Chief Metropolitan Magistrate Court, Chattogram

Chief Metropolitan Magistrate Court, Chattogram চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম

১৯৭৯ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যাত্রা শুরু করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ টি থানা চীফ মেট্রোপলিটন আদালত, চট্টগ্রামের আওতাধীন। একজন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, একজন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ৬ জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গঠিত। প্রতিষ্ঠাকালীন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন জনাব জালাল আহমেদ। বর্তমানে জনাব কাজী মিজানুর রহমান চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন।

27/08/2026

নিলাম অনুষ্ঠিত হবে- ৩১/০৮/২০২৬ খ্রি তারিখ

পূর্বের নিলাম বিজ্ঞপ্তি মন্তব্যের কলামে সংযুক্ত...
27/08/2026

পূর্বের নিলাম বিজ্ঞপ্তি মন্তব্যের কলামে সংযুক্ত...

নামী রেস্তোরাঁ–সুপারশপে পচা–বাসি খাবার, চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানাhttps://www.prothomalo.com/bangladesh/distri...
23/08/2026

নামী রেস্তোরাঁ–সুপারশপে পচা–বাসি খাবার, চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

https://www.prothomalo.com/bangladesh/district/c9z901v0oy?fbclid=IwdGRjcAT39v5jbGNrBPf2unBkb2YFZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEer2GM3VJq_dO6m4hzDWNYMKfnQ8SMVzMPu1L60dB6wuwnvQaYS46G4rE9cS0_aem__Hd60DeijYBpzcV-wqYV_g&utm_id=97757_v0_s00_e0_tv2_a1demo0eb2ej7b

কোথাও পচা-বাসি খাবার, কোথাও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য। কোনো প্রতিষ্ঠানে আবার খাবার তৈরির কাঁচামালে পোকামাকড় এবং .....

*চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে ৪ খাদ্য প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা*নিরাপদ খাদ্য আইন...
23/08/2026

*চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে ৪ খাদ্য প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা*

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর যথাযথ বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২২ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জনাব মোহাম্মদ মোস্তফা-এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে ৪টি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সংশ্লিষ্টদের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

*ফ্লেভারস সুইটস এন্ড বেকারিকে ১৯ লাখ টাকা জরিমানা*

ফ্লেভারস সুইটস এন্ড বেকারির কারখানায় নিম্নমানের ঘি ব্যবহার ও উৎপাদন, খাদ্যে ভেজাল উপকরণ ও পঁচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মিষ্টি-কেক-বিস্কুট রাখা, যথাযথ লেবেলিং না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া নোংরা ড্রেনেজ, ভাঙা টাইলস, অপরিচ্ছন্ন সরঞ্জাম, পোকাযুক্ত বাদাম ব্যবহার, অনিরাপদভাবে খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবসায়িক ও মান নিয়ন্ত্রণ সনদ না থাকার মতো অনিয়মও পাওয়া যায়।পরিদর্শনের সময় বিভিন্ন কক্ষ, ড্রয়ার ও ফ্রিজার তালাবদ্ধ রেখে সহযোগিতা না করার বিষয়টিও পরিলক্ষিত হয়।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আদালতে সশরীরে উপস্থিত হয়ে মানোন্নয়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

*মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা*

মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে বিভিন্ন চিপস, নুডলস ও ম্যাংগো বারের গুণগত মান নিশ্চিত না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, তেলাপোকার উপস্থিতি, খাদ্য উপকরণে পোকামাকড়ের উপস্থিতি, ভাঙা ও তৈলাক্ত ফ্লোর এবং অপরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা পাওয়া যায়।

এছাড়া বর্জ্য সংরক্ষণ, খাদ্য উৎপাদনে পোড়াতেল ব্যবহার, মেয়াদবিহীন পটেটো স্টিকস এবং ব্যবহৃত তেল ও ম্যাংগো পাল্পে যথাযথ মেয়াদ উল্লেখ না থাকার মতো অনিয়মও পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকল পণ্যের মান নিয়ন্ত্রণসংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

