16/01/2026
চট্টগ্রাম -২, ফটিকছড়ি সংসদীয় আসনে, দেশের সর্বকনিষ্ঠ এমপি পদপ্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম এর মনোনয়ন বৈধ ঘোষণা।
আজ বৃহস্পতিবার বেলা ২.৩০ টায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ ইং, রিটার্নিং কর্মকর্তাগণের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত প্রার্থীর আপিলের শুনানিতে ট্রাক মার্কার প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছে রবিউল হাসান তানজিম।
প্রার্থীর পক্ষে বিজ্ঞ আইনজীবী অ্যাড. ইউসুফ আলম মাসুদ সকল তথ্য প্রমাণ হাজির করে আপিলে প্রার্থীর পক্ষে শুনানিতে অংশ নেন। বিজ্ঞ নির্বাচন কমিশন এসময় বৈধতার রায় দেন। এ রায়ের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে রবিউল হাসান এর কোন প্রতিবন্ধকতা রইলো না।
মনোনয়ন বৈধতা পেয়ে, সর্বশক্তিমাণ আল্লাহর শোকরিয়া আদায় করে তিনি বলেন, মনোনয়ন বৈধতার মধ্য দিয়ে ফটিকছড়ি আসনে তারুণ্যের প্রাথমিক বিজয় হয়েছে। দলীয় নেতাকর্মী এবং ফটিকছড়িবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে ফটিকছড়ি আসনে বিপুল ভোটে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।