10/08/2026
আইসিসির গবেষণা অনুযায়ী‚ বিশ্বে প্রায় ১০০ কোটি মানুষ ক্রিকেট দেখে। তারা সবাই যদি শচীন টেন্ডুলকার‚ বিরাট কোহলি‚ স্যার ডন ব্র্যাডম্যান‚ মহেন্দ্র সিং ধোনি এবং ভিভ রিচার্ডসকে চিনে থাকে‚ তাহলে সেই ১০০ কোটি মানুষও লাল-সবুজের জার্সি গায়ে একটি ছেলেকে চিনে‚ যার নাম সাকিব!
২০১৯–২০২৪ পর্যন্ত টানা প্রায় ৪ বছর ৯ মাস ODI অলরাউন্ডার হিসেবে বিশ্বের ১ নম্বর ছিলেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে সাকিব ক্রিকেট ইতিহাসের প্রথম এবং একমাত্র অলরাউন্ডার হিসেবে একই সাথে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই (টেস্ট‚ ওয়ানডে ও টি-টোয়েন্টি) আইসিসি র্যাংকিংয়ের ১ নম্বর স্থান অর্জন করে বিশ্বরেকর্ড গড়েন।
সাকিব যখন বিশ্বের বুকে সেরা হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছিলো‚ ঠিক তার পিছন সারিতেই অবস্থা করছিলো জীবন্ত কিংবদন্তি দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস‚ পাকিস্তানের শহীদ আফ্রিদি‚ ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের মত খেলোয়াড়গন। কেউ যদি তাদের একজনকেও খোঁজার চেষ্টা করত‚ তাহলে নিরদ্বিধায় সাকিবের রেকর্ড পড়তেই হত।
আমাদের ছোট্ট দেশটাকে চেনার মত মেসি‚ নেইমার বা রোনালদোর মত কেউই নেই‚ কিন্তু তার পরেও প্রায় ৮৩০ কোটি মানুষের মধ্যে অন্তত ১০০ কোটি মানুষ আছেন যারা একটা বালককে চিনে‚ একটা স্পোর্টস দলকে চিনে‚ একটা দেশকে চিনে। এদেশের জন্ম থেকে আজ অবধি একমাত্র বাংলাদেশী হিসাবে বিশ্বের বুকে সর্বোচ্চ সংখ্যক মানুষের পরিচিত নামটার নাম সাকিব আল হাসান। সমালোচনা অনেক করা যায়‚ কিন্তু একটা সাকিব প্রতি একশো বছরে ১ টাই জন্মায়।
-Md Siful Islam