CrisisCall Bangladesh

CrisisCall Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CrisisCall Bangladesh, Social service, Chittagong.

পুনর্বাসন কার্যক্রমের জন্য তথ্য যাচাই (Verification) চলমানবন্যার জরুরি ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর Crisis Ca...
01/08/2026

পুনর্বাসন কার্যক্রমের জন্য তথ্য যাচাই (Verification) চলমান

বন্যার জরুরি ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর Crisis Call Bangladesh এখন পুনর্বাসন কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এই কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তথ্য যথাযথভাবে যাচাই (Verification) করা, যাতে প্রকৃত সহায়তাপ্রার্থী পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের আওতায় আনা যায়।

আমাদের ভেরিফিকেশন টিম বর্তমানে মাঠপর্যায়ে সরেজমিনে তথ্য সংগ্রহ ও যাচাই করছে। প্রতিটি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ, বর্তমান অবস্থা এবং পুনর্বাসনের প্রয়োজনীয়তা যাচাই করে একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে। যাচাই কার্যক্রম সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যত দ্রুত সম্ভব পুনর্বাসন কার্যক্রম শুরু করব।

বর্তমানে নিম্নোক্ত এলাকাগুলোতে তথ্য যাচাই কার্যক্রম চলমান রয়েছে:

স্থান ১:
৪ নং বাহারছড়া ইউনিয়ন, ইলশা,বাঁশখালী।
স্থান ২:
চকরিয়া, বরইতলী, পহর চাঁদা সর্দার পাড়া, ৯ নং ওয়ার্ড।

স্থান ৩:
৪ নং বাহারছড়া ইউনিয়ন, ইলশা,বাঁশখালী,

স্থান ৪:
৮ নং ওয়ার্ড, চাপাছড়ি, ৪ নং বাহারছড়া ইউনিয়ন,বাশখালী।

আমাদের লক্ষ্য শুধু সহায়তা পৌঁছে দেওয়া নয়, বরং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায্যতা নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানো। আপনাদের ধৈর্য, আস্থা ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। খুব শিগগিরই যাচাইকৃত পরিবারগুলোর জন্য পুনর্বাসন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।

দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে আমাদের সঙ্গে যুক্ত হোন।CrisisCall Bangladesh-এর বন্যা পরবর্তী পুনর্বাস...
16/07/2026

দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে আমাদের সঙ্গে যুক্ত হোন।

CrisisCall Bangladesh-এর বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ফান্ডরেইজিং কার্যক্রম চলমান রয়েছে।

আপনি চাইলে সরাসরি আমাদের বেসক্যাম্পে এসে অনুদান প্রদান করতে পারেন, স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে পারেন।

যারা সরাসরি এসে সহযোগিতা বা অনুদান দিতে চান, তারা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের বেসক্যাম্পে আসতে পারবেন।

স্থান: চট্টগ্রাম মেডিকেল কলেজ অডিটোরিয়াম
সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

আপনার ছোট্ট একটি অনুদানও বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের নতুন করে ঘুরে দাঁড়ানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আসুন, মানবতার এই যাত্রায় একসঙ্গে পাশে দাঁড়াই।

15/07/2026

আমাদের টিম সাতকানিয়ার একদম ভেতরের দুর্গত এলাকাগুলোতে গিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় আমাদের টিম ডলুকুল এলাকায় অবস্থান করেছিল। সেখানে বন্যার পানিতে সাপের প্রচুর উপদ্রব ছিল। প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও আমাদের টিম দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে। আমাদের টিমের নিরাপত্তার জন্য সবার দোয়া কাম্য ছিল।

আমাদের ত্রাণ বিতরণ পরিকল্পনা ছিল নিম্নরূপ:

আমিলাইশে ৬০ পরিবার
ডলুকুলে ৩০ পরিবার
মরফোলা ২০ পরিবার
ধর্মপুরে ২০ পরিবার
কেউচিয়া পাড়ায় ৩০ পরিবার
বিছুইন্যাপাড়ায় ২০ পরিবার
তেমোহনীতে ৭০ পরিবার

এই পরিকল্পনা অনুযায়ী আমরা সাতকানিয়ার বিভিন্ন দুর্গত ও প্রত্যন্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম এগিয়ে নিয়েছি।

আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সাতকানিয়ার তেমোহনী এলাকা। সেখানে হাঁটু থেকে কোমরসমান পানি ছিল। বন্যার পানির মধ্য দিয়ে আমাদের টিম দুর্গত মানুষের কাছে পৌঁছে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দিয়েছে।

এর মধ্য দিয়ে আমাদের ইমার্জেন্সি রিলিফ কার্যক্রম সমাপ্ত হয়েছে। এখন থেকে আমরা দুর্যোগ পরবর্তী পুনর্বাসন নিয়ে কাজ করব, ইন শা আল্লাহ।

