15/08/2026
অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ
চট্টগ্রাম, ১৩ আগস্ট ২০২৬:
গত ১৩ আগস্ট, বৃহস্পতিবার ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধবার্ষিক এবং দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে আগামী বার্ষিক পরীক্ষায় আরও ভালো ফলাফল করার জন্য নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের আহ্বান জানানো হয়। তাদের আগামী পরীক্ষায় সাফল্য অর্জনের প্রত্যাশায় আগাম অভিনন্দনও জানানো হয়।
ফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।