চট্টলা Pluse

চট্টলা Pluse চট্টগ্রামের দর্পণ, সত্যের অতন্দ্র প্রহরী
পাহাড়-সমুদ্রের শহর থেকে, খবরের অন্তরালে
চাটগাঁর আওয়াজ, বিশ্বজুড়ে — চট্টলা Plus.

18/09/2026

"সমালোচনা না করে, আমার রাস্তা,কালভার্ট,ন্রিজ,খাল খনন,বাঁধ নির্মাণ, দারিদ্র বিমোচন, বেকারত্ব সমস্যা কিভাবে সামাধান করবো একটু সহযোগীতা করুন, সরাসরি না হলেও ফেইজবুকে তুলে ধরুন যে আমাদের রাস্তা দরকার, খাল খনন দরকার, সমালোচনা করলেও কোন সমস্যা নেই, সমালোচনা করলে আমার কাজের স্পিড আরো বাড়ে "

_শাহ জাহান চৌধুরী এমপি (সাতকানিয়া-লোহাগাড়া)

17/09/2026

লোহাগাড়া চুনতী রেললাইনের পশ্চিম পাশে মানিক্কা হাড়া নামক ঘোনায় ডাকাত আসছে, সবাই সাবধানে থাকবেন।

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া।বৃহস্পতি...
17/09/2026

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখার সিনিয়র সহকারী সচিব আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইদ্রিস মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

17/09/2026

পাঁচ টাকার কলম উপহার, সাথে ছোট্ট কাগজ, যার এক পাশে (Osim Das) নামের ফেইসবুক আইডি আর অন্যপাশে চার সংখ্যার বিশেষ কোড। সাতকানিয়া উপজেলার বাজালিয়া উচ্চবিদ্যালয়ের ক্লাসে ডুকে শিক্ষার্থীদের হাতে এই কলম ও কাগজ তুলে দেওয়া হয়। পরবর্তীতে (আসীম দাস) নামের (সনাতনী) ছেলের আইডির মেসেঞ্জারে পাঠাতে হবে এই কোডটি তাহলে মিলবে বড় ধরণের পুরস্কার।

বিস্তারিত কমেন্টে..... ⬇️

ডাকসু তাদের আয়-ব্যয় পূঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন, এবং সব তথ্য যেন শিক্ষার্থীরা দেখতে পারে সেজন্য পুস্তিকাও বের করলেন।
17/09/2026

ডাকসু তাদের আয়-ব্যয় পূঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন, এবং সব তথ্য যেন শিক্ষার্থীরা দেখতে পারে সেজন্য পুস্তিকাও বের করলেন।

চট্টগ্রামে ডেঙ্গুতে ঝরে গেল আরও এক নিষ্পাপ শিশুর প্রাণ!! 😓৫ বছরের সিরাজুম মনিরা। বেশ কয়েকদিন ধরে জ্বর। অবস্থা বুঝে চট্টগ...
17/09/2026

চট্টগ্রামে ডেঙ্গুতে ঝরে গেল আরও এক নিষ্পাপ শিশুর প্রাণ!! 😓

৫ বছরের সিরাজুম মনিরা। বেশ কয়েকদিন ধরে জ্বর। অবস্থা বুঝে চট্টগ্রামের সীতাকুণ্ডের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে এনএস১ পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থা বিবেচনায় তাকে দ্রুত চমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ওইদিনই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মা/রা যায় মনিরা!

জানা যায়, মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে!

সীতাকুণ্ডের দিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেশি পাওয়া যাচ্ছে। ব্যাপারটা আসলেই আমলে নেওয়া উচিত। সচেতন হোন। পরিবারের ছোটো সদস্যদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হোন!

আল্লাহ মনিরাকে বেহেশতের ফুল করেই রাখুক! 🤲

#চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরের খিরাম পাড়ায় বাড়ি ছিলো। শেষবার নিজের সে বাড়িটাকে দেখেছিলেন ৮৫ বছর আগে। উনার নাম শ্রী পরিমল...
17/09/2026

চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরের খিরাম পাড়ায় বাড়ি ছিলো। শেষবার নিজের সে বাড়িটাকে দেখেছিলেন ৮৫ বছর আগে। উনার নাম শ্রী পরিমল বড়ুয়া। তবে ডাকনাম ‘ফইরা’। বর্তমানে বয়স পেরিয়েছে ১০২ বছর। থাকেন ভারতের ত্রিপুরায়। এতোবছরে জানেন না তার চট্টগ্রামের বাড়ির কী অবস্থা। পরিবারের বাকিদের কে কোথায় ও কিভাবে আছেন! জীবনের শেষভাগে এসে শুধু নিজের বাড়ির ও পরিবারের কারও খোঁজে বারবার আকুতি জানাচ্ছেন এই মানুষটা! শুধু একটাই আকুতি, —শৈশবের নিজের গ্রামের একটা ছবি দেখা এবং রক্তসম্পর্কের কোনো পরমাত্মীয়ের খোঁজ পাওয়া!

জানা যায়, পরিমল দাদুর চট্টগ্রামের ফটিকছড়ির বাড়ির ঠিক পাশেই একটি বৌদ্ধ বিহার ছিলো সেসময়ে। তার আত্মীয়দের মধ্যে নাম মনে থাকা মানুষগুলো হলেন, —আপনজন: শ্রী প্রতাপ বড়ুয়া, শ্রী আনন্দ বড়ুয়া, শ্রী কাজলা বড়ুয়া ও নির্মল বড়ুয়া!

