Govt City College Rover Scout Group, Chottogram

Govt City College Rover Scout Group, Chottogram *পৃথিবীটাকে যেমন পেয়েছ তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করবে

-বিপির শেষ বাণী।

20/03/2026

আসসালামু আলাইকুম
ঈদ মোবারক 🌙
— تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ ·
'তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
🌙🌙সবাইকে Govt City College Rover Scout Group, Chottogram এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।🫂🎇

"পরোপকার আর সেবার শপথে দীক্ষিত নারী স্কাউটরা আজ পৃথিবীর পরিবর্তনের কারিগর। বিপদের বন্ধু হয়ে পাশে দাঁড়ানো থেকে শুরু করে স...
08/03/2026

"পরোপকার আর সেবার শপথে দীক্ষিত নারী স্কাউটরা আজ পৃথিবীর পরিবর্তনের কারিগর। বিপদের বন্ধু হয়ে পাশে দাঁড়ানো থেকে শুরু করে সমাজ গড়া—কোনোটাতেই পিছিয়ে নেই তারা। নারীরা এগিয়ে যাক তাদের আপন শক্তিতে।
শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬! 🌍⚜️"

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস 🌸

নারীর ক্ষমতায়ন, সমতা এবং মর্যাদার প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় হোক। আমরা সকল নারীর অবদান, সংগ্রাম ও সফলতাকে সম্মান জানাই। প্রতিটি নারী অনুপ্রেরণা, শক্তি ও সাহসের প্রতীক। বিশ্বে নারীর অবদান অবিরাম। সকল নারীর প্রতি রইল নিঃশেষ শ্রদ্ধা ও ভালোবাসা।

স্কাউট মানেই সেবা, স্কাউট মানেই মানবতা।আজকের ছোট্ট সহায়তাই হয়তো কারও মুখে এনে দেয় একফোঁটা হাসি।সব সময় প্রস্তুত — মান...
05/03/2026

স্কাউট মানেই সেবা, স্কাউট মানেই মানবতা।
আজকের ছোট্ট সহায়তাই হয়তো কারও মুখে এনে দেয় একফোঁটা হাসি।
সব সময় প্রস্তুত — মানুষের পাশে থাকার জন্য।

গত ০৩-০৩-২০২৬ সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের কয়েকজন রোভার নিজ উদ্যোগ-এ নিজ অর্থায়নে নিজেদের সাধ্যমতো কিছু অসচ্ছল মানুষের সাথে ইফতার ভাগাভাগি করে নেই৷ আমরা তাদের এই উদ্যোগের জন্য গর্ববোধ করি এবং তাদের মঙ্গল কামনা করি।

তারা যেন স্কাউটিং এর ব্রত মনে প্রাণে ধারণ করে সবসময় মানব সেবায় নিয়োজিত থাকতে পারে আরো বড় পরিসরে তার জন্য দোয়া করবেন।

পরিশেষে, .
⚜️ স্কাউটের আসল পরিচয় ইউনিফর্মে নয়, মানুষের পাশে দাঁড়ানোর সাহসে।
মানবতার হাত বাড়িয়ে দেওয়াই স্কাউটিংয়ের প্রকৃত শিক্ষা।

স্কাউটিং শেখায় ভালো নাগরিক হতে,সুন্দরবন শেখায় প্রকৃতির মূল্য বুঝতে।আজ হোক সংরক্ষণের অঙ্গীকার। #শুভ_সুন্দরবন_দিবস
14/02/2026

স্কাউটিং শেখায় ভালো নাগরিক হতে,
সুন্দরবন শেখায় প্রকৃতির মূল্য বুঝতে।
আজ হোক সংরক্ষণের অঙ্গীকার।

#শুভ_সুন্দরবন_দিবস

গত ১৭ জানুয়ারি ২০২৬ ইং রোজ শনিবার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিভা অন্বেষণ জেলা পর্যায়ের প্রতিযো...
19/01/2026