*উৎসব সুপার শপকে ১০ লাখ টাকা জরিমানা*

উৎসব সুপার শপে মানহীন আচার ও হোমমেইড পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মোমোস সংরক্ষণ ও বিক্রি, আমদানিকৃত খাদ্যপণ্যে যথাযথ লেবেলিং না থাকা এবং পুষ্টিতথ্য গোপন করার মতো অনিয়ম পাওয়া যায়।

এছাড়া আমদানিকারকের যথাযথ তথ্য ছাড়া খাদ্যপণ্য বিক্রি, জিলাপিতে ব্যবহৃত রঙের তথ্য না থাকা, একই সরঞ্জামে বিভিন্ন ধরনের মাংস প্রক্রিয়াকরণ, কোল্ড স্টোরেজ যথাযথভাবে পরিচালনা না করা, নষ্ট খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি এবং প্রয়োজনীয় নিবন্ধন ও অনুমোদন ছাড়া শিশুখাদ্য, ফুড সাপ্লিমেন্ট ও হোমমেইড পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি আমদানিকৃত ফলমূলের ক্রয়মূল্য ও সংশ্লিষ্ট তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ এবং যথাযথ অনুমোদন ও পুষ্টিতথ্য ছাড়া আচার ও হোমমেইড পণ্য বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

*রিও ক্যাফে-মাজায়দারকে ১ লাখ টাকা জরিমানা*

রিও ক্যাফে-মাজায়দারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও বিক্রি, পঁচা-বাসি খাবার সংরক্ষণ, খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং মেয়াদসংক্রান্ত তথ্য ছাড়া চকোলেট ডোনাট ও পেস্ট্রি সংরক্ষণ ও বিক্রির অনিয়ম পাওয়া যায়। প্রয়োজনীয় নিবন্ধন ও সনদ ছাড়া ব্যবসা পরিচালনার বিষয়টিও পরিলক্ষিত হয়।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

উক্ত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং র‍্যাব-৭, সিএমপি, চট্টগ্রাম ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিকভাবে সমন্বয় করেন।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

চট্টগ্রাম নগরের চার খাদ্য প্রতিষ্ঠানে অ`ভি`যা`ন চালিয়ে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। নিম্নমানের ও ম...
23/08/2026

চট্টগ্রাম নগরের চার খাদ্য প্রতিষ্ঠানে অ`ভি`যা`ন চালিয়ে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অস্বাস্থ্যকর পরিবেশ, পোকামাকড় ও খাদ্য নিরাপত্তায় নানা অনিয়মের দায়ে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারি, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস, উৎসব সুপার শপ ও রিও ক্যাফেকে জ`রি`মা`না করা হয়।

চট্টগ্রামে ফ্লেভারস-মেরিডিয়ান-রিও ক্যাফে ও উৎসব গুনল ৪০ লাখ টাকাhttps://dainikpurbokone.net/chattogram/586012/?fbclid=Iw...
23/08/2026

চট্টগ্রামে ফ্লেভারস-মেরিডিয়ান-রিও ক্যাফে ও উৎসব গুনল ৪০ লাখ টাকা

https://dainikpurbokone.net/chattogram/586012/?fbclid=IwdGRjcAT3fCFjbGNrBPd7knBkb2YFZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEeyF2pBOGSCVmHwhaEIWdtFsjlwPfRn8Kl3RrXeWr-XBdxGXyq4D8xGh0_j3Q_aem_HK2mZPrrCjIK9qYS7sIkOw

পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের উপকরণসহ বিভিন্ন অনিয়মের দায়ে চট্টগ্রামে চ.....

প্রশাসনিক কর্মকর্তার বদলি সংক্রান্ত আদেশ 👉
23/08/2026

প্রশাসনিক কর্মকর্তার বদলি সংক্রান্ত আদেশ 👉

মোবাইল কোর্ট আইন  ২০০৯
20/08/2026

মোবাইল কোর্ট আইন ২০০৯

Address

Court Hill, Kotowali
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Chief Metropolitan Magistrate Court, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category