উপজেলা প্রশাসন, মীরসরাই, চট্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • উপজেলা প্রশাসন, মীরসরাই, চট্টগ্রাম

উপজেলা প্রশাসন, মীরসরাই, চট্টগ্রাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উপজেলা প্রশাসন, মীরসরাই, চট্টগ্রাম, Government Organization, Mirsharai Upazila Administation, Phone/0302-456001, Chittagong.

মীরসরাই উপজেলার পটভূমি


চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা ১৬টি ইউনিয়ন নিয়ে ১৯১৭ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠা হয়। ঐ সালের ২১ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯১৮ সালের ১ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে মীরসরাই থানার কার্যক্রম চালু হয়।


নামকরণ ও প্রাসাঙ্গিক ইতিহাসঃ

১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজীর বঙ্গদেশ জয়ের পর বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার বহুলাংশে বৃদ্ধি পায় । অবশ্য অষ্

টম শতকেই চট্টগ্রামে আরব দেশের বণিকদের আগমণ ঘটে । চট্টগ্রাম অঞ্চল বন্দর , পাহাড় , নদী-সাগর ও উর্বর ভূমি এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়াতে বিদেশিদের মনযোগ আকর্ষণ করে। তাছাড়া দূর ও নিকট প্রাচ্যের দেশগুলোতে যাতায়াতের ক্ষেত্রে মাধ্যম হিসেবে চট্টগ্রাম বন্দর বিশেষ পরিচিতি পায়। আরবীয় বণিকদের সাথে সাথে ধর্ম প্রচারকদের আগমণের ফলে চট্টগ্রামের সামাজিক রাজনৈতিক ,অর্থনৈতিক ও সাংস্কূতিক ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হয়। বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার ঘটে ধর্ম প্রচারক সুফী সাধকগনের মাধ্যমে । চট্টগ্রামের ক্ষেত্রে তা আরো বেশি প্রযোজ্য । এখানে উলেস্নখ্য যে , মধ্যযুগে ভারতবর্ষে ধর্মের আবির্ভাবের প্রাক্কালে নিমণবর্ণের হিন্দুরা সামাজিক ও রাজনৈতিকভাবে বর্ণ-বৈষম্য ও অর্থনৈতিক যাঁতাকলে পড়ে নিষ্পেষিত হচ্ছিল । উচ্চ বর্ণের ব্রাহ্মণদের হাতে নির্যাতিত হিন্দুরা মুক্তির পথ খুঁজছিল । এসময় নবাগত ইসলাম ধর্ম সকলের সামনে মুক্তি ও সৌভাগ্যের দরজা খুলে দেয়। দলে দলে মানুষ ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করে । ভারতবর্ষের বৌদ্ধরা ও নির্যাতত হয়ে ক্রমশ: আরাকানের বৌদ্ধ শাসিত চট্টগ্রামের দিকে সরে আসছিল । ভারতবর্ষের সামাজিক , সাংস্কূতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অসহনীয় ও অস্থির এই প্রেক্ষাপটে মুসলমান ব্যবসায়ী ও সৈন্যদের সাথে মুসলিম ধর্মপ্রচারকগণ চট্টগ্রামে আগমণ করেন। অমায়িক ব্যবহার , সেবাধর্মী মনোভাব , ধৈর্য-সহিষতা , খোদাভত্তি ও ভীতি সাধারণ মানুষের মনে গভীর আগ্রহ সৃষ্টি করে। এখানকার স্থানীয় মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। পীর দরবেশগণ চট্টগ্রামে মসজিদ , মক্তব ও খানকাহ প্রতিষ্ঠা করে ধর্মীয় প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন। ঐতিহাসিক ড. আবদুল করিম বলেন ‘ বাংলায় মসজিদ স্থাপনের পর থেকে মুসলমানরা একটি সামাজিক শক্তি হিসেবে আবির্ভূত হন। ’ ঐতিহাসিকদের অভিমত , ১২২০ খ্রিস্টাব্দের পরবর্তী ২/২’শ বছরে যেখানে ৩ লাখ মুসলমান বসবাস করতো সেখানে ১৭৭০ খ্রিষ্টাব্দে সে সংখ্যা দাঁড়ায় দেড় কোটির ওপর । চট্টগ্রামের ক্ষেত্রেতে এ পরিসংখ্যান আরো বেশি প্রযোজ্য। ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের তুলনায় পূর্ববাংলা ছিল অপেক্ষাকৃত দুর্গম ও অধিক অনুন্নত । তাই এখানে ইসলাম প্রচার একটু বেশি দেরিতেই হয়। চট্টগ্রামে ইসলাম প্রচার ও এখানে মুসলমানদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে আরো দেড়’শ বছর অপেক্ষা করতে হয়েছিল । সড়কপথে চট্টগ্রামে যাওয়ার কোন পথ ছিল না । অসংখ্য নদী- ছড়ায় পরিপূর্ণ অঞ্চলটি বছরের পুরো সময় পানিতে তলিয়ে থাকতো । তাছাড়া চট্টগ্রাম শত শত বছর ধরে আরাকানী মগদের শাসিত ছিল এবং ত্রিপুরার সাথে প্রায়ই যদ্ধবিগ্রহ লেগে থাকতো । সমুদ্রপথ ও ছিল ভীতিকর । আরাকানী জলদস্যুর অত্যাচারে সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষ ছিল দিশেহারা । চট্টগ্রাম অঞ্চল সত্যিকার অর্থেই ছিল ‘মগের মুলস্নুক’। এমন পরিস্থিতিতে প্রখ্যাত সুফী হযরত বদর শাহ চট্টগ্রামে আসেন ও ইসলাম প্রচারে নিয়োজিত হন। তাঁর সাথে এসে যোগ দেন বেশ ক’জন আউলিয়া-দরবেশ, যারা বার আউলিয়া নামে পরিচিত হয়। কিন্তু আরাকানী মগ শাসিত চট্টগ্রামে ইসলাম প্রচারের পরিবেশ মোটেও অনকূল ছিল না । নানা বাধা-বিপত্তি ও অত্যাচার নির্যাতন চলে নবদীক্ষত মুসলমানদেন ওপর। হযরত বদর শাহ (রঃ) ইসলাম প্রচারের প্রাথমিক ভিত্তি স্থাপন করে বাংলার সুলতান ফখরম্নদ্দীন মোবারক শাহ (১৩৩৮-৫০) কে চট্টগ্রামে অভিযান পরিচালনার আহবান জানান। সুলতান সে আহবানে সাড়া দিয়ে সেনাপতি কদল খানকে চট্টগ্রামে অভিযান পরিচালনা করেন ও আরাকানী সৈন্যদের বিতাড়িত করেন। গাজী উপাধিতেক ভূষিত হন সেনাপতি কদল খান। কিন্তু মুসলমানদের প্রথম চট্টগ্রাম বিজয় নিয়ে কোন ঐতিহাসিক তথ্যাদি পাওয়া যায়না । চট্টগ্রাম বিজয়ের প্রায় তিন’শ বছর পর চট্টগ্রামের কবি মোহাম্মদ খান তাঁর মক্তুল হোসেন কাব্য রচনা করেন।

