ (মদীনায়)
📖📖📖📖📖📖📖
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤

126. وَ اِذۡ قَالَ اِبۡرٰهٖمُ رَبِّ اجۡعَلۡ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّ ارۡزُقۡ اَهۡلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنۡ اٰمَنَ مِنۡهُمۡ بِاللّٰهِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ قَالَ وَ مَنۡ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِیۡلًا ثُمَّ اَضۡطَرُّهٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ وَ بِئۡسَ الۡمَصِیۡرُ

আর স্মরণ কর, যখন ইবরাহীম বলল, ‘হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফল-মুলের রিয্ক দিন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে’। তিনি বললেন, ‘যে কুফরী করবে, তাকে আমি স্বল্প ভোগোপকরণ দিব। অতঃপর তাকে আগুনের আযাবে প্রবেশ করতে বাধ্য করব। আর তা কত মন্দ পরিণতি’।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
127. وَ اِذۡ یَرۡفَعُ اِبۡرٰهٖمُ الۡقَوَاعِدَ مِنَ الۡبَیۡتِ وَ اِسۡمٰعِیۡلُ ؕ رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا ؕ اِنَّكَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ

আর স্মরণ কর, যখন ইবরাহীম ও ইসমাঈল কাবার ভিত্গুলো উঠাচ্ছিল (এবং বলছিল,) ‘হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবূল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী’।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
128. رَبَّنَا وَ اجۡعَلۡنَا مُسۡلِمَیۡنِ لَكَ وَ مِنۡ ذُرِّیَّتِنَاۤ اُمَّۃً مُّسۡلِمَۃً لَّكَ ۪ وَ اَرِنَا مَنَاسِكَنَا وَ تُبۡ عَلَیۡنَا ۚ اِنَّكَ اَنۡتَ التَّوَّابُ الرَّحِیۡمُ

‘হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান। আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধি-বিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু’।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
129. رَبَّنَا وَ ابۡعَثۡ فِیۡهِمۡ رَسُوۡلًا مِّنۡهُمۡ یَتۡلُوۡا عَلَیۡهِمۡ اٰیٰتِكَ وَ یُعَلِّمُهُمُ الۡكِتٰبَ وَ الۡحِكۡمَۃَ وَ یُزَكِّیۡهِمۡ ؕ اِنَّكَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَكِیۡمُ

‘হে আমাদের রব, তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়’।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
130. وَ مَنۡ یَّرۡغَبُ عَنۡ مِّلَّۃِ اِبۡرٰهٖمَ اِلَّا مَنۡ سَفِهَ نَفۡسَهٗ ؕ وَ لَقَدِ اصۡطَفَیۡنٰهُ فِی الدُّنۡیَا ۚ وَ اِنَّهٗ فِی الۡاٰخِرَۃِ لَمِنَ الصّٰلِحِیۡنَ

আর যে নিজকে নির্বোধ বানিয়েছে, সে ছাড়া কে ইবরাহীমের আদর্শ থেকে বিমুখ হতে পারে? আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয় সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে।

◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑
সারাংশঃ
ইবরাহীম (আঃ) মক্কার শান্তি ও রিযিক চান; কাবা ইবাদতের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়; বংশধরদের মুসলিম রাখার দোয়া করা হয়; তাঁদের মধ্যে একজন রাসূল প্রেরণের দোয়া করা হয়; যারা তাঁর দ্বীন থেকে মুখ ফিরায় তারা অজ্ঞ।

লক্ষণীয় বিষয়/শিক্ষাঃ
- শান্তি ও রিযিকের জন্য আল্লাহর নিকট দোয়া করা জরুরি।
- দুনিয়ার নেয়ামত সাময়িক, আখিরাতের পুরস্কার স্থায়ী।
- কাবা তাওহীদের কেন্দ্র ও ইবাদতের ঘর।
- পরিবারকে ঈমানদার রাখার দোয়া অপরিহার্য।
- আল্লাহর পাঠানো রাসূল মানুষকে কিতাব, হিকমত শিক্ষা দেন ও পরিশুদ্ধ করেন।
- নবীদের দ্বীন থেকে মুখ ফিরানো অজ্ঞতার পরিচয়।

✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
📧 ❝আসুন কুরআন বুঝে পড়ার মাধ্যমে ঈমানকে দৃঢ় করি, এবং অন্যদের মাঝেও এই আলো ছড়িয়ে দিই।❞

আল বাকারা [২ঃ ১২১-১২৫]- রাসূল (ﷺ) এর হিজরতের পর অবতীর্ণ (মদীনায়)📖📖📖📖📖📖📖بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِশুরু করছি আ...
05/09/2025

আল বাকারা [২ঃ ১২১-১২৫]
- রাসূল (ﷺ) এর হিজরতের পর অবতীর্ণ (মদীনায়)
📖📖📖📖📖📖📖
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤

