আলোকিত কাঞ্চন নগর।

আলোকিত কাঞ্চন নগর। সুন্দর আগামীর প্রত্যয় নিয়ে, আলোকিত কা?

আমরা একই মায়ের সন্তান।
দিন শেষে ফিরতে হবে একই মায়ের কোলে।

আসুন নতুন দিনে এবং নতুন সময়ে সকল ভেদাভেদ এবং ভুল বুঝাবুঝি ভুলে আমরা একসাথে মিলে প্রিয় কাঞ্চন নগর কে মডেল,সুন্দর,সুখী এবং সুশিক্ষিত নগরী হিসেবে গড়ে তুলি।

আসুন নিজে ভাল থাকি সাথে অন্যকে ভাল রাখি।

'মেধা অন্বেষণ উৎসব' এবং কাঞ্চন নগরের শিক্ষার বাস্তবতায়  করনীয়-ফ্যাসিবাদ পরবর্তী সময়ে কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্...
07/11/2024

'মেধা অন্বেষণ উৎসব' এবং কাঞ্চন নগরের শিক্ষার বাস্তবতায় করনীয়-

ফ্যাসিবাদ পরবর্তী সময়ে কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক 'মেধা অন্বেষণ উৎসব' আয়োজন কাঞ্চন নগরের শিক্ষাঙ্গন ও শিক্ষাবিস্তারে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে মনে করছি।

কাঞ্চন নগরের তরুণ, সফল ও মেধাবী সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ দারুণ ব্যাপার বটে। এ রকম আয়োজন অনেক কষ্ট ও শ্রমসাধ্য বিষয়। এই আয়োজনে যারা শ্রম ও মেধা বিনিয়োগ করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে শ্রদ্ধেয় প্রফেসর মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।

এই আয়োজনে কাঞ্চন নগরের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং ফলাফল নিয়ে সচেতন মহলের ফেসবুক পোস্ট এবং আলোচনা-সমালোচনা থেকে এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার মান নিয়ে কিছুটা ধারণা পাওয়া গেছে। শিক্ষার্থীদের পড়াশোনার এরূপ অবনতির একক কোনো কারণ জড়িত নয়, বরং বহুধা কারণ রয়েছে। বিস্তারিত লিখতে গেলে অনেক বিষয় আসবে, তা লেখার কলেবর বৃদ্ধিসহ অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে; সেদিকে আমি যাচ্ছি না। অন্য কোন সময় প্রয়োজনে লিখা যাবে। এই মুহূর্তে করণীয় কী? আমি দুটি করণীয় তুলে ধরছি -

১। যারা সামনে এসএসসি/দাখিল দিবে, তাদের অন্তত প্রতিটি বিষয়ে ১ মাস বেসিক ক্লিয়ার করার ওপর জোর দিয়ে পরবর্তী সময়গুলোতে সিলেবাস সম্পন্ন করে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের উপযোগী করে পরীক্ষার হলে পাঠাতে হবে। এই সময়ে শিক্ষার্থীদের ইনক্লুসিভলি দেখাশোনার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করা যেতে পারে।

২। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল-মাদ্রাসার ছুটি সংক্ষিপ্ত করে টানা ২ মাস বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এই বিষয়গুলোর বেসিক ডেভেলপ করে নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম শুরু করা যায়। হাতের লেখার শৈলী, বানান, শুদ্ধ উচ্চারণ - সবকিছু এই দুই মাসে শ্রেণি অনুযায়ী ক্লিয়ার করতে হবে। সেটা কিভাবে করা যায় বা কিভাবে সিলেবাস/শীট প্রস্তুত করা যায় তা নিয়ে পর্যালোচনার দরকার আছে। ২য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বেসিক ডেভেলপমেন্ট কোর্সের আওতায় আনতে হবে। এক্ষেত্রে অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যোগ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বসে দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা দিতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো তাদের সাবেক মেধাবী এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়,পলিটেকনিক ইত্যাদিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সহায়তা নিতে পারে। এখানে যেহেতু দুই মাস নিয়মিত পাঠ্যক্রম বন্ধ রেখে বেসিক ডেভেলপমেন্টের বিষয় আছে, সেজন্য সংশ্লিষ্ট সরকারি শিক্ষা অফিসসমূহের অনুমতির বিষয় আসতে পারে।

বিনীত,

প্রকৌশলী মুহাম্মদ শাহ আলম
বিএসসি ইঞ্জি. এমএসসি ইইই, এলএল.বি।

Address

Kanchannagar
Chittagong
4350

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত কাঞ্চন নগর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share