মীরসরাই উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৫ খ্রিঃ উদযাপন করা হয়।
14/01/2015

মীরসরাই উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৫ খ্রিঃ উদযাপন করা হয়।

07/12/2014

এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র ইউনিয়ন পরিষদে অনলাইন জন্ম নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এই কার্যক্রম আগামী ২৫ ডিসেম্বর ২০১৪ ইংরেজী পর্যন্ত চলবে। এর পর কোনো সনদের ভূল-ত্রুটি সংশোধন করা যাবেনা।
প্রচারে- উপজেলা প্রশাসন, মীরসরাই

17/11/2014

প্রিয় উদ্যোক্তা বন্ধু,

আপনাদের অনেকেই ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেমে সফলভাবে রেজিস্ট্রেশন করার পর নিজ সেন্টারের আয়-ব্যয় তথ্য আপলোড করার চেষ্টা করছেন। আর এ তথ্য আপলোডের সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করছেন।

আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেমে এখন আয়-ব্যয়ের তথ্য আপলোড করতে হবে না। এ সিস্টেমের উন্নয়ন কাজ এখন পর্যন্ত চলছে। আপনারা এসকল তথ্য এখন সংরক্ষণ করে রাখেন। পরবর্তীতে তা আপলোড করতে পারবেন। ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য আপলোডের জন্য পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। এ খবরটি সকল উদ্যোক্তার সাথে শেয়ার করার বিনীত অনুরোধ রইলো।

