06/09/2026
সংসদে ইসলামের জন্য জামায়াতে কেন প্রয়োজন তার একঝলক প্রমাণ আজকে দেখালম। জামায়াতকে শুধু ইসলামপন্থীদের জন্যই নয় বরং পুরো মুসলমানদের শরীয়াহ প্রাকটিসের জন্য প্রয়োজন।
আজ সরকার সংসদে একটি ইসলাম বিরোধী আইন পাশ করতে চেয়েছিল। তারা সম্পত্তি সংশোধন বিল পাস করতে যাচ্ছিল কিন্তু আমীরে জামায়াত, ব্যারিস্টার নজিবুর রহমান ও ড শফিকুল ইসলাম মাসুদ কুরআন সুন্নাহভিত্তিক দলীল দিয়ে তার বিরোধিতা করেন।
সরকারের এই বিল পাশ হলে সরাসরি "হিবা, ওয়াসিয়াত ও মিরাস" আইন লঙ্ঘন হয়।
আমীরে জামায়াত ডা শফিকুর রহমান ও ড শফিকুল ইসলাম মাসুদ সূরা নিসা, সূরা বানি-ইজ*রাইল ও সূরা শুরা থেকে দলীল দিয়ে এই আইনের বিরোধীতা করেন।
ড শফিকুল ইসলাম মাসুদ বলেন, "আপনরা মদিনার ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা বলে এখন শরীয়াহ বিরোধী আইন পাশ করতে চাচ্ছেন।"
আমীরে জামায়াত বলেন, আমি কোরআনের একজন নগন্য ছাত্র হয়ে যা বুঝছি তাতে এই আইন কোরআন সুন্নাহ বিরোধী।
আর ব্যারিস্টার নজিবুর রহমান তো পুরাই আগুন- তিনি বলেন, "আইনমন্ত্রী মোল্লা নামের একজনের রেফারেন্স দিয়ে বলেছেন, "হিবা করেও সম্পত্তির ভোগদখল নিজের কাছে মৃত্যু পর্যন্ত রাখা৷ জায়েজ।" আমি চ্যালেঞ্জ করলাম এমনটা ওনি কোথাও বলেননি। ওনি নামে মোল্লা হলেও মুসলিমই না।"
উল্লেখ্য: শরীয়াহ অনুযায়ী কেউ যদি হিবা (শর্তহীন দান করা) করে তাহলে যখনই হিবা করবে তখন থেকেই যাকে হিবা করবে সম্পত্তি তার হয়ে যায়।
কিন্তু বিএনপি সরকারের আইন অনুযায়ী হিবাকারী সম্পত্তির ভোগদখল নিজের কাছে মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারবে। যা শরীয়াহর সাথে সাংঘর্ষিক।