20/04/2026
সার্টিফিকেট ও মেডেল বিতরণী অনুষ্ঠান ২০২৬
একটি স্মরণীয় আয়োজন, যেখানে সম্মাননা পেলো পরিশ্রম, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতিফলন।
সেন্ট্রাল ক্যাম্প (১,২,৩) অংশগ্রহণকারী ক্যাডেট,ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পোষ্টাল ও গণভোটে দায়িত্ব পালন করা ক্যাডেট ও অব্যাহতি প্রাপ্ত ক্যাডেটদের মাঝে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এই গৌরবময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -
বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মাসুদ (বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি),
এবং কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডার -
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান (পিপিএমএস, পিএসসি, আর্টি)
তাদের সম্মানিত উপস্থিতিতে
হাজেরা তজু ডিগ্রী কলেজে বিএনসিসি প্লাটুন এর চৌকস ক্যাডেটরা তাদের কষ্টার্জিত মেডেল ও সার্টিফিকেট গ্রহণ করেছে যা তাদের নিষ্ঠা, সাহস ও প্রতিশ্রুতির প্রতীক।
আজকের এই সম্মান, আগামী দিনের নেতৃত্বের অঙ্গীকার,
এই অর্জনই প্রমাণ সাহসীরা কখনো থেমে থাকে না।