শেখ কাওসার উদ্দিন

এটূআই প্রোগ্রাম

উদ্যোক্তা সম্মেলন- ২০১৪ এর অনুষ্ঠান সূচী
07/11/2014

উদ্যোক্তা সম্মেলন- ২০১৪ এর অনুষ্ঠান সূচী

02/11/2014

জেএসসি/জেডিসি পরীক্ষার সময়সূচী পরিবর্তন প্রসঙ্গে।

এতদ্বারা সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের জে.এস.সি পরীক্ষা-২০১৪ এর ০২/১১/২০১৪ ইং ও ০৩/১১/২০১৪ ইং তারিখের বাংলা ১ম পত্র ও বাংলা ২য় পত্র (বিষয় কোড- ১০১ এবং ১০২) পরীক্ষা অনিবার্য কারণবশত: যথাক্রমে আগামী ০৭/১১/২০১৪ এবং ১৪/১১/২০১৪ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষার সময়সূচী অপরিবর্তিত থাকবে।

02/11/2014

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৪
প্রতিষ্ঠান ও ১ ব্যক্তির অর্থদণ্ড

মিরসরাই: মিরসরাইয়ে চার প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো- বারইয়ারহাট পৌরসভার আলিফ রেস্টুরেন্ট, শাহ আমানত হোটেল, বিসমিল্লাহ বেকারি এবং মিজানুর রহমান নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে বারইয়ারহাটে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পচা-বাসি, ভেজাল খাবার পরিবেশন করার দায়ে বারইয়ারহাট পৌরসভার আলিফ রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা, শাহ আমানত হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ওয়াপদা রোডে অবস্থিত শাহ আমানত বেকারিতে অনুমোদনহীন পণ্য উৎপাদন এবং নিম্নমানের খাদ্য সামগ্রী তৈরির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে প্রকাশ্যে ধূমপান করার দায়ে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন স্যানেটারি ইন্সপেক্টর শংকর বিশ্বাস, জোরারগঞ্জ থানার এসআই মঈন উদ্দিন প্রমুখ।

21/10/2014

চার মাসের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া।
রোববার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০১৪ সালের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সামসুদ্দোহা।
শেখ মোহাম্মদ মোরশেদ সংবাদমাধ্যমকে জানান, ২০১১ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৪ হাজার ৬০৯ জন। এর মধ্য থেকে ১২ হাজার জনকে নিয়োগ দেয়া হয়। অবশিষ্ট ১৫ হাজার ১৯ জনকে পুল গঠন করে নিয়োগ দেয়ার জন্য অপেক্ষমাণ রাখা হয়।
রুলে অপেক্ষমান প্রার্থী রেখে সহকারী শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, অর্থ সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিস্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

24/09/2014

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মঙ্গলবার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিজ্ঞপ্তিটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

এতে উল্লেখ্ করা হয়েছে, ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদনপত্র পুরণ ও ফি জমা দেয়া শুরু হবে। আবেদনপত্র ও ফি জমা দেয়ার শেষ তারিখ ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত । এবছর আবেদনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।

জানা গেছে, এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮শ তিন জনকে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বেড়ে ২০০ ও সময় ২ ঘণ্টা করা হয়েছে।

এবার প্রশাসনে ৩০০জন, পুলিশে ৫০জনসহ সাধারণ ক্যাডারে ৪৪৫ জনকে নিয়োগ দেয়া হবে। এছাড়া শিক্ষা ক্যাডারে ৮২৯জন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরকরি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩৫জনকে নিয়োগ দেয়া হবে। একইসাথে প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪জন নিয়োগ পাবেন।

বিস্তারিত জানতে http://www.bpsc.gov.bd/ লগইন করুন

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের অনলাইনে দরখাস্ত ১৮/০৯/২০১৪ তারিখ সকাল ১০ টা থেকে শুরু হবে।
15/09/2014

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের অনলাইনে দরখাস্ত ১৮/০৯/২০১৪ তারিখ সকাল ১০ টা থেকে শুরু হবে।

Address

Mirsharai Upazila Administation, Phone/0302-456001
Chittagong
4320

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রশাসন, মীরসরাই, চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা প্রশাসন, মীরসরাই, চট্টগ্রাম:

Share