04/09/2026
চা শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি মেন নিন এবং অবিলম্বে গ্রেফতারকৃত চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে মুক্তি দিন
৫০০টাকা দৈনিক মজুরি, চা শ্রমিক স্বার্থ বিরোধী গেজেট-২০২৩ বাতিল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবং ভূমি অধিকার নিশ্চিত করার দাবিতে গত প্রায় দেড় মাস ধরে আন্দোলন করছেন চা শ্রমিকরা। চা শ্রমিকদের এই ন্যায্য এবং এই যৌক্তিক দাবিতে গড়ে উঠা আন্দোলনকে ভয়,ভীতি, হমলা এবং মামলাসহ নানা অপচেষ্টার মাধ্যমে নৎসাৎ করা প্রচেষ্টা চলছে। এরই অংশ হিসেবে গত ২সেপ্টম্বর ২৬ বিকালে মৌলভীবাজার কোর্টের সামানে থেকে গ্রেফতার করা হয় আন্দোলনকারী চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে। চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নিয়ে উল্টো আন্দোলনরত চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে নিঃর্শত মুক্তির দাবি জানিয়েছেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা।
আজ সংবাদ পত্রে প্রকাশের জন্য দেয়া এক বিবৃতিতে তিনি বলেন "গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি জানানো, প্রতিবাদ করা যেকোন নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। চা শ্রমিকরা ৫শ টাকা মজুরি, অবৈধ গেজেট বাতিল,বাচাশ্রই নির্বাচন এবং ভূমির অধিকারের দাবিতে অত্যন্ত সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করছেন। সরকার ও প্রশাসন তাদের এই যৌক্তিক দাবির প্রতি কর্ণপাত না করে উল্টো আন্দোলনরত নেতাদের গ্রেফতারের পথ বেছে নিচ্ছে। গতকাল গিতা রানী কানুকে গ্রেফতার আমাদের আশঙ্কিত করেছে। যা মত প্রকাশ ও গণতান্ত্রিক পরিবেশ বিকাশের অন্তরায়। তাই অবিলম্বে গীতা রাণী কানুকে নিঃর্শত মুক্তি এবং ৫'শ টাকা মজুরিসহ চলমান ৪দফা দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি।"
কমরেড মাসুদ রানা ৫শ টাকা মজুরিসহ ৪দফা দাবিতে আন্দোলনরত সকল চা শ্রমিককে অভিনন্দন জানান এবং চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন "চা শ্রমিকদের চলমান আন্দোলন অত্যন্ত যৌক্তিক এবং ন্যায্য। দীর্ঘ দিন ধরেই চা শ্রমিকরা মজুরি,শিক্ষা,স্বাস্থ্যসহ মৌল-মানবিক দাবি আদায়ের লক্ষ্য লড়াই করছেন। এই আন্দোলনের যৌক্তিকতা খোদ সরকারও অস্বীকার করতে পারে নি। জাতীয় সংসদে পর্যন্ত চা শ্রমিকদের ৫শ টাকা মজুরি বৃদ্ধির প্রস্তাব ও ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট প্রত্যাহারের কথা উপস্থাপিত হয়েছে। চা শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনে বাসদ (মার্কসবাদী)'র পূর্ণ সমর্থন এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে।"
বার্তা প্রেরক
সীমা দত্ত
সদস্য
বাসদ (মার্কসবাদী)
কেন্দ্রীয় নির্বাহী ফোরাম