24/03/2026
গতকাল ২৩ মার্চ ২০২৬ সোমবার, রাত ৯টা হতে ঐতিহ্যবাহী আল-হাসনাইন ইসলামী পাঠাগার এর ২০২৬-২৮ কার্যকরী পরিষদ গঠনকল্পে কাউন্সিল অধিবেশন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভাপতি ইঞ্জিনিয়ার শাহনেওয়াজুল কবির (বাবু)র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আল-হাসনাইন ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব মাওলানা মুহাম্মদ আব্দুস শাকুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাঠাগারের সাবেক সফল সভাপতি জনাব মুহাম্মদ ওসমান গনি ও মুহাম্মদ আজিজ মিয়া। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, পাঠাগারের সাবেক সভাপতি জনাব মাওলানা মুহাম্মদ সাইফুল হাসান।
সভায় জনাব মাসুম আহমেদকে সভাপতি, জনাব নাঈমুল হক ইভানকে সাধারণ সম্পাদক ও জনাব মুহাম্মদ মঈন উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এক শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়।
আকিবুল হাসান ইসতিয়াক এর সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, জনাব মুহাম্মদ শওকতুল হাসান, জনাব মাসুম আহমেদ, জনাব মিনহাজ আবেদীন, জনাব মঈন উদ্দিন, জনাব তাহসিনুল আজম ফাহিম, জনাব নাঈমুল হক ইভান, জনাব আবু ইসরাত, জনাব রাকিবুল হাসান আপন, জনাব তানভীর ইসলাম, জনাব সাকিবুল হাসান ইসাত, জনাব ইসমাঈল বিন ইউসুফ, ও জনাব মুহাম্মদ আরাফাত প্রমূখ।