বাজালিয়া সমিতি চট্টগ্রাম

বাজালিয়া সমিতি চট্টগ্রাম চট্টগ্রাম শহরে কর্মরত /বসবাসরত বাজালিয়ার প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সমন্মিত প্রচেষ্টায় বাজালিয়ার মাটি ও মানুষের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ সাধন।

শুভ বাংলা নববর্ষ -১৪৩৩সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!নতুন বছর সবার পরিবারের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। পুর...
14/04/2026

শুভ বাংলা নববর্ষ -১৪৩৩
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
নতুন বছর সবার পরিবারের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। পুরোনো বছরের সব জরাজীর্ণ গ্লানি মুছে যাক, নতুন বছর হোক সম্ভাবনাময় ও আনন্দের।
Chittagong University News চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ বাজালিয়া সমিতি চট্টগ্রাম

একটি শোক সংবাদ ==============বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর সম্মানিত উপদেষ্টা, বাজালিয়া ৬ নং ওয়ার্ড নিবাসী জনাব ফোরক আহামদ ...
03/04/2026

একটি শোক সংবাদ
==============
বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর সম্মানিত উপদেষ্টা, বাজালিয়া ৬ নং ওয়ার্ড নিবাসী জনাব ফোরক আহামদ সিকদার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন।
আমরা বাজালিয়া সমিতির সকল সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই আন্তরিক সহমর্মিতা।
আজ বাদে মাগরিব স্থানীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সমিতির পক্ষে-
তুষার কান্তি বড়ুয়া
সাধারণ সম্পাদক

আকতার কামাল চৌধুরী
সভাপতি

ঈদ মোবারক।সবাইকে ঈদের শুভেচ্ছা।
21/03/2026

ঈদ মোবারক।
সবাইকে ঈদের শুভেচ্ছা।

বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। চট্টগ্রাম শহরে কর্মরত/বসবাসরত বাজালিয়ার অধিবাসীদের সংগঠন বাজালি...
13/12/2025

বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
চট্টগ্রাম শহরে কর্মরত/বসবাসরত বাজালিয়ার অধিবাসীদের সংগঠন বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা ১৩ই ডিসেম্বর স্থানীয় শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাজালিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বাজালিয়ার অধিবাসীদের সন্তানাদিদের মধ্যে ৪র্থ থেকে ৯ম শ্রেণীর ৪৩৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান মহোদয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বিভিন্ন হল ঘুরে ঘুরে দেখেন এবং এলাকার সর্বস্তরের মানুষের এমন আন্তরিক মেলবন্ধন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি এই সমিতির যেকোনো কল্যাণে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সমিতির উপদেষ্টা, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিপুলসংখ্যক অভিভাবকের উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য যে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতি ক্লাস থেকে তিনজন শিক্ষার্থীকে টেলেন্টপুলে ও তিনজনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে বাজালিয়ার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে চট্টগ্রাম শহরের কোনো এক সুপরিসর স্থানে বার্ষিক মিলনমেলার মাধ্যমে পুরষ্কৃত করা হবে। পরীক্ষা শেষে এক সংক্ষিপ্ত সভায় মিলনমেলার ভেন্যু নির্বাচনের জন্য একটি কমিটিও গঠন করা হয়।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সু-সম্পন্ন হওয়ায় সমিতির সভাপতি আকতার কামাল চৌধুরী ও সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাজালিয়া নিবাসী জনাব আব্দু শুক্কুর আজ সন্ধ্যে ৭.০০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি...
31/10/2025

বাজালিয়া নিবাসী জনাব আব্দু শুক্কুর আজ সন্ধ্যে ৭.০০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক।
আমিন!!!!

Big thanks to Md. Delwar Hosenfor all of your support! Congrats for being top fans on a streak 🔥!
23/10/2025

Big thanks to Md. Delwar Hosen

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

একটি শোক সংবাদ।বাজালিয়া ইউনিয়ন, বড়দুয়ারা নিবাসী মোহাম্মদ মোস্তাকের পিতা এর পিতা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না...
26/09/2025

একটি শোক সংবাদ।
বাজালিয়া ইউনিয়ন,
বড়দুয়ারা নিবাসী
মোহাম্মদ মোস্তাকের পিতা এর পিতা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সবার মতে উনি একজন ভালো মানুষ ছিলেন। আজ বাদে মাগরিব পশ্চিম বড়দুয়ারা জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু তায়ালা মরহুম কে জান্নাত দান করুন আমিন।।

29/08/2025

হে মুমিনগণ, যখন জুমু‘আর দিনে সালাতের জন্য আহবান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। ..........(সূরাঃ জুমু'আ-৯)

06/07/2025

আজ ১০ ই মুহররম। পবিত্র আশুরার দিন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চারটা মাসকে সম্মানিত মাস ( আরবাআতুন হুরুম) হিশেবে আখ্যায়িত করেছেন, মুহররম তার মধ্যে একটা।

