উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা, চট্টগ্রাম।

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা, চট্টগ্রাম।

উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা, চট্টগ্রাম। উপজেলা প্রশাসন, আনোয়ারা
(1)

প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি
07/04/2026

প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি

অদ্য ৩০/০৩/২০২৬ খ্রি: তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭.০০ ঘটিকা পর্যন্ত আনোয়ারা উপজেলার কালা বিবির দীঘি ও মেডিকেল ...
30/03/2026

অদ্য ৩০/০৩/২০২৬ খ্রি: তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭.০০ ঘটিকা পর্যন্ত আনোয়ারা উপজেলার কালা বিবির দীঘি ও মেডিকেল মোড় এলাকায় বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ০২ জনকে ০২টি মামলায় মোট ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আনোয়ারা থানা পুলিশের একটা টিম উপস্থিত ছিলো।
বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে ও মূল্য স্থিতিশীল রাখতে জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

উপজেলা প্রশাসন আনোয়ারা কর্তৃক আয়োজিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬
26/03/2026

উপজেলা প্রশাসন আনোয়ারা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬

২৫ মার্চ, গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, আনোয়ার কর্তৃক আয়োজিত  আলোচনা সভা ও আনোয়ারা বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্...
25/03/2026

২৫ মার্চ, গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, আনোয়ার কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও আনোয়ারা বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ

অদ্য ১৭/০৩/২০২৬ খ্রি: তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকা হতে ০৫.০০ ঘটিকা পর্যন্ত আনোয়ারা উপজেলার বটতলী বাজার এলাকায় সহকারী কমিশনার ...
17/03/2026

অদ্য ১৭/০৩/২০২৬ খ্রি: তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকা হতে ০৫.০০ ঘটিকা পর্যন্ত আনোয়ারা উপজেলার বটতলী বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাজারে ক্রেতা ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং বটতলী বাজারের সড়ক দখলমুক্ত করতে সড়কের অংশে স্থাপিত সবজির দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি গরু ও মুরগির মাংস এবং ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে মূল্য তালিকা সংরক্ষণসহ ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়। এ সময় সড়কের পার্কিং নিষিদ্ধ জায়গায় যানবাহন থামিয়ে যানজট সৃষ্টি, সড়ক দখল করে সবজির দোকান স্থাপন এবং পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ০৮ জনকে ০৮টি মামলায় মোট ২৯,৫০০/- (ঊনত্রিশ হাজার পাঁচশত টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আনোয়ারা থানা পুলিশের একটা টিম উপস্থিত ছিলো।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

অদ্য ১৫/০৩/২০২৬ খ্রি: তারিখ বিকাল ০২.০০ ঘটিকা হতে ০৪.৩০ ঘটিকা পর্যন্ত আনোয়ারা উপজেলার চাতরী-চৌমুহনী এলাকায় সহকারী কমিশনা...
15/03/2026

অদ্য ১৫/০৩/২০২৬ খ্রি: তারিখ বিকাল ০২.০০ ঘটিকা হতে ০৪.৩০ ঘটিকা পর্যন্ত আনোয়ারা উপজেলার চাতরী-চৌমুহনী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং চাতরী-চৌমুহনী বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সড়কের অংশে ও ফুতপাতে স্থাপিত ফলের দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কের পার্কিং নিষিদ্ধ জায়গায় বাস ও অন্যান্য যানবাহন থামিয়ে যানজট সৃষ্টির দায়ে, গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত মূল্য দাবি করায় এবং সড়ক দখল করে দোকান বর্ধিত করার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ০৫ জনকে ০৫টি মামলায় মোট ৩২,০০০/- (বত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ট্রাফিক ইন্সপেক্টরসহ আনোয়ারা থানা পুলিশের একটা টিম উপস্থিত ছিলো।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

অদ্য ১১/০৩/২০২৬ খ্রি: তারিখ বিকাল ০২.০০ ঘটিকা হতে ০৪.৩০ ঘটিকা পর্যন্ত  আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের রাবার ড্যাম সংলগ...
11/03/2026

অদ্য ১১/০৩/২০২৬ খ্রি: তারিখ বিকাল ০২.০০ ঘটিকা হতে ০৪.৩০ ঘটিকা পর্যন্ত আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন এলাকা ও কানুমাঝির হাট এলাকায় শঙ্খনদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনাস্থল হতে একটা স্কেভেটর এর ব্যাটারি জব্দ করা হয় এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ০২ জন ব্যক্তিকে ২টি মামলায় মোট ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

অদ্য ১১/০৩/২৬ তারিখ আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টাংগার পুল এলাকায় অবৈধভাবে বালু স্তুপের দায়ে ১টি ম...
11/03/2026

অদ্য ১১/০৩/২৬ তারিখ আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টাংগার পুল এলাকায় অবৈধভাবে বালু স্তুপের দায়ে ১টি মামলায় ১জনকে ৫০০০০টাকা জরিমানা করা হয় এবং ১টি ট্রাক ও ১টি এস্কেভেটর জব্ধ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আজ ১১/০৩/২৬ তারিখ আনোয়ারা উপজেলার জয়কালী বাজারের আনোয়ারা সিটি সেন্টারের সামনে সিএনজি ও অটোরিকশার যত্রতত্র পার্কিং এর কার...
11/03/2026

আজ ১১/০৩/২৬ তারিখ আনোয়ারা উপজেলার জয়কালী বাজারের আনোয়ারা সিটি সেন্টারের সামনে সিএনজি ও অটোরিকশার যত্রতত্র পার্কিং এর কারণে সৃষ্টি হওয়া জানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়। সিএনজি অটোচালকদের ১ ঘন্টার আল্টিমেটামসহ কঠোর নির্দেশনা প্রদান করা হয়, নির্দেশনা না মানা হলে পরবর্তীতে আরও কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, ২০২৬
10/03/2026

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, ২০২৬

০৬/০৩/২৬ তারিখ রাত ১০.৩০ থেকে ২.২০ পর্যন্ত আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গার বাইন্যারদিঘী এলাকায়  সহকারী কমিশনার ...
07/03/2026

০৬/০৩/২৬ তারিখ রাত ১০.৩০ থেকে ২.২০ পর্যন্ত আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গার বাইন্যারদিঘী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) জনাব দীপক ত্রিপুরা কর্তৃক অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে একটি স্কেভেটর জব্দ করা হয়। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

Address

Upazila Parishad, Anwara
Chittagong
CHITTAGONG

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা, চট্টগ্রাম।:

Share