বন্যার পানি নেমে যাওয়ার পর শুরু হবে আরও কঠিন একটি অধ্যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরে আসার লড়াই। তাই আমাদের পরবর্তী লক্ষ্য বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে কাজ করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আবার ঘুরে দাঁড়াতে সহযোগিতা করা।

এই কার্যক্রম বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থ, জনবল এবং আপনাদের সহযোগিতা।

আমাদের বেসক্যাম্প এই মুহূর্ত থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের অডিটোরিয়ামে, চমেক কর্তৃপক্ষের অনুমতিক্রমে।

আপনারা যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে সহযোগিতা করতে চান, চলে আসুন চট্টগ্রাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে। যারা সরাসরি এসে সহযোগিতা বা অনুদান দিতে চান, তারা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের বেসক্যাম্পে আসতে পারবেন।

আপনার ছোট্ট একটি অনুদানও বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের নতুন করে ঘুরে দাঁড়ানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপনার অনুদান পাঠানোর ঠিকানা:

ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী:

Account Name: MOHAMMAD RIAD ASHRAF
Account Number: 1535104891684001
Bank Name: BRAC Bank PLC
Branch Name: ELEPHANT ROAD BRANCH
Routing Number: 060261339
SWIFT Code: BRAKBDDH

মোবাইল ব্যাংকিং:

বিকাশ: 01781592186 (Personal)
রকেট: 01521400891 (Personal)

টাকা পাঠানোর সময় অবশ্যই Reference হিসেবে CrisisCall লিখবেন।

আপনার সহমর্মিতার হাত দক্ষিণ চট্টগ্রামের মানুষের জীবনে নতুন আশার আলো হয়ে উঠুক।

সহযোগিতায়: BEACON Bangladesh

13/07/2026

দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে CrisisCall Bangladesh

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আমাদের এই উদ্যোগের প্রথম ধাপে ২০০টি পরিবারের জন্য জরুরি ত্রাণসামগ্রী সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে এই উদ্যোগে আরও ১৫০টি ত্রাণ প্যাক যোগ করা হয়। সব মিলিয়ে মোট ৩৫০টি পরিবারের জন্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতিটি ত্রাণ প্যাকেজে ছিল:

চিড়া
মুড়ি
গুড়
খেজুর
বিস্কুট
খাবার স্যালাইন
মোমবাতি
লাইটার
স্যানিটারি প্যাড

প্রয়োজনীয় এসব ত্রাণসামগ্রী আমরা বাজার থেকে সংগ্রহ করে Chattogram Veterinary and Animal Sciences University - CVASU-তে নিয়ে এসেছিলাম। এরপর CVASU-এর শুভ ক্যান্টিনে আমাদের স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে ত্রাণসামগ্রীগুলো প্যাকেটজাত করা হয়েছিল।

প্যাকেজিং সম্পন্ন করার পর, পরদিন সকালে আমরা ত্রাণসামগ্রী নিয়ে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।

আমরা সাতকানিয়ার নিম্নাঞ্চলে কাজ করেছি, যেখানে অনেক পরিবার পানিবন্দি অবস্থায় ছিল এবং জরুরি সহায়তার অপেক্ষায় ছিল। আমরা ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দিয়েছি।

আমাদের ত্রাণ বিতরণের নির্দিষ্ট স্থান এবং পুরো বিতরণ কার্যক্রমের বিস্তারিত তথ্য ও অভিজ্ঞতা পরবর্তী পোস্টে শেয়ার করা হবে।

এই পুরো উদ্যোগে CrisisCall Bangladesh-এর পাশে সহযোগিতায় ছিল BEACON Bangladesh। তাদের আন্তরিক সহযোগিতা এবং আমাদের সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও অনুদানদাতাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এটি ছিল আমাদের প্রথম ত্রাণ বিতরণ কার্যক্রম। বন্যাদুর্গত মানুষের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় আমরা সামনের দিনগুলোতেও তাদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাব।

এই সংকট মোকাবিলায় আপনিও আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটি অনুদানও একটি অসহায় পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে।

ব্যাংক অ্যাকাউন্টের বিবরণী:

Account Name: MOHAMMAD RIAD ASHRAF
Account Number: 1535104891684001
Bank Name: BRAC Bank PLC
Branch: Elephant Road Branch
Routing Number: 060261339
SWIFT Code: BRAKBDDH

মানুষের পাশে, সংকটের সময়
CrisisCall Bangladesh

সংকটের মুহূর্তে চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন Chattogram Veterinary and Animal Sciences University - CVASU শিক্ষার...
13/07/2026

সংকটের মুহূর্তে চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন Chattogram Veterinary and Animal Sciences University - CVASU শিক্ষার্থীরা

চট্টগ্রামের এই কঠিন সংকটময় মুহূর্তে মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় ও বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে এসেছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (CVASU) শিক্ষার্থীরা।