মুহররম মাসের সবচেয়ে পবিত্র দিনটা হলো এই মাসের দশম তারিখ তথা আশুরার দিন। সহিহ বুখারির হাদিস থেকে জানা যায়—মুহররম মাসের এই দিনটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবি মুসা আলাইহিস সালাম এবং তাঁর উম্মতকে ফিরআউন বাহিনীর হাত থেকে উদ্ধার করেছিলেন সমুদ্রে তাদের জন্য পথ তৈরি করার মাধ্যমে। একইভাবে তিনি সেদিন যালিম ফিরআউনকেও ডুবিয়ে মেরেছিলেন সমুদ্রের পানিতে।

মুহররম মাস যেহেতু অত্যন্ত পবিত্র একটা মাস, ফলে এই মাসজুড়ে ব্যাপক আমল ইবাদাত করার আলাদা মর্যাদা রয়েছে।

তবে, এই আশুরার দিন ইসলামের ইতিহাসে ঘটেছে হৃদয়বিদারক কারবালার ঘটনাও। এই দিন যালিমেরা শহিদ করেছিল নবিজির প্রাণাধিক প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর পরিবারের অনেক সদস্যকে।

আশুরা দুটো কারণে আমাদের ইতিহাসে স্মরণীয়:

১. মুসা আলাইহিস সালাম এবং তাঁর উম্মতের যালিমের হাত হতে মুক্তি এবং ফিরআউনের পতন।

২. হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহিদ হওয়ার ঘটনা।

১০ ই মুহররম আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন। কারণ, মদিনায় এসে তিনি দেখেন যে, এই দিনটায় মদিনার ইহুদিরা সিয়াম রাখত৷ তিনি জিগ্যেস করলেন, ‘তোমরা এই দিন সিয়াম রাখো কেন?’

তারা বলেছিল, ‘এই দিন আমরা সিয়াম রাখি, কারণ এই দিনেই আল্লাহ তাআলা নবি মুসা এবং তাঁর কওমকে উদ্ধার করেছিলেন’।

আল্লাহর রাসুল বললেন, ‘এই দিনে আমরাও সিয়াম রাখব। কারণ নবি মুসা তোমাদের চাইতে আমাদের বেশি আপন’।

তিনি সাহাবিদের আদেশ দিলেন মুহররমের দশ তারিখ সিয়াম রাখতে। তবে, ইহুদিদের সাথে যেন সাদৃশ্য হয়ে না যায়, তাই তিনি দশ তারিখের আগের দিন বা পরেরদিন, একদিন মিলিয়ে বাড়তি আরও একটা সিয়াম রাখার নির্দেশ দেন।

আজ যেহেতু আশুরার দিন, এই দিন আমাদের সকলের উচিত সিয়াম রাখা। এটা আল্লাহর রাসুলের পালনীয় এবং নির্দেশিত সুন্নাহ।

আমাদের উচিত এই মাসে অধিকবেশি আল্লাহর যিকির, আযকার, দুয়া, দরুদ, তিলাওয়াতে সময় কাটানো৷ নবি মুসা আলাইহিস সালামের জীবনকে কুরআন থেকে জানা এবং বোঝা।

কারবালার ঘটনাও আমাদের উচিত স্ট্যাডি করা। অত্যন্ত হৃদয়বিদারক এবং সকরুণ এই ঘটনাকে না জানলে, আমরা ইতিহাসের বড় একটা অংশ থেকেই দূরে থেকে যাব।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের মর্যাদাকে বোঝার, আমল করার তাউফিক দিন।
(সংগৃহীত)

06/06/2025

Eid ul-Adha is not just about sacrificing an animal, but about sacrificing our ego, pride, and desires in the way of Allah. The greatest sacrifice is the one made with sincerity and love for Allah. Eid is a reminder that with submission comes peace, and with sacrifice comes reward.
Wishing you a joyful Eid ul-Adha filled with love, peace, and prosperity.

..............Eid Mubarak................
.............. to All of you................

From Arshad Ali Chowdury
SJIBPLC, Chawkbazar Branch, Chattogram.

25/05/2025

একটি শোক সংবাদ।
বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর সম্মানিত সদস্য, পশ্চিম বাজালিয়া চৌধুরী বাড়ি নিবাসী জনাব এরফানুল হক চৌধুরী দীর্ঘ রোগভোগের পর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি।
তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও জানাই আন্তরিক সহমর্মিতা। আল্লাহপাক তাঁদের এই শোক বহন করার শক্তি দিন।

আজ আছরের নামাজের পর চট্টগ্রাম শহরের চন্দন নগরে প্রথম যানাজা এবং এশার নামাজের পর মরহুমের নিজ বাড়ি পশ্চিম বাজালিয়ায় দ্বিতীয় যানাজা অনুষ্ঠিত হবে।

একটি শোক  সংবাদ। বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর সম্মানিত সদস্য, ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাজালিয়া ৫ ...
01/05/2025

একটি শোক সংবাদ।
বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর সম্মানিত সদস্য, ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাজালিয়া ৫ নং ওয়ার্ড (কাটাখালীকূল) নিবাসী জনাব হারুনুর রশীদ গতরাত ১.৩০ টার সময় চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের মৃত্যুবরণ করেছেন।
ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন।
এমন একজন সরল,নিষ্কলুষ ও অন্তপ্রাণ মানুষের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত!
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র,এক কন্যা, বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করুন।

Address

চট্টগ্রাম
4000, 4100, 42XX

Telephone

01817790303

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাজালিয়া সমিতি চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share