Banshkhali Thana Chattogram

Banshkhali Thana Chattogram পুলিশ আপনার সেবায় নিয়োজিত। পুলিশকে সঠিক তথ্য দিন, সেবা নিন।

অজ্ঞাতনামা এই মহিলার লাশ পাহাড়ি ঢলে ভেসে আসা পাইরাং- ছড়া ব্রিজের নিচে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। তাহাকে কেউ চিনে...
13/09/2024

অজ্ঞাতনামা এই মহিলার লাশ পাহাড়ি ঢলে ভেসে আসা পাইরাং- ছড়া ব্রিজের নিচে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। তাহাকে কেউ চিনে থাকলে বাঁশখালী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

09/08/2024

প্রিয় বাঁশখালীবাসী আসসালামু আইলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারকাতুহু।
আমি তোফায়েল আহমদ, অফিসার ইনচার্জ, বাঁশখালী থানা, চট্টগ্রাম আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনায় বাঁশখালী থানা পুলিশ দ্বারা কোন অপেশাদার মূলক কর্মকান্ড ঘটে থাকে বা ঘটেছে এর জন্য দুঃখ প্রকাশ করছি।
প্রিয় বাঁশখালীবাসীর প্রতি শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগীতার ফলে বাঁশখালী উপজেলায় অবস্থিত সরকারী/বেসরকারী সবধরনের প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের উপর কোন ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ সংঘটিত এবং সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়নি।
সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার সময় বাঁশখালী থানা পুলিশের পুলিশিং কার্যক্রম কখনো বন্ধ ছিলনা। পুলিশ হেডকোয়ার্টার্সে দুষ্কৃতিকারীদের দ্বারা সন্ত্রাসী তান্ডব লীলায় সকল প্রকার অনলাইন ভিত্তিক সেবাগুলো প্রদানের ক্ষেত্রে সাময়িকভাবে বিঘ্ন হচ্ছে। তবে সার্বিক সেবা মেন্যুয়াল পদ্ধতিতে অব্যাহত আছে। সুতরাং প্রিয় বাঁশখালীবাসীকে বিশেষভাবে অনুরোধ করছি যে, আপনাদের কাঙ্খিত সেবা পাওয়ার নিমিত্তে বাঁশখালী থানায় আসার জন্য আহ্বান করছি।

সর্বপরি প্রিয় বাঁশখালীবাসীর প্রতি বিনীত প্রার্থনা/আবেদন এই যে, বাংলাদেশ পুলিশের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।

সবাই সুস্থ্য থাকুন, সতর্ক থাকুন ও নিজেকে নিরাপদ রাখুন।

অফিসার ইনচার্জ, বাঁশখালী থানা, চট্টগ্রাম।
16/06/2024

অফিসার ইনচার্জ, বাঁশখালী থানা, চট্টগ্রাম।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে-২০২৪ উপলক্ষে চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ স্মৃতিস্তম্ভ ‘জাগ্...
26/03/2024

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে-২০২৪ উপলক্ষে চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ স্মৃতিস্তম্ভ ‘জাগ্রত’৭১’ এ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদ মুক্তিযুদ্ধাদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ । এ সময় বাঁশখালী থানা পুলিশের অফিসার ও ফোর্সগন উপস্থিত ছিলেন।

অদ্য ২৩/০৩/২০২৪ খ্রি: মাসের চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশ কর্তৃক ১৬০ (একশত ষাট) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফত...
23/03/2024

অদ্য ২৩/০৩/২০২৪ খ্রি: মাসের চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশ কর্তৃক ১৬০ (একশত ষাট) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার ০৪ (চার) জন।

চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ বিপিএম মহোদয় এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ এর তত্ত্বাবধানে-বাঁশখালী থানার এসআই(নিঃ)/ এ.কে.এম নুরুল হক হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া বাঁশখালী থানাধীন কালীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের পালেগ্রামস্থ ছলিয়ার বর পুলের পশ্চিমে তালুকদার ষ্টোরের সামনে হইতে ধৃত আসামী- ১. দেলোয়ার হোসেন(২৭), পিতা-মৃত ইসমাইল, মাতা-নুর নাহার বেগম ,সাং-বাজালিয়া (বড় দুয়ারা ফরেস্ট অফিস নতুন পাড়া, ইসমাইলের বাড়ী, ৮নং ওয়ার্ড), থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ২. মিন্টু দাশ(২৫), পিতা-সজল দাশ, মাতা-মৃত রিপু দাশ ,সাং-পুরানগড় (পুরান গড় ফকির মিল, ৩নং ওয়ার্ড) , থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রাম, ৩. মো: ফরহাদ(৩০), পিতা-সোলাইমান প্র; সোলেমান বাঁশি, মাতা-জুলেখা বেগম ,সাং-বাজালিয়া (বড় দুয়ারা ঘোয়ালকুড়া, ৮নং ওয়ার্ড), থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ৪. মো: বাপ্পী(২৪), পিতা-মৃত আবদুর রহমান, মাতা-হোসনে আরা বেগম, সাং-বাজালিয়া (বাজালিয়া রফিক চেয়ারম্যান পাড়া, ৬নং ওয়ার্ড) , উপজেলা/থানা- সাতকানিয়া, জেলা–চট্টগ্রামদের’কে ১৬০ (একশত ষাট) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ গ্রেফতার করেন।

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শি...
17/03/2024

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ এ সময় বাঁশখালী থানার বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