গত ১৭ জানুয়ারি ২০২৬ ইং রোজ শনিবার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিভা অন্বেষণ জেলা পর্যায়ের প্রতিযোগিতা সরকারি সিটি কলেজ চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজে রোভার স্কাউট গ্রুপের রোভার ও গার্ল ইন রোভাররা এতে সেবা প্রধান করে থাকেন

আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।

গত ১৭ জানুয়ারি ২০২৬ ইং রোজ শনিবার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিভা অন্বেষণ জেলা পর্যায়ের প্রতিযো...
18/01/2026

গত ১৭ জানুয়ারি ২০২৬ ইং রোজ শনিবার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিভা অন্বেষণ জেলা পর্যায়ের প্রতিযোগিতা সরকারি সিটি কলেজ চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজে রোভার স্কাউট গ্রুপের রোভার ও গার্ল ইন রোভাররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি গার্ল ইন রোভার তাসনিয়া আক্তার নীপা ও পূর্ণীতা বিভাগীয় পর্যায়ের জন্য উত্তির্ন হয়।

আমরা সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ তাদের এই অর্জনে গর্বিত ও আনন্দিত।

আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।

চট্টগ্রাম জেলার সকল প্রতিভাবান রোভার ভাই বোনকে আগামী ১৭ জানুয়ারি আমাদের প্রানের ক্যাম্পাস সরকারি সিটি কলেজে স্বাগতম।
12/01/2026

চট্টগ্রাম জেলার সকল প্রতিভাবান রোভার ভাই বোনকে আগামী ১৭ জানুয়ারি আমাদের প্রানের ক্যাম্পাস সরকারি সিটি কলেজে স্বাগতম।

১ জানুয়ারি ২০২৬ তারিখে সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ চট্টগ্রাম তাদের ১৯তম জেলা রোভার মুটের অর্জন নিয়ে অত্র কলেজে...
04/01/2026

১ জানুয়ারি ২০২৬ তারিখে সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ চট্টগ্রাম তাদের ১৯তম জেলা রোভার মুটের অর্জন নিয়ে অত্র কলেজে মাননীয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত গ্রুপ সম্পাদক এবং আর এস এল জনাব ওমর ফারুক এবং আরেক আর এস এল জনাব ইকবাল স্যার মাননীয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের হাতে মুট স্মরনীকা তুলে দেন।



শোক সংবাদসরকারি সিটি কলেজ'র মান্যবর অধ্যক্ষ শ্রদ্বেয় প্রফেসর আবু সালেহ মুহাম্মাদ নঈম উদ্দিন স্যারের মমতাময়ী মা গতকাল রা...
02/01/2026

শোক সংবাদ
সরকারি সিটি কলেজ'র মান্যবর অধ্যক্ষ শ্রদ্বেয় প্রফেসর আবু সালেহ মুহাম্মাদ নঈম উদ্দিন স্যারের মমতাময়ী মা গতকাল রাতে ইন্তেকাল করেছেন।
(ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমার জানাজার নামাজ আজ বাদে জুমা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

আমরা সরকারি সিটি কলেজ রোভার স্কাউট পরিবার মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি।
আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

বাংলাদেশ স্কাউটস এর রোভার শাখার দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড ( সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড)  অর্জন করেছেন " সরকারি সিটি কলেজ র...
01/01/2026

বাংলাদেশ স্কাউটস এর রোভার শাখার দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড ( সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড) অর্জন করেছেন " সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ" এর গার্ল -ইন রোভার Ummey Habiba Ayrin.

এই অ্যাওয়ার্ড অর্জনের জন্য সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আমরা তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং তাকে উক্ত ইউনিট থেকে পিআরএস হিসাবে দেখতে চাই।

30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন!

সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ চট্টগ্রামের একজন রোভার M R H Shohel এর মমতাময়ী মায়ের মৃত্যুতে সরকারি সিটি কলেজ রোভার স্কাউট পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা রোভার সোহেল এবং তার শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করছি।

Address

Government City College Chottogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt City College Rover Scout Group, Chottogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category