নিজেদের উদ্যোগে, নিজেদের অর্থায়নে এবং অক্লান্ত পরিশ্রমে তারা ত্রাণসামগ্রী সংগ্রহ ও প্যাকেজিংয়ের কাজ সম্পন্ন করেছেন। সবচেয়ে গর্বের বিষয় এই পুরো ত্রাণ কার্যক্রমটি সম্পূর্ণভাবে CVASU শিক্ষার্থীদের অর্থায়নে পরিচালিত হয়েছে।

এই জরুরি মুহূর্তে ত্রাণসামগ্রী দ্রুত প্রস্তুত ও প্যাকেজিংয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন খুলে দিয়ে তাৎক্ষণিক সহযোগিতা করায় CVASU কর্তৃপক্ষের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তাদের এই সহযোগিতা শিক্ষার্থীদের মানবিক উদ্যোগকে আরও সহজ ও কার্যকর করেছে।

CVASU টিমের প্রতিটি শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং এই মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে সম্মান ও কৃতজ্ঞতা।

এই মানবিক প্রচেষ্টার ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় কাজ করছে CrisisCall Bangladesh , সহযোগিতায় BEACON Bangladesh।

আমরা কাজ করছি সাতকানিয়ার নিম্নাঞ্চলে, যেখানে অনেক পরিবার এখনো পানিবন্দি এবং জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই আমরা এই ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে যাব।

এই সংকট মোকাবিলায় আপনিও আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটি অনুদানও একটি অসহায় পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে।

ব্যাংক অ্যাকাউন্টের বিবরণী:

* Account Name: MOHAMMAD RIAD ASHRAF
* Account Number: 1535104891684001
* Bank Name: BRAC Bank PLC
* Branch: Elephant Road Branch
* Routing Number: 060261339
* SWIFT Code: BRAKBDDH

টানা মৌসুমি বর্ষণ ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও চকরিয়া আবারও এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। চট...
11/07/2026

টানা মৌসুমি বর্ষণ ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও চকরিয়া আবারও এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। চট্টগ্রাম জেলায় ৪ লাখ ৫০ হাজারেরও বেশি এবং সারা দেশে ১৫ লাখেরও বেশি মানুষ পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজারো পরিবার হারিয়েছে তাদের ঘরবাড়ি ও জীবিকা। শুধু চট্টগ্রামেই প্রায় ৩৯ কোটি টাকার মৎস্য খাত পানিতে তলিয়ে গেছে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের পরম দায়িত্ব।

গত ২০২৪ সালের ভয়াবহ ফেনী বন্যায় আপনাদের সবার সহযোগিতায় CrisisCall Bangladesh ব্যানারে ২০টিরও বেশি সামাজিক সংগঠন এবং ৪৫০+ ভলান্টিয়ারের অক্লান্ত পরিশ্রমে আমরা ২৬,০০০-এরও বেশি মানুষের কাছে উদ্ধারকাজ, শুকনো খাবার ও পুর্নবাসন সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম। সেই অভিজ্ঞতার আলোকেই এবার আমরা মাঠে নামছি সাতকানিয়া ও লোহাগাড়ার দুর্গত মানুষের সহায়তায়। আমাদের সাথে এই যাত্রায় যুক্ত হয়েছে BEACON Bangladesh

Emergency Relief টিম গঠনের পাশাপাশি এবার প্রাথমিকভাবে আমাদের লোকাল পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে সিটি সেন্টার, কেরানি হাট। (City Center )

চট্টগ্রাম শহরের পয়েন্টটি খুব দ্রুতই আপনাদের জানিয়ে দেওয়া হবে।

এই বিশাল কার্যক্রমে আমাদের ভলান্টিয়ারদের পাশাপাশি প্রয়োজন আপনাদের আর্থিক ও মানসিক সহযোগিতা। আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অনুদান একটি বিপদগ্রস্ত পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, জোগাতে পারে বেঁচে থাকার রসদ।

আপনার অনুদান পাঠানোর ঠিকানা:

ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী:
* Account Name: MOHAMMAD RIAD ASHRAF
* Account Number: 1535104891684001
* Bank Name: BRAC Bank PLC
* Branch Name: ELEPHANT ROAD BRANCH
* Routing Number: 060261339
* SWIFT Code: BRAKBDDH
মোবাইল ব্যাংকিং:
বিকাশ: 01781592186 (personal)
রকেট: 01521400891( personal)

* (টাকা পাঠানোর সময় অবশ্যই Reference হিসেবে CrisisCall লিখবেন)

আসুন, বিগত সময়ের মতো এবারও আমরা সবাই মিলে একসঙ্গে মানবতার পাশে দাঁড়াই। আপনার সহমর্মিতার হাত দক্ষিণ চট্টগ্রামের মানুষের জীবনে নতুন আশার আলো হয়ে উঠুক।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when CrisisCall Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category