ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের একক ছাত্র সংগঠন (চেয়ার) �

ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ❤️ঈদ মোবারক ❤️
28/05/2026

ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র
ঈদুল আযহার শুভেচ্ছা, ❤️ঈদ মোবারক ❤️

26/05/2026
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ফোরকান উদ্দিন এর মায়ের জানাযায় উপস্থিত হয়েছেন ইস...
23/05/2026

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ফোরকান উদ্দিন এর মায়ের জানাযায় উপস্থিত হয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস. এম. ফরিদ উদ্দিন (মাঃজিঃআঃ)

*শোক সংবাদ*ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ফোরকান আলম এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন...
23/05/2026

*শোক সংবাদ*
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ফোরকান আলম এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

শিশু ফারিয়া ও রামিছার ধর্ষণ-হত্যার বিচার দাবিতে ছাত্রসেনার মানববন্ধন__________________________চট্টগ্রামের বাকলিয়ায় শি...
22/05/2026

শিশু ফারিয়া ও রামিছার ধর্ষণ-হত্যার বিচার দাবিতে ছাত্রসেনার মানববন্ধন
__________________________

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ফারিয়ার ধর্ষণের ঘটনা এবং ঢাকার পল্লবীতে রামিছাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর।
শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এম. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কঠোর হতে হবে। ধর্ষকদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ বন্ধে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”
শিশু ফারিয়া ও রামিছার মতো নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক সচেতনতার পাশাপাশি কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। অপরাধীদের দ্রুত বিচার ও ফাঁসি কার্যকর না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে।”
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও এইচ.এম. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন এম. কফিল উদ্দিন রানা, আলী আজগর, আহমেদ রেজা, ইউসুফ কবির, রাশেদুল ইসলাম রাসেল, আব্দুল্লাহ আল মুমিন, কাউছারুল ইসলাম সোহেল, মহসিন আরাফাত, জয়নাল আবেদীন জয়, রবিউল আজাদ ও ইশতিয়াক রাফিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধন শেষে বক্তারা অবিলম্বে শিশু ফারিয়ার ধর্ষণকারী এবং রামিছার ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

বার্তা প্রেরক
মুহাম্মদ ইশতিয়াক রাফি
দপ্তর সম্পাদক
ইসলামী ছাত্রসেনা, চট্টগ্রাম মহানগর

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share