Chawkbazar Thana, CMP

Chawkbazar Thana, CMP We are the people, we are the police

06/08/2025

হাসপাতাল কর্তৃপক্ষ মা–সহ শিশুটির স্বজনদের খোঁজে বের করে। আজ শিশুটিকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

With Feroj Alam – I just got recognized as one of their top fans! 🎉
26/06/2025

With Feroj Alam – I just got recognized as one of their top fans! 🎉

11/11/2024

সিএমপির চকবাজার থানার অভিযানে ৮,০০০ পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদকব্যবসায়ী গ্রেফতার।

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাভুক্ত চকবাজার ফাঁড়ির এসআই মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গতকাল ০৯/১১/২৪ খ্রি. রাত ২১.৫৫ ঘটিকার সময় চকবাজার থানাধীন অলিখাঁ মসজিদ মোড়স্থ মদিনা টাওয়ারে অবস্থিত হোটেল এভালন পার্কের ৫ম তলার কক্ষ নং ৫০৪ এর ভিতর থেকে পেশাদার মাদকব্যবসায়ী মোঃ পারভেছ উদ্দিন (৪০)-কে ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩,৯০০/- ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির চকবাজার থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

20/10/2024

[পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন]

সম্মানিত নগরবাসীর অনুরোধের প্রেক্ষিতে পুলিশ কমিশনারের কার্যালয়ের সাপ্তাহিক ‘ওপেন হাউজ ডে’ আবারও মঙ্গলবার বিকাল ৩:০০টা থেকেই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, এটি গত মঙ্গলবার দুপুর ১২:০০টায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উপস্থিত সেবাপ্রার্থীসহ অনেকেই ফোন করে পূর্বের সময় বিকাল ৩:০০টায় পুনর্বহালের অনুরোধ করলে মান্যবর সিএমপি কমিশনার সেই অনুযায়ী এটি আবারও নিম্নলিখিত সময়ে পুনর্বহাল করা হলো।

কর্মসূচি: ওপেন হাউজ ডে
স্থান: পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষ, দামপাড়া
সময়: বিকাল ৩:০০টা (প্রতি মঙ্গলবার)

আপনার সমস্যা ও অভিযোগসমূহ পুলিশ কমিশনারের নিকট উপস্থাপন করুন নির্ভয়ে-নির্বিঘ্নে।

এছাড়াও ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ-পুলিশ কমিশনারদের কার্যালয়েও প্রতি রবিবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হচ্ছে।

সম্মানিত নগরবাসী, পুলিশ কমিশনারের কার্যালয়ের নিয়মিত ‘ওপেন হাউজ ডে’ প্রতি মঙ্গলবার পূর্বের ন্যায় বেলা ১৫:০০ টা থেকে শুরু ...
17/10/2024

সম্মানিত নগরবাসী,
পুলিশ কমিশনারের কার্যালয়ের নিয়মিত ‘ওপেন হাউজ ডে’ প্রতি মঙ্গলবার পূর্বের ন্যায় বেলা ১৫:০০ টা থেকে শুরু হবে। তাই সেবাপ্রার্থী সম্মানিত জনগণকে মঙ্গলবার দুপুর ১৫:০০টার মধ্যে দামপাড়াস্থ পুলিশ কমিশনার মহোদয়ের কার্যালয়ের সম্মেলন কক্ষে হাজির থাকার জন্য অনুরোধ করা হলো।
‘ওপেন হাউজ ডে’-তে পুলিশ কমিশনার মহোদয়ের নিকট আপনার অভিযোগ ও সমস্যাসমূহ তুলে ধরুন নির্বিঘ্নে-নির্ভয়ে।
সময়: দুপুর ১৫:০০টা (প্রতি মঙ্গলবার)
স্থান: সিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষ, দামপাড়া
এছাড়াও প্রতি রবিবার ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনসমূহে উপ-পুলিশ কমিশনারদের কার্যালয়ে নিয়মিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে।

14/10/2024

[পোস্টটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন]

সম্মানিত নগরবাসী,
পুলিশ কমিশনারের কার্যালয়ের নিয়মিত ‘ওপেন হাউজ ডে’ প্রতি মঙ্গলবার বেলা তিনটার পরিবর্তে এখন থেকে দুপুর ১২:০০টা থেকে শুরু হবে। তাই সেবাপ্রার্থী সম্মানিত জনগণকে মঙ্গলবার দুপুর ১২:০০টার মধ্যে দামপাড়াস্থ পুলিশ কমিশনার মহোদয়ের কার্যালয়ের সম্মেলন কক্ষে হাজির থাকার জন্য অনুরোধ করা হলো।

‘ওপেন হাউজ ডে’-তে পুলিশ কমিশনার মহোদয়ের নিকট আপনার অভিযোগ ও সমস্যাসমূহ তুলে ধরুন নির্বিঘ্নে-নির্ভয়ে।

সময়: দুপুর ১২:০০টা (প্রতি মঙ্গলবার)
স্থান: সিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষ, দামপাড়া

এছাড়াও প্রতি রবিবার ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনসমূহে উপ-পুলিশ কমিশনারদের কার্যালয়ে নিয়মিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে।

Address

Chawkbazar Police Station
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chawkbazar Thana, CMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category