ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানা, চট্টগ্রাম মহানগর

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানা, চট্টগ্রাম মহানগর

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানা, চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বায়েজিদ বোস্তামী থানা, চট্টগ্রাম মহানগর, অফিসিয়াল ফেইসবুক পেইজ,

আদর্শ সমাজ গঠনের দীপ্ত শপথে মহিমান্বিত হোক আমাদের ঈদ। শিক্ষার্থী,শ্রমজীবী, মেহনতী ও প্রবাসী সর্বস্তরের ছাত্র-জনতা ও দেশব...
28/05/2026

আদর্শ সমাজ গঠনের দীপ্ত শপথে মহিমান্বিত হোক আমাদের ঈদ। শিক্ষার্থী,শ্রমজীবী, মেহনতী ও প্রবাসী সর্বস্তরের ছাত্র-জনতা ও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ মুবারক"

27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ-এর ঈদ শুভেচ্ছা বক্তব্য।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশব্যাপী একগুচ্ছ কর্মসূচি- দুস্থ-দরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে কুরবানির গোশত বিতরণ।- ঈদগাঁহে ঈদ ...
26/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশব্যাপী একগুচ্ছ কর্মসূচি

- দুস্থ-দরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে কুরবানির গোশত বিতরণ।
- ঈদগাঁহে ঈদ শুভেচ্ছা বিনিময়।
- কুরবানি পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান।
- সড়ক-মহাসড়ক ও ঈদগাহে শুভেচ্ছা ব্যানার সাটানো।
- শাখার দায়িত্বশীলদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়।

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদ-উল-আযহা পালিত হোক ত্যাগের মহিমায়, চিরায়ত ঐতিহ্য ও স্ব-গৌরবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
Islami Chhatra Andolan Bangladesh

শিশু রামিসাকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০ মে ২০২৬ বুধবার রাতে রাজধানীতে ...
21/05/2026

শিশু রামিসাকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০ মে ২০২৬ বুধবার রাতে রাজধানীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ মিছিল।

20/05/2026
দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলহজ ১...
20/05/2026

দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে
২০২৬-২৭ অর্থবছরের
বাজেট প্রস্তাবনা

২০ মে ২০২৬,
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলহজ ১৪৪৭ হিজরি,
বুধবার , সকাল ১০টা

বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ, ভিআইপি লাউঞ্জ
সেগুনবাগিয়া, ঢাকা

বাজেট প্রস্তাব উপস্থাপনায়
সুলতান মাহমুদ
সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

সভাপতি
মুনতাছির আহমাদ
কেন্দ্রীয় সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঘোষিত প্রার্থীদের জন্য শুভকামনা।
19/05/2026

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঘোষিত প্রার্থীদের জন্য শুভকামনা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, কেন...
18/05/2026

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ

“Meet With Our Amir”প্রেস বিজ্ঞপ্তিইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “বর্তমা...
15/05/2026

“Meet With Our Amir”
প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই।”

১৫ মে ২০২৬ ইং, শুক্রবার, বিকাল ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দেওয়ানহাটস্থ আল ইসহাক অডিটোরিয়ামে অনুষ্ঠিত “Meet With Our Amir” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, “তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে রক্ষা করতে ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা ও নেতৃত্ব গড়ে তুলতে হবে।”

তিনি আরো বলেন, “দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদেরকে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মু. হাসিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ মুহাম্মদ জান্নাতুল ইসলাম।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, নৈতিকতা ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ হতে হবে। একটি যোগ্য ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

সভাপতি তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে তরুণ সমাজ নানা বিভ্রান্তি ও অপসংস্কৃতির আগ্রাসনের শিকার হচ্ছে। শিক্ষার্থীদেরকে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের আদর্শিক, নৈতিক ও মানবিক গুণাবলি সম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল , সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন , ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক , ইঞ্জিনিয়ার মোস্তাক আহমেদ সহ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সহ-সভাপতি আব্দুল মুমিত , প্রশিক্ষণ সম্পাদক নেওয়াজ মোরশেদ এবং বিভিন্ন থানা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীলবৃন্দ প্রমুখ নেতৃবৃন্দ।

Address

বায়েজিদ বোস্তামি, চট্টগ্রাম।
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানা, চট্টগ্রাম মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানা, চট্টগ্রাম মহানগর:

Share