Jamaat Chattogram Uttor Zila

Jamaat Chattogram Uttor Zila জামায়াতে ইসলামী, চট্টগ্রাম উত্তর জেলা।

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
30/08/2026

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।

29/08/2026
আগামী ৫ সেপ্টেম্বর ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের পথসভার সময়সূচি
29/08/2026

আগামী ৫ সেপ্টেম্বর ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের পথসভার সময়সূচি

রাউজান উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত ৫ সেপ্টেম্বর ‘ঢাকা টু চট্টগ্রাম’ লং মার্চ সফল করার আহ্বান চট্টগ্রাম উত্তর ...
28/08/2026

রাউজান উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

৫ সেপ্টেম্বর ‘ঢাকা টু চট্টগ্রাম’ লং মার্চ সফল করার আহ্বান চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদারের

আগামী ৫ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ঢাকা টু চট্টগ্রাম’ লং মার্চ সফল করার জন্য চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর জননেতা জনাব আলাউদ্দিন শিকদার।

শুক্রবার (২৮ আগস্ট) রাউজান উপজেলার বিভিন্ন জোনে দিনব্যাপী কর্মী সমাবেশ শেষে বিকেলে নোয়াপাড়া অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাউজান উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান মঞ্জুর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রিদওয়ান শাহর পরিচালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন শিকদার বলেন, “যাদের সঙ্গে একসময় কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ৫ আগস্ট দেশকে মুক্ত করা হয়েছিল, তারা আজ সেই জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। জনগণের দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার হতে হবে।”

তিনি বলেন, “৫ সেপ্টেম্বরের ‘ঢাকা টু চট্টগ্রাম’ লং মার্চ শুধু একটি কর্মসূচি নয়; এটি জনগণের ন্যায্য দাবি আদায় এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আন্দোলনের অংশ। তাই এই কর্মসূচিকে সফল করতে চট্টগ্রাম উত্তর জেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা থেকে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “রাউজানকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অপরাজনীতির হাত থেকে মুক্ত করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের সর্বস্তরে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ তৈরি করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

জেলা আমীর নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করলেই হবে না; নিজেদের জীবনকে ইসলামের আদর্শে গড়ে তুলতে হবে। নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন, জামায়াতে নামাজ আদায়, ইসলামী জ্ঞান অর্জন এবং নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে সমাজের সামনে ত্যাগ ও আদর্শের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তিনি বলেন, “একজন দায়িত্বশীল কর্মীকে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা, অসহায় মানুষের সহযোগিতা এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের আন্দোলনের মূল শক্তি হচ্ছে আল্লাহর ওপর তাওয়াক্কুল, নৈতিকতা, ত্যাগ ও জনগণের ভালোবাসা।”

আলাউদ্দিন শিকদার নেতা-কর্মীদের ৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করার জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। কর্মী ও সমর্থকদের সংগঠিত করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে লং মার্চে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের ন্যায্য দাবি আদায়ের এই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদেরকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের জন্য আমাদের এই সংগ্রাম।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব আব্দুল জব্বার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, বায়তুলমাল সেক্রেটারি ড. আব্দুল হামিদ চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, রফিকুল ইসলাম, ইউসুফ বিন আবু বক্কর, মাওলানা জামাল হোসাইনসহ রাউজান উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে রুকনদের সাংগঠনিক দায়িত্বশীলতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, ব্যক্তিগত আমল-আখলাক উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

দিনব্যাপী কর্মী সমাবেশ ও রুকন সম্মেলনে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বক্তারা ৫ সেপ্টেম্বরের ‘ঢাকা টু চট্টগ্রাম’ লং মার্চ সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

28/08/2026

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিশেষ দায়িত্বশীল সমা...
27/08/2026

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিশেষ দায়িত্বশীল সমাবেশ

লংমার্চকে ঐতিহাসিক গণসমাবেশে পরিণত করতে হবে: নজরুল ইসলাম

চট্টগ্রাম, ২৭ আগস্ট: অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ এবং লংমার্চ-পরবর্তী ঐতিহাসিক লালদিঘী ময়দানের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এক বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুধু একটি কর্মসূচি নয়; এটি জনগণের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং দেশকে সংকট থেকে উত্তরণের দাবিতে একটি গুরুত্বপূর্ণ গণআন্দোলনের অংশ। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জনগণের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের কারণে জনগণ ও কৃষকের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তা অবিলম্বে নিরসন করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কষ্ট লাঘবে বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংকীর্ণ দলীয়করণ রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশকে সফল করতে নগরীর প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা এবং সুশৃঙ্খল সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ কর্মসূচিকে ঐতিহাসিক গণসমাবেশে পরিণত করতে সকল দায়িত্বশীলকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বশর, মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।

সমাবেশে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লংমার্চ-পরবর্তী লালদিঘী ময়দানের সমাবেশকে সফল করতে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা, প্রচার-প্রচারণা এবং দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ কর্মসূচিকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সর্বাত্মকভাবে সফল করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচ...
27/08/2026

৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি সফল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বি আই একাডেমি হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রায়হান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার নুরু ছালাম, অধ্যক্ষ নুরুন্নবী, ইউসুফ বিন আবু বকর, জসিম উদ্দীন আযাদ, মাওলানা জামাল হোসাইন ও মাওলানা মুহি উদ্দীনসহ জেলা ও উপজেলা, থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবি দেশের জনগণের দৈনন্দিন জীবন, অর্থনীতি, দ্রব্যমূল্য, জ্বালানি ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এসব দাবি শুধু কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর দাবি নয়; বরং জনগণের অধিকার ও ন্যায়সংগত প্রত্যাশার সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, জনগণের কাছে ছয় দফা দাবির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে ব্যাপক জনসম্পৃক্ততা গড়ে তুলতে হবে। মানুষের কথা শুনতে হবে এবং তাদের ন্যায্য দাবিগুলো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি সফল করতে দায়িত্বশীলদের পরিকল্পিতভাবে কাজ করতে হবে। কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এখন থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরতে হবে।

মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, কোনো কর্মসূচি সফল করার ক্ষেত্রে শৃঙ্খলা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ৫ সেপ্টেম্বরের লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় না জড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে।

তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, সংগঠনের প্রতিটি স্তরে সমন্বয় বৃদ্ধি করতে হবে। সময়ের সর্বোত্তম ব্যবহার করে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং মানুষের কাছে কর্মসূচির লক্ষ্য ও দাবিগুলো সহজ ও সুন্দরভাবে তুলে ধরতে হবে।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ৫ সেপ্টেম্বরের লংমার্চকে সফল করার জন্য জেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

সমাবেশে বক্তারা ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, ব্যাপক জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সর্বস্তরের দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ লংমার্চ উত্তর সমাবেশ 🗓️তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার⏰সময়: বিকেল ৫টা🧿স্থান: ঐতিহাসিক লালদিঘী ম...
27/08/2026

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

লংমার্চ উত্তর সমাবেশ
🗓️তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
⏰সময়: বিকেল ৫টা
🧿স্থান: ঐতিহাসিক লালদিঘী ময়দান, চট্টগ্রাম

আয়োজনে: ১১ দলীয় ঐক্য

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Chattogram Uttor Zila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share