বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-নোয়াখালী জেলা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-নোয়াখালী জেলা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-নোয়াখালী জেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-নোয়াখালী জেলা, Political organisation, Maijdee Court,, Chittagong.

❝শিক্ষা অধিকার প্রগতি❞

মোরা শিক্ষার আলোয় আলোকিত হবো,
অধিকার আদায়ে সোচ্চার।
মোরা প্রগতির পথে অগ্রগামী হবো,
নির্ভীক বাঁধাহীন দূর্বার।✊

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ - নোয়াখালী জেলা শাখার অফিসিয়াল পেইজ।

জুলাই গণঅভ্যুত্থান ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন। দাবি সমুহ:১।জুলাই গণঅ...
31/03/2026

জুলাই গণঅভ্যুত্থান ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন।

দাবি সমুহ:
১।জুলাই গণঅভ্যুত্থান, গণভোটের রায় ও সংবিধান সংস্কার কমিশন নিয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর স্পষ্ট অবস্থান এবং বাস্তবায়নে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে।

২।গত ২৯আগস্ট ২০২৫ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যৌথবাহিনীর হামলার বিচার নিশ্চিত করতে হবে।

৩। হাম রোগ নিরাময়সহ স্বাস্থ্য খাতের উন্নতি নিশ্চিত করতে হবে।

​৪। নাগরিকদের সড়ক পথে যাত্রা নিরাপদ নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের রক্তে অর্জিত গণভোটের ফলাফল জনগণের স্পষ্ট রায়। এই রায়কে অস্বীকার করা বা আংশিকভাবে বাস্তবায়ন করা গণতন...
30/03/2026

জুলাই গণঅভ্যুত্থানের রক্তে অর্জিত গণভোটের ফলাফল জনগণের স্পষ্ট রায়। এই রায়কে অস্বীকার করা বা আংশিকভাবে বাস্তবায়ন করা গণতন্ত্রের প্রতি অবমাননা এবং জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। গণভোটে প্রায় ৬৮% জনগণ “হ্যাঁ” ভোট দিয়ে স্পষ্টভাবে জুলাই সনদ ও সংস্কারের বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে। এই রায় কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত মতামত বা সুবিধার উপর নির্ভরশীল নয়। এটি জনগণের সম্মিলিত সিদ্ধান্ত।
আমরা দৃঢ়ভাবে মনে করি:

গণভোটের ফলাফল পুরোপুরি ও অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
সংবিধান সংস্কার, উচ্চকক্ষ গঠন, নির্বাচনী ব্যবস্থার সংস্কারসহ জুলাই সনদের সকল সুপারিশ জনগণের রায় অনুসারে কার্যকর করতে হবে। কোনো রাজনৈতিক দল বা সরকার জনগণের এই রায়কে অগ্রাহ্য করার অধিকার রাখে না।

জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল স্বৈরতন্ত্র, দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। গণভোট ছিল সেই চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রথম ধাপ। এই ধাপকে অসম্পূর্ণ রেখে কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা হলে জনগণ তা কখনো মেনে নেবে না। আমরা সকল রাজনৈতিক দল, বিশেষ করে বর্তমান সরকার ও বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি — জনগণের রায়কে সম্মান করুন। গণভোটের বাস্তবায়নকে রাজনৈতিক দ্বন্দ্বের ঊর্ধ্বে রাখুন। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে আপনাদের দায়িত্বশীল ভূমিকা জাতি প্রত্যাশা করে।

তানভীরুল ইসলাম
অর্থ সম্পাদক , ছাত্র অধিকার পরিষদ |
নোসক শাখা

★সদস্য আহবান★নোয়াখালীর সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব প্রদান এবং রাজনীতিতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব...
26/02/2026

★সদস্য আহবান★
নোয়াখালীর সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব প্রদান এবং রাজনীতিতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবার লক্ষ্যে যুক্ত হতে পারেন ২০১৮ সালে স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে জন্ম লাভ করা শিক্ষা অধিকার প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, নোয়াখালী জেলা শাখায়৷ যুক্ত হতে যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারগুলোতে-

+8801868-216522
মেহেদী হাসান চৌধুরী (চাটখিল ও সোনাইমুড়ী)

+8801836-934922
সিনবাদ শাকিল (বেগমগঞ্জ)

+8801409-736256
মোঃ মাসুম ভুঁইয়া (সেনবাগ)

+8801854-536490
মোঃ মাহবুবুর রহমান (সদর ও সুবর্ণচর)

+8801882-935066
আশেক এলাহী (সদর)

+8801839-155550
মোঃ জামাল উদ্দিন (কবিরহাট ও কোম্পানিগঞ্জ)

+8801604886782
মোঃ আজিম (হাতিয়া)

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ জিসান উদ্দিন আবির -কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ...
19/02/2026

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ জিসান উদ্দিন আবির -কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে নোয়াখালী প্রেস ক্লাবে বিকাল ২.৩০ ঘটিকায় জরুরি সংবাদ সম্মেলন৷ সকল সাংবাদিক ভাইদের উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি......

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাছাঅপ নোয়াখালী জেলার দপ্তর সম্পাদক মোঃ জিসান আবির (অভি) এর বিরুদ্ধে আনিত মিথ্যা, বানোয়াট ও অপপ্...
17/02/2026

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাছাঅপ নোয়াখালী জেলার দপ্তর সম্পাদক মোঃ জিসান আবির (অভি) এর বিরুদ্ধে আনিত মিথ্যা, বানোয়াট ও অপপ্রচার এর প্রতিবাদ জানিয়ে জরুরী প্রেস বিজ্ঞপ্তি.........

আসন্ন ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণায় সারাদেশের ৩০০ আসনের কো-অর্ডিনেটরের...
22/01/2026

আসন্ন ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণায় সারাদেশের ৩০০ আসনের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন।

সবার সেরা পরিষদ,ছাত্র অধিকার পরিষদ।
22/01/2026

সবার সেরা পরিষদ,
ছাত্র অধিকার পরিষদ।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা....🇧🇩
13/12/2025

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা....🇧🇩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখা এই ব...
12/12/2025

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখা এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং প্রশাসনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের আল্টিমেটাম দেওয়া হলো........

Address

Maijdee Court,
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-নোয়াখালী জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share