ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম, Social service, chottogram, Chittagong.

ইসলামের প্রচার ও প্রসার, সমাজ সেবা ও সংস্কার ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন তথা ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্দেশ্য ও লক্ষ্য।

আলহামদুলিল্লাহ।আজ বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি., ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম-এর অন্যতম শিক্ষা প্রকল্প মাদ্রাসা-ই...
29/01/2026

আলহামদুলিল্লাহ।
আজ বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি., ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম-এর অন্যতম শিক্ষা প্রকল্প মাদ্রাসা-ই-আবু হুরায়রা (রা.)-এর চতুর্তলবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন ইসকপ-এর সুযোগ্য সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসকপ-এর অন্যতম সহ-সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোমিনুল হক, মাদ্রাসার সেক্রেটারি জনাব ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী, ইসকপ-এর নির্বাহী কর্মকর্তা এবং আমন্ত্রিত অন্যান্য নেতৃবৃন্দ ও বিশেষ মেহমানগণ।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

❤️ আজ ২৬ জানুয়ারি মাওলানা মোহাম্মদ শামসুদ্দীন (রাহ.) এর ১৬তম মৃত্যু বার্ষিকী ❤️তিনি ১৯৩১ সালে চট্টগ্রামের মিরসরাইয়ের উত্...
26/01/2026

❤️ আজ ২৬ জানুয়ারি মাওলানা মোহাম্মদ শামসুদ্দীন (রাহ.) এর ১৬তম মৃত্যু বার্ষিকী ❤️

তিনি ১৯৩১ সালে চট্টগ্রামের মিরসরাইয়ের উত্তর হাইতকান্দিতে জন্মগ্রহণ করলেও আজীবন চট্টগ্রাম শহরবাসী হয়ে"শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায়" আলো ছড়িয়েছেন চট্টগ্রামসহ পুরো বাংলাদেশে এবং বিশ্বের দেশে দেশে।

প্রাইমারি শিক্ষা শেষে ঐতিহ্যবাহী কাজেম আলী হাইস্কুল, সুফিয়া নুরীয়া মাদরাসার গণ্ডি পেরিয়ে ছারছিনা আলিয়া মাদরাসা থেকে কামিলে প্রথম শ্রেণীতে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন তিনি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে দু'বছর (১৯৫৬-৫৭) হেড মাওলানা এবং ছোবহানিয়া আলিয়া মাদরাসায় দীর্ঘ এক যুগ মুহাদ্দিস ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন তিনি। পাশাপাশি স্টেশন রোড জামে মসজিদের খতিবের দায়িত্বও পালন করেছেন তিনি।

১৯৭৭ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘদিন তিনি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (ইসকপ) চট্টগ্রামের সভাপতির দায়িত্ব পালন করেছেন। শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট, আল জাবের ইনস্টিটিউট, জামান আনোয়ার স্কুল অ্যান্ড কলেজ, আবু হুরায়রা মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা খাতে অনন্য অবদান রেখেছেন তিনি। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডাইরেক্টর ছিলেন তিনি। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ (সিআইএমসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) প্রতিষ্ঠায়ও অভিভাবকের ভূমিকায় ছিলেন তিনি।

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সহ-সভাপতি, জেলা চাঁদ দেখা কমিটির আজীবন সদস্য, চট্টগ্রাম ডায়বেটিক অ্যাসোসিয়েসনের আজীবন সদস্য এবং দীর্ঘদিন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৭৬ ও ১৯৭৭ সালে ক্ষুদ্র পরিসরে স্থানীয় উদ্যোগে অনুষ্ঠিত চট্টগ্রামের রাইফেল ক্লাব কেন্দ্রিক তাফসীরুল কুরআন মাহফিলে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহ.) এর বয়ান শুনে চট্টগ্রামের আপামর জনসাধারণের আগ্রহ বেড়ে যায় বহুগুণে। ১৯৭৮ সাল থেকেই ধারাবাহিকভাবে তাফসীর মাহফিলের আঞ্জাম দেন ইসকপ। ১৯৮১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মাহফিল অনুষ্ঠিত হয় মিউনিসিপ্যাল হাইস্কুল ময়দানে। ১৯৮২ থেকে ১৯৮৮ পর্যন্ত ধারাবাহিকভাবে সাত বছর তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে। ১৯৮৯ থেকে ১৯৯৯ পর্যন্ত ধারাবাহিকভাবে এগারো বছর তাফসীর মাহফিল আয়োজন করা হয় ঐতিহাসিক শহীদ রজব আলী ময়দানে (প্যারেড ময়দান)।

