26/03/2026
قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
"إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدْ اسْتَكْمَلَ نِصْفَ الدِّينِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي النِّصْفِ الْبَاقِي"
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন কোনো বান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করে। অতএব, বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহকে ভয় করে।”
বিবাহ—শুধু একটি সামাজিক বন্ধন নয়; এটি দায়িত্ব, ভালোবাসা ও পারস্পরিক সম্মানের এক পবিত্র অঙ্গীকার, যা দুইটি পরিবারকে একসূত্রে আবদ্ধ করে এবং জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে।
এই আনন্দঘন মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজসেবামূলক সংগঠন “ #যুব_নিশান” এর পক্ষ থেকে আমাদের সম্মানিত ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম-এর আদরের ছোট বোনের শুভ বিবাহ উপলক্ষে একটি সম্মাননা ক্রেস্ট জনাব মোঃ রাশেদুল ইসলাম এর নিকট হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত ও হৃদ্যতাপূর্ণ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, সম্পাদকমণ্ডলী এবং সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যগণ উপস্থিত থেকে নবদম্পতির জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জ্ঞাপন করেন। উপস্থিত সবার মিলিত প্রার্থনায় ছিল তাদের আগামী পথচলা হোক শান্তিময়, কল্যাণময় ও বরকতময়।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই পবিত্র বন্ধন তাদের জীবনে নিয়ে আসবে অফুরন্ত সুখ, ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার এক সুন্দর সমন্বয়।
যুব নিশান
একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজ সেবামূলক সংগঠন।
পশ্চিম রাউজান, রমজান আলীর হাট, রাউজান, চট্টগ্রাম।