BNP Network, chattogram-13

BNP Network, chattogram-13 সবার আগে বাংলাদেশ, 🌾🌾

চায়না ইকোনমিক জোন উদ্বোধন—উন্নয়নের নতুন দিগন্ত।                                   🇧🇩🤝🇨🇳চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্...
27/07/2026

চায়না ইকোনমিক জোন উদ্বোধন—উন্নয়নের নতুন দিগন্ত।
🇧🇩🤝🇨🇳

চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক জোন( CEIZ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি মহোদয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি মহোদয়, বাংলাদেশ সরকারের ভৃমি প্রতিমন্ত্রী জনাব মীর হেলাল এমপি, বেজা চেয়ারম্যান জনাব আশীক চৌধুরী ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি। আরও উপস্থিত ছিলেন চাইনিজ এমব্যাসেডর ইয়াও ওয়েন এবং চায়না ইনভেস্টমেন্টের প্রতিনিধিবৃন্দসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মানিত অতিথিবৃন্দ।

চায়না ইকোনমিক জোনের এই উদ্বোধন আনোয়ারা তথা চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই মেগা প্রকল্পের মাধ্যমে আনোয়ারা ও চট্টগ্রাম হবে দেশি-বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র—ইনশাআল্লাহ।

উন্নয়নের অগ্রযাত্রায় আনোয়ারা।

24/07/2026

Address

দক্ষিণ জেলা
Chittagong
4371

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network, chattogram-13 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share