Akbor Hosen - আকবর হোসেন

Akbor Hosen - আকবর হোসেন জীবন যত গতি লাভ করবে,তত দ্রুত মৃত্যুর দ্বারে উপনীত হবে। সাহিত্য বিষয়ক তথ্য

22/08/2025

কবিতাঃ অসঙ্গতি
লেখাঃ আকবর হোসেন
কণ্ঠঃ জাহেদুল ইসলাম বাঁধন

কবিতার মতো সুন্দর হতো জীবন?
21/08/2025

কবিতার মতো সুন্দর হতো জীবন?

কুড়িয়ে পাওয়া প্রেম বইমেলা -২০২৫
19/08/2025

কুড়িয়ে পাওয়া প্রেম
বইমেলা -২০২৫

কুড়িয়ে পাওয়া প্রেম থেকে নেওয়া। পড়তে পারেন
07/05/2025

কুড়িয়ে পাওয়া প্রেম থেকে নেওয়া।
পড়তে পারেন

06/05/2025

এখন আর বলতে দ্বিধা নেই
না বলা কথা
এখন আর চলতে দ্বিধা নেই
না চলা পথ।

এখন আমি লিখতে পারি
অজস্র কবিতা
এখন আমি গাইতে পারি
নিষিদ্ধ সংগীত।

এখন আমি ভুলতে পারি
নিদ্রা আহার
এখন আমি ফিরতে পারি
মধ্য নিশির পর।

এখন আর দ্বার খুলে না কেউ
ভিতর থেকে
এখন আর তাকায় না কেউ
অভিমানী চোখে।

এখন আর আড়াল থেকে কেউ
অনিমেষ চেয়ে থাকে না
এখন আর মনের ভিতর কেউ
অবিরাম দুলতে থাকে না।

এখন আর কেউ নেই
৬/৫/২০২৫। মুরাদপুর
Akbor Hosen

05/02/2025

"এক মৃত আত্মার কণ্ঠ"
যে আত্মায় রাখতে পারে না তোমার রহম
সে আত্মা ঢেকে গেছে পাপে,
যে মগজ বুঝতে পারে না তোমার মহিমা
সে মগজ জ্বলিছে উত্তাপে।

যে হৃদয় দোললো না হায় তোমার বাণীতে
সে হৃদয় হয়ে গেছে বধির,
যে চক্ষু দেখেনি তোমায় বিশ্ব নিখিলে
সে চক্ষু বেদনায় অস্থির।

আত্মা আমার ডুবে গেছে পাপের ধুলায়
মগজ আমার পুড়ে গেছে বহ্নির শিখায়
হৃদয়ে আমার উঠে না প্রেমের শিষ
ভুলের ধুলায় ঘোলাটে চোখের কার্নিশ।

কোন মুখে আজ আওয়াজ তুলি, আমি
কোন হাতে আজ কুড়াই তোমার রহম
কোন কথায় আজ গলাই তোমার মন
কোন হৃদয়ে লুটাই মেহেরবানী?

তবুও মুখে তোমার নামই তুলি
এই কলমে তোমার কথাই লিখি
থাকতে পারে বান্দা তোমার ঢের
তুমি ছাড়া কেউ তো নেই আমার।

এক মৃত আত্মার কণ্ঠ
Akbor Hosen
২৯/০১/২০২৫। মুরাদপুর

05/02/2025

"নিভৃত কৌতূহল"
আমি জানি কেউ আসবে না
মুর্ছা ভাঙিয়ে বলবে না কেউ-
কতক্ষণে এলেন?
থেমে যাওয়া ঘড়ির মতন-
তবুও আমি দাঁড়িয়ে আছি
বাতলে দিতে ভুল সময়।

আমি জানি, পরিচিত কারো সাথে
হবে না আজ চোখাচোখি,
তবুও আমি তাকাচ্ছি আজ
উৎসুক চোখে,
যেন অধীর হয়ে খুঁজছি কোনো
চিরচেনা মুখ।

আমি জানি, কেউ আমায় ডাকবে না
তবুও কান পেতে আছি,
এই বুঝি ডাকলো কেউ
খুঁজতে থাকি কৌতূহলে
প্রতীক্ষিত পাখির মতন।

আমি জানি, কেউ অপেক্ষায় নেই
কেউ খুলবে না দ্বার,
তবুও আমি কড়া নাড়ি।
ধীরপায়ে এগিয়ে যাই
নিশ্ছিদ্র অন্ধকারে একা একা।

নিভৃত কৌতূহল
Akbor Hosen
২২/০১/২০২৫। বাতিঘর, চট্টগ্রাম।

বইটি পাবেন, একুশে বইমেলায়।অক্ষরবৃত্ত প্রকাশনী স্টলে
29/01/2025

বইটি পাবেন, একুশে বইমেলায়।
অক্ষরবৃত্ত প্রকাশনী স্টলে

কুড়িয়ে পাওয়া প্রেম
10/01/2025

কুড়িয়ে পাওয়া প্রেম

Address

Chittagong

Telephone

+8801609415164

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akbor Hosen - আকবর হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Akbor Hosen - আকবর হোসেন:

Share