২০০০ সালে আওয়ামী শাসনামলের ভরা যৌবন কাল, আহমদুল হক তখন সিএমপি কমিশনার। তাফসীর মাহফিল বাস্তবায়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করা হয়। অনেক আন্দোলন সংগ্রামের পর অধিকার আদায় করা হয় এবং সে বছর অর্থাৎ ২০০০ সালে আউটার স্টেডিয়ামের খোলা ময়দানে অনুষ্ঠিত হয় মাহফিল। চারদলীয় জোট সরকারের আমলে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ধারাবাহিকভাবে মাহফিল যথারীতি অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শহীদ রজব আলী (প্যারেড) ময়দানে। লগি-বৈঠা তাণ্ডবের ফসল ১/১১ সেনা সমর্থিত অসাংবিধানিক সরকারের আমলে দু'বছর (২০০৭-০৮) তাফসীর মাহফিল অনুষ্ঠানের সুযোগ দেয়া হয় নি।

২০০৮ ডিসেম্বরে ডিজিটাল কারচুপির অস্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী ফ্যাসিবাদের শাসন শুরু হয়। ২০০৯ সালের ৩০ মার্চ থেকে ০৩ এপ্রিল নির্ধারিত মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হলেও ২৯ মার্চ দিবাগত রাত প্রায় সাড়ে বারোটার দিকে ১৪৪ ধারা জারি করে বন্দ করে দেয়া হয়।

আলহামদুলিল্লাহ চব্বিশের জুলাই বিপ্লবের দীর্ঘ ১৬ বছর পর সেই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ২০২৫ সালে ২৭ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম প্যারেড মাঠে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় কীর্তিমান ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মাদ শামসুদ্দীন (রাহ.) ২৬ জানুয়ারি ২০১০ সালে ইন্তেকাল করেন। নামাজে জানাজার পর চট্টগ্রাম মহানগরীর চৈতন্য গলি বাইশ মহল্লার কবরস্থানে তাঁকে শায়িত করা হয়।

আল্লাহ তাঁকে পবিত্র জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম দান করুন। আমীন।

১৬.০১.২০২৬, আনোয়ারাচট্টগ্রাম।ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম-এর সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের এবং কার্যনির্ব...
16/01/2026

১৬.০১.২০২৬, আনোয়ারা
চট্টগ্রাম।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম-এর সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের এবং কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলবৃন্দ পরিষদ এর সাবেক সহ-সভাপতি মরহুম অধ্যক্ষ মাওলানা আবু তাহের (রহ.)-এর কবর জিয়ারত করেন।

এ সময় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ইসলমী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০.০১.২০২৬, শনিবার, বিকেল নন্দনকাননস্থ থিয়েটার ইনস্টিটিউ...
11/01/2026

ইসলমী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০.০১.২০২৬, শনিবার, বিকেল নন্দনকাননস্থ থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম -এ মুহতারাম অধ্যক্ষ মোহাম্মদ তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটি সদস্য, সাধারণ সদস্য ও ইসকপ কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

29/12/2025
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে শীত বস্ত্রবিতরণ কার্যক্রম-২০২৫, ইসকপ অফিস কার্যালয়, ১৫২ কলেজ রোড, চকবাজার...
15/12/2025

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে শীত বস্ত্রবিতরণ কার্যক্রম-২০২৫, ইসকপ অফিস কার্যালয়, ১৫২ কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম এ সম্পন্ন করা হয়, আলহামদুলিল্লাহ।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে বিনা মূল্যে খৎনা ক্যাম্প-২০২৫, ২য় স্থান পরিষদ এর প্রতিষ্ঠান আল - জাবের ইন...
21/10/2025

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে বিনা মূল্যে খৎনা ক্যাম্প-২০২৫, ২য় স্থান পরিষদ এর প্রতিষ্ঠান আল - জাবের ইনস্টিটিউট, মুহুরী পাড়া, আগ্রাবাদ এ আয়োজন সম্পন্ন করা হয়, আলহামদুলিল্লাহ।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে বিনা মূল্যে খৎনা ক্যাম্প-২০২৫, ১ম আয়োজন সম্পন্ন আলহামদুলিল্লাহ।
28/09/2025

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে বিনা মূল্যে খৎনা ক্যাম্প-২০২৫, ১ম আয়োজন সম্পন্ন আলহামদুলিল্লাহ।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর...
23/09/2025

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর, ২০২৫।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত-১৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ, বিভিন্ন স্কুল/মাদরাসা থেকে বক্তৃতা প্রত...
23/09/2025

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত-১৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ, বিভিন্ন স্কুল/মাদরাসা থেকে বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের সাথে সম্মানিত মেহমানবৃন্দ।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভেনগাড়ি প্রদান কর্মসূচী ...
19/08/2025

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে
ভেনগাড়ি প্রদান কর্মসূচী সম্পন্ন হয়।

Address

Chottogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category