31/01/2023
আলহামদুলিল্লাহ!
দীর্ঘ বিরতির পর United Ideal Institute এর একজন শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পেরেছি আমরা। আসলে ব্যাপারটা "বিরতি" নয়, আমরা যতটুকু পেরেছি ফান্ড সংগ্রহ করেছিলাম, লক্ষ্য একটাই "আমাদের স্কুলের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। বছরখানেক আগে আমরা ২০০৯ ব্যাচের কয়েকজন সহপাঠী মিলে হুটহাট করে সিদ্ধান্তটা নিয়েছিলাম। যার ফলস্বরূপ UII Foundation প্রতিষ্ঠিত হয় ২০২০ সালে।
শুরুতেই ক্যান্সার আক্রান্ত '৯৯ ব্যাচের মরহুম মাহমুদুল ভাইয়ের পাশে দাঁড়ানোর মাধ্যমেই শুরু হয়, এরপরে কয়েকজন শিক্ষার্থীকে কলেজ ভর্তিতে পাশে দাঁড়ানোসহ বেশকিছু সহায়তা প্রদান করি। গতকাল একজন পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয় বই সমূহ এবং নগদ টাকা হস্তান্তর করেন "ইউ আই আই ফাউন্ডেশন" এর অন্যতম প্রতিনিধি এফতেখারুল ইসলাম রাসেল।
অনেকটা দিন কেটে যায়, আমরা তেমন আর কোনো শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারিনি, কারণ কেউ আমাদের সাথেও যোগাযোগ করেনি। এটা হয়তো আমাদের ব্যর্থতা কেননা আমরা প্রচারণা বিমুখ ছিলাম। মাঠপর্যায়ে কাউকে দায়িত্ব দিইনি কিংবা দায়িত্ব বন্টনে সক্ষম হইনি।
আমরা সবাই ইউনাইটেড়িয়ান পরিবারের সদস্য, সবার প্রতি অনুরোধ থাকবে আপনাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে পড়াশোনার জন্য সহায়তা প্রয়োজন, অসুস্থ বা অন্যান্য সমস্যায় আছেন তাহলে আমাদের জানান। আমরা আছি ওনাদের পাশে, এটা আমরা দায়িত্ব হিসেবেই নিয়েছি, আমরা মনে করছি এটা ওনাদের "হক"।
নিঃস্বার্থভাবে এই কাজটা আমাদের করতে দিন দয়াকরে।
বিঃদ্রঃ শীঘ্রই আমরা আগ্রহী দাতাসদস্য নিবো। যারা স্কুলের কল্যাণে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চান।
যেকোনো প্রয়োজনেঃ
নজরুল ইসলাম 📞 01877-983192 (WhatsApp)
Md Abdul Aziz 📞 01867-108663 (WhatsApp)
Md. Eftekharul Islam Rasel 📞 01822-228181 (WhatsApp)
Shakil Mahmud Chowdhury 📞 00966553229870 (WhatsApp)
Kaisar Hamid Sohel📞 00966550109466 (WhatsApp)