৩০০(তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার প্রসঙ্গে।    চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ বিপিএম মহোদয় এর ন...
26/02/2024

৩০০(তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার প্রসঙ্গে।
চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ বিপিএম মহোদয় এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ এর তত্ত্বাবধানে-বাঁশখালী থানার এসআই(নিঃ)/ মো: রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া বাশঁখালী থানাধীন ০৫নং কালীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ লাবুর দোকান হইতে অনুমান ৩০০ গজ দক্ষিণে পাম্প হাউজের সামনে উপর হইতে ধৃত আসামী-১। মোজাহের আহমদ প্র: মোজার (৪২), পিতা-মৃত মনির আহমদ, মাতা-কালু বেগম, সাং-পশ্চিম কোকদন্ডী, ৩নং ওয়ার্ড, ৫নং কালীপুর ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম’কে ৩০০(তিনশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।

১২ ঘন্টার মধ্যে হত্যা মামলার মূল আসামী গ্রেফতার।  আমি পুলিশ পরিদর্শক (নি:) তোফায়েল আহমেদ, অফিসার ইনচার্জ, বাঁশখালী থানা,...
25/02/2024

১২ ঘন্টার মধ্যে হত্যা মামলার মূল আসামী গ্রেফতার।
আমি পুলিশ পরিদর্শক (নি:) তোফায়েল আহমেদ, অফিসার ইনচার্জ, বাঁশখালী থানা, চট্টগ্রাম আপনারদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ২৩/০২/২০২৪ইং তারিখ স্থানীয়ভাবে সংবাদ প্রাপ্ত হয় যে, বাঁশখালী থানাধীন বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের বাহারুল্লাহপাড়াস্থ আধুনিক হাসপাতালের বিপরীত পাশে ওয়ালটন শৌ-রুমের পশ্চিমে মায়ের দোয়া ফুড প্রোডাক্টস নামক বেকারীর ভিতর হইতে একটি রক্তাক্ত জখমীকে স্থানীয় লোকজন ও বেকারীর কর্মচারীগন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন মর্মে জানায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআই(নি:) মং থোয়াই হ্লা চাককে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সে লাশের সুরতহাল প্রস্তুত করত: ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আমি, পুলিশ পরিদর্শক (তদন্ত), সেকেন্ড অফিসার ও এসআই(নি:) আহসান হাবীবসহ ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শন কালে ঘটনাস্থলের বস্তগত আলামত সংগ্রহ, স্থানীয় ও বেকারীর কর্মচারীদেরকে জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল হইতে ইলেকট্রনিক্স ডিভাইস, বেকারীতে কর্মরত কর্মচারীদের পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ পর্যালোচনা করি। পর্যালোচনায় ধৃত আসামী মাহাবুবুর রহমান (৩০) উক্ত ঘটনার সাথে জড়িত আছে মর্মে সত্যতা পাওয়ায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ধৃত আসামীকে পলাতক অবস্থায় কক্সবাজার জেলা পেকুয়া থানাধীন মগনামা বাজারে অভিযান পরিচালনাকালে আমাদের উপস্থিতি টের পেয়ে আসামী কৌশলে ঐখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পূনরায় প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নির্ণয় করে বাঁশখালী থানাধীন গন্ডামারা ইউপিস্থ ৩নং ওয়ার্ড হইতে গ্রেফতার করতে সক্ষম হই। আমার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, আসামী দীর্ঘদিন ধরিয়া উক্ত বেকারীতে চাকুরী করতো। বেকারীতে কর্মরত শ্রমিকদের মধ্যে একের অধিক মহিলা শ্রমিক কর্মরত ছিল। এরই মধ্যে একজন মহিলা শ্রমিক (তদন্তের স্বার্থে নাম বলা যাচ্ছে না) এর সাথে ভিকটিম শাহ আলমের পরকীয়ার সম্পর্ক ছিল। এই সর্ম্পক আসামী মাহাবুবুর রহমান বারংবার বাঁধা দেওয়ায় গত গত ২২/০২/২০২৪ইং তারিখ দুপুর অনুমান ১৫:০০ ঘটিকার সময় ভিকটিম শাহ আলম ও আসামী মাহাবুবুর রহমানের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। উক্ত ঘটনার কারনে ক্ষোভের বর্শবর্তী হইয়া পূর্বপরিকল্পিতভাবে ২৩/০২/২০২৪ইং তারিখ ফজরের নামাজের সময় বেকারীতে আসামী মাহাবুবুর রহমান প্রবেশ করে ভিকটিম শাহ আলমকে ঘুমন্ত অবস্থায় গাছের গুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাতের মাধ্যমে রক্তাক্ত জখমসহ হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় ঘটনার সময় বেকারীর মধ্যে অন্যান্য কর্মচারীরা ঘুমন্ত অবস্থায় ছিল। হত্যা কান্ড সংঘটিত হওয়ার শেষ পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ভিতরে অবস্থানরত অন্যান্য কর্মচারীরা দেখে ফেলায় আসামী তাদেরকে হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে ঘটনা সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে মর্মে আগ্রহ প্রকাশ করেছে। অত্র ঘটনার বিষয়ে ভিকটিম এর স্ত্রী রুবি আকতার বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে হত্যা মামলা রুজু হয়। পরবর্তী তদন্ত ও আইনী প্রক্রিয়া চলমান আছে।

Address

Jaldi, Banshkhali
Chittagong
4390

Alerts

Be the first to know and let us send you an email when Banshkhali Thana Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Banshkhali Thana Chattogram:

Share

Category