121. اَلَّذِیۡنَ اٰتَیۡنٰهُمُ الۡكِتٰبَ یَتۡلُوۡنَهٗ حَقَّ تِلَاوَتِهٖ ؕ اُولٰٓئِكَ یُؤۡمِنُوۡنَ بِهٖ ؕ وَ مَنۡ یَّكۡفُرۡ بِهٖ فَاُولٰٓئِكَ هُمُ الۡخٰسِرُوۡنَ

যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা তা পাঠ করে যথার্থভাবে। তারাই তার প্রতি ঈমান আনে। আর যে তা অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
122. یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اذۡكُرُوۡا نِعۡمَتِیَ الَّتِیۡۤ اَنۡعَمۡتُ عَلَیۡكُمۡ وَ اَنِّیۡ فَضَّلۡتُكُمۡ عَلَی الۡعٰلَمِیۡنَ

হে বনী ইসরাঈল, তোমরা আমার নিআমতকে স্মরণ কর, যা আমি তোমাদেরকে দিয়েছি। আর নিশ্চয় আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টিকুলের উপর।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
123. وَ اتَّقُوۡا یَوۡمًا لَّا تَجۡزِیۡ نَفۡسٌ عَنۡ نَّفۡسٍ شَیۡئًا وَّ لَا یُقۡبَلُ مِنۡهَا عَدۡلٌ وَّ لَا تَنۡفَعُهَا شَفَاعَۃٌ وَّ لَا هُمۡ یُنۡصَرُوۡنَ

আর তোমরা ভয় কর সেদিনকে, যেদিন কেউ কারো কোন কাজে আসবে না এবং কোন ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না আর কোন সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
124. وَ اِذِ ابۡتَلٰۤی اِبۡرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ؕ قَالَ اِنِّیۡ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ؕ قَالَ وَ مِنۡ ذُرِّیَّتِیۡ ؕ قَالَ لَا یَنَالُ عَهۡدِی الظّٰلِمِیۡنَ

আর স্মরণ কর, যখন ইবরাহীমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। তিনি বললেন, ‘আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাব’। সে বলল, ‘আমার বংশধরদের থেকেও’? তিনি বললেন, ‘যালিমরা আমার ওয়াদাপ্রাপ্ত হয় না’।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
125. وَ اِذۡ جَعَلۡنَا الۡبَیۡتَ مَثَابَۃً لِّلنَّاسِ وَ اَمۡنًا ؕ وَ اتَّخِذُوۡا مِنۡ مَّقَامِ اِبۡرٰهٖمَ مُصَلًّی ؕ وَ عَهِدۡنَاۤ اِلٰۤی اِبۡرٰهٖمَ وَ اِسۡمٰعِیۡلَ اَنۡ طَهِّرَا بَیۡتِیَ لِلطَّآئِفِیۡنَ وَ الۡعٰكِفِیۡنَ وَ الرُّكَّعِ السُّجُوۡدِ

আর স্মরণ কর, যখন আমি কাবাকে মানুষের জন্য মিলনকেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং (আদেশ দিলাম যে,) ‘তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ কর’। আর আমি ইবরাহীম ও ইসমাঈলকে দায়িত্ব দিয়েছিলাম যে, ‘তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ‘ইতিকাফকারী ও রুকূকারী-সিজদাকারীদের জন্য পবিত্র কর’।

◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑
সারাংশঃ
যারা আল্লাহর কিতাব মানে ও অনুসরণ করে, তারাই সফল; অবাধ্যরা ক্ষতিগ্রস্ত। বনী ইসরাইলকে অনুগ্রহ স্মরণ করিয়ে দেয়া হয়েছে, আর কেয়ামতের দিনে কাউকে কাউকে সাহায্য করতে পারবে না। ইবরাহীম (আঃ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষের নেতা নির্বাচিত হন, তবে আল্লাহর অঙ্গীকার জালেমদের জন্য নয়। কা‘বাকে বানানো হয়েছে তাওহীদের কেন্দ্র ও নিরাপদ ইবাদতের স্থান।

লক্ষণীয় বিষয়/শিক্ষাঃ
- কিতাবের সঠিক অনুসরণই মুক্তির পথ।
- পূর্বের উম্মতের অবাধ্যতার পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত।
- কেয়ামতের দিনে কেউ কারো উপকার করতে পারবে না; ব্যক্তিগত ঈমান ও আমলই তখন একমাত্র ভরসা
- আল্লাহর নেতৃত্ব ও অঙ্গীকার শুধু ন্যায়পরায়ণদের জন্য, জালেমদের জন্য নয়।
- কা‘বা মুসলিম উম্মতের জন্য নিরাপদ ও পবিত্র ইবাদতের কেন্দ্র।

✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
📧 ❝আসুন কুরআন বুঝে পড়ার মাধ্যমে ঈমানকে দৃঢ় করি, এবং অন্যদের মাঝেও এই আলো ছড়িয়ে দিই।❞

30/08/2025
الاسماء الحسنى
26/08/2025

الاسماء الحسنى

সাত দিনের নাম
23/08/2025

সাত দিনের নাম

Address

Chittagong Port
Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when علم posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category