পরিচালক লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়ন

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • পরিচালক লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়ন

পরিচালক লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়ন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পরিচালক লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়ন, Public & Government Service, Bangladesh Ansar & VDP, Chittagong.

২০/০৮/২০২৬ খ্রি, বৃহস্পতিবার প্রশাসনিক দিবস (Admin Day) পালনের অংশ হিসেবে দীঘিনালা আনসার  ব্যাটালিয়নের (১৭বিএন)  কিছু স্...
20/08/2026

২০/০৮/২০২৬ খ্রি, বৃহস্পতিবার প্রশাসনিক দিবস (Admin Day) পালনের অংশ হিসেবে দীঘিনালা আনসার ব্যাটালিয়নের (১৭বিএন) কিছু স্থিরচিত্র

প্রশাসন শাখা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা-এর নির্দেশনা মোতাবেক প্রতি বৃহস্পতিবার ...
20/08/2026

প্রশাসন শাখা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা-এর নির্দেশনা মোতাবেক প্রতি বৃহস্পতিবার পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে। সে লক্ষ্যে অদ্য ২০/০৮/২০২৬ খ্রি: বৃহস্পতিবার প্রশাসনিক দিবস (Admin Day) পালনের অংশ হিসেবে মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (৩৭ বিএন) এর সদর দপ্তরসহ বিভিন্ন ক্যাম্পের সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, অস্ত্র পরিষ্কার, অফিস, মেস, ব্যারাক ও স্টোরসহ অন্যান্য স্থাপনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।

প্রশাসন শাখা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা-এর নির্দেশনা মোতাবেক প্রতি বৃহস্পতিবার ...
20/08/2026

প্রশাসন শাখা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা-এর নির্দেশনা মোতাবেক প্রতি বৃহস্পতিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে। সে লক্ষ্যে অদ্য ২০/০৮/২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার প্রশাসনিক দিবস (Admin Day) পালনের অংশ হিসেবে ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়। নিম্নে উক্ত কার্যক্রমের কিছু স্থিরচিত্র সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।

১) অস্ত্র পরিস্কার ও তৈলাক্তকরণ;
২) কোয়ার্টার গার্ডের সামনের এলাকা পরিস্কার;
৩) গোলঘর পরিস্কার;
৪) গাড়ীর গ্যারেজ পরিস্কার;
পরিস্কার;
৫) বাইসাইকেল ও মটর সাইকেল গ্যারেজ পরিস্কার;
৬) অফিস ও অফিসের পার্শ্ব এলাকা পরিস্কার;
৭) সরকারি মালামাল পরিস্কার;
৮) সৈনিক ব্যারাক পরিস্কার;
৯) কুক হাউজ পরিস্কার;
১০) ট্রেনিং শেড পরিস্কার;
১১) যানবাহন পরিস্কার।

20/08/2026
20/08/2026

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন আর শুধু প্রযুক্তির বিষয় নয়—শিক্ষা, কর...

20/08/2026

তারিখঃ ২০/০৮/২০২৬ খ্রিঃ।
অদ্য ১৩:১০ ঘটিকায় ডিএমএ পশ্চিম জোনের হাতিরঝিল থানাধীন বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়ে অঙ্গীভূত আনসার সদস্য আইডি নং-৩৫১৮২, মোঃ তোফাজ্জল হোসেন বাথরুমে প্রবেশ করার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান। এতে তাঁর বাম পায়ের গোড়ালির রগ কেটে গিয়ে গুরুতরভাবে আহত হন।

ঘটনার পরপরই কর্তব্যরত আনসার সদস্য আইডি নং-২৬১৫, মোঃ সিরাজ (মোবাইলঃ ০১৫৭৭১৪০০০২) তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য ইনসাফ বারাকাহ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলে তাঁর পায়ের রক্তক্ষরণ বন্ধ হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আহত আনসার সদস্য মোঃ তোফাজ্জল হোসেনকে অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-৪২৫৮) যোগে পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার করা না হলে তাঁর পায়ের গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

*যোগাযোগের জন্যঃ*
মোঃ জুয়েল (আনসার মোঃ তোফাজ্জল হোসেনের বড় ভাইয়ের জামাতা)
মোবাইলঃ ০১৯৫৩৩১২৩৯৯
আইডি নং-২৬১৫, মোঃ সিরাজ (মোবাইলঃ ০১৫৭৭১৪০০০২)

উল্লেখ্য যে, আহত আনসার সদস্যের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত পঙ্গু হাসপাতালে উপস্থিত হবেন বলে জানিয়েছেন।

20/08/2026

*ঝালকাঠিতে পরিচয় লুকিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা: আনসারের অভিযানে ২ রোহিঙ্গা নারী আটক*

২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার):
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট তৈরি করতে এসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ অভিযানে আটক হয়েছেন দুই রোহিঙ্গা নারী। ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সন্দেহভাজন এই দুই নারীকে আটক করে পরবর্তীতে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

দুপুর আনুমানিক দুইটার দিকে সেখানে দায়িত্বরত আনসার সদস্য মোঃ শাকিল হাওলাদার এবং মোঃ আকবর ঐ নারীদের গতিবিধি লক্ষ্য করেন। পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তারা সদুত্তর না দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আনসার সদস্যরা ধাওয়া করে তাদের ধরে ফেলেন।

পরবর্তীতে বিষয়টি ঝালকাঠি আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্টকে জানানো হলে তাঁর নির্দেশনায় সদর উপজেলার প্রশিক্ষিকা দিলরুবা ইয়াসমিন এবং আনসার ব্যাটালিয়নের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সঠিক পরিচয় যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পুলিশের কাছে সোপর্দ করেন।

দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সবসময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। ঝালকাঠির এই সফল অভিযান মূলত তাদের পেশাদারিত্ব ও সদা সতর্ক থাকার আরও একটি অনন্য দৃষ্টান্ত।

20/08/2026

*ঢাকায় ইন্টারভিউ দিতে এসে মলম পার্টির খপ্পরে অচেতন চাকরিপ্রার্থী: দায়িত্বশীল ভূমিকায় উদ্ধার করলেন আনসার সদস্যরা*

২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার):
রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালের সামনে মলম পার্টির খপ্পরে পড়ে অচেতন হওয়া এক চাকরিপ্রার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম মোঃ আহসান হাবীব, তিনি চাকরির ইন্টারভিউ দিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন।

হাসপাতালের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় আনসারের এপিসি রুবেল আলী, সদস্য মোঃ মজেম এবং মোঃ আজাহার তাৎক্ষণিকভাবে অচেতন আহসান হাবীবকে উদ্ধার করেন। এরপর আনসার সদস্যদের নিবিড় সেবা ও দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার সুবাদে কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে।

কিছুটা সুস্থ হওয়ার পর আহসান হাবীবের দেওয়া তথ্যের ভিত্তিতে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে তার স্বজনদের কাছে নিরাপদ ও অক্ষত অবস্থায় হস্তান্তর করে আনসার সদস্যরা। আকস্মিক এই বিপদ থেকে আহসান হাবীবকে ফিরে পেয়ে পরিবারটি আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সরকারি হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রতিনিয়তই প্রশংসিত হচ্ছে। এই উদ্ধার অভিযান বাহিনীর সেবামূলক কর্মকাণ্ডের আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

#বাংলাদেশআনসার #মানবিকতা #নিরাপত্তা #ডিএনসিসিহাসপাতাল

Address

Bangladesh Ansar & VDP
Chittagong
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরিচালক লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share