চট্টগ্রামের ফটিকছড়ির কোনো সহৃদয় মানুষের—কেউ কি দাদুর স্মৃতিবিজড়িত এই গ্রামের একটি ছবি/ভিডিও তুলে পাঠাতে পারবেন? কিংবা এই পরিবারগুলোর বর্তমান কোনো প্রজন্মের সন্ধান দিতে পারবেন?

আপনার একটি শেয়ার হয়তো ১০২ বছর বয়সী এক বৃদ্ধ মানুষের জীবনের শেষ স্বপ্নটি সত্যি করতে পারে! জন্মভূমির টান তারাই ভালো জানেন, যারা জীবন থেকে জন্মভূমিকে চিরতরে হারিয়েছেন। আমরা চাই এই বৃদ্ধ দাদুর শেষ ইচ্ছাটা পূরণ হোক! 🙏

📞 যোগাযোগ (Call / WhatsApp):
+91 9634498154

সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

#চট্টগ্রাম #ফটিকছড়ি

এটা চট্টগ্রামের প্রথম ও একমাত্র অত্যাধুনিক এস্কেলেটর ফুটওভার ব্রিজ। যেটা বানাতে ৩ কোটি ৯০ লাখ টাকা খরচ করা হয়েছিলো। এই ফ...
17/09/2026

এটা চট্টগ্রামের প্রথম ও একমাত্র অত্যাধুনিক এস্কেলেটর ফুটওভার ব্রিজ। যেটা বানাতে ৩ কোটি ৯০ লাখ টাকা খরচ করা হয়েছিলো। এই ফুটওভারব্রিজটি চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ঠিক সামনে। ২০২০ সালে এটি তৈরির সেসময়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষের দাবি ছিল, হাসপাতালের রোগী, বয়স্ক মানুষ এবং সাধারণ পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করবে এই আধুনিক অবকাঠামো!

কিন্তু বাস্তব ছিলো ভিন্ন। চালুর মাত্র মাস দুয়েকের মধ্যেই বন্ধ হয়ে যায় চলন্ত সিঁড়ি। এরপর কেটে গেছে প্রায় ৬ বছর। এর মধ্যে চু/রি হয়ে গেছে এটির মূল্যবান বেশকিছু অংশও। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। বর্তমানে এস্কেলেটর দুটি সম্পূর্ণ অচল। কোটি টাকা খরচ করে বানানো স্থাপনাটি এখন কোনো কাজে আসছে না। মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে!

জানা যায়, এই ফুটওভারব্রিজের সিঁড়িগুলো ছিলো সেন্সরনিয়ন্ত্রিত। কেউ ব্যবহার করতে এলে স্বয়ংক্রিয়ভাবে চালু হতো এবং ব্যবহারকারী না থাকলে বন্ধ হয়ে যেত।তবে এস্কেলেটর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয় অনেক বেশি হওয়ায় সেটি সচল রাখা সম্ভব হয়নি। বিদ্যুৎ খরচও অনেক বেশি। তাই সেটি চালু নিয়ে আর মাথা ব্যথাও হয়নি কর্তৃপক্ষের। করোনার সময়ে বন্ধ হওয়া ফুটওভারব্রিজটা আর কখনও চালুও হয়নি!

হাসপাতালের ঠিক সামনের এই রাস্তায় এখন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হোন। কারণ ফুটওভারব্রিজ তো আছে। তবে ব্যবহারের উপায় নেই। বিপাকে শিক্ষার্থীরাও। বর্তমান মেয়র বলছেন, এখান থেকে এস্কেলেটরটি সরিয়ে এটিকে সাধারণ ফুটওভার ব্রিজ হিসেবে পরিচালনা করার পরিকল্পনা আছে!

এতোকিছুর পর যে প্রশ্নটা থেকে যায়, সেটা হলো —খেটে খাওয়া দিনমজুরের দেশে দূরদর্শিতা ছাড়া দীর্ঘমেয়াদী এই পরিকল্পগুলোর পেছনে খরচ হওয়া টাকাগুলোর জন্য কী জবাব? পরিকল্পনা আর বাস্তবায়নের ফাঁকে এতোগুলো মানুষের টাকা যে জলে গেলো, সেটার জবাব কে দেবে?

উন্নয়ন করবেন ঠিক আছে। সে উন্নয়নে জনগণের উন্নয়ন আদৌ হলো কিনা সেটা আমাদের কে নিশ্চিত করবে?

#চট্টগ্রাম #চসিক

ঢাবির জিন্নাহ ও ইকবাল হলের নাম ফিরায়া আনতে হবে। হিন্দুত্ববাদিরাই জিন্নাহকে ভুলিয়ে দিতে চায়।-আসাদুজ্জামান ফুয়াদ সাধারণ...
17/09/2026

ঢাবির জিন্নাহ ও ইকবাল হলের নাম ফিরায়া আনতে হবে। হিন্দুত্ববাদিরাই জিন্নাহকে ভুলিয়ে দিতে চায়।

-আসাদুজ্জামান ফুয়াদ
সাধারণ সম্পাদক, এবি পাটি

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when চট্টলা Pluse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category