Gungchil

Gungchil Government official

05/12/2022

মহেশখালী থানা এলাকার মাতারবাড়ি এলাকায় বসবাসরত প্রথম শ্রেণীতে পড়ুয়া এক কন্যা শিশুর অপহরণ অতঃপর শারীরিক পাশবিক নির্যাতন তারপর খুন এবং সর্বশেষে লাশ লুকানোর লোমহর্ষক কাহিনী...... শিশুটি অপহরণের পর আসামি ছিল অজ্ঞাত। তথ্য প্রযুক্তি সহায়তায় আসামীর নাম পরিচয় চিহ্নিত করে খুব দ্রুত সময়ের মধ্যে উক্ত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় টিম মহেশখালী নিয়ে এসেছে। বিস্তারিত গ্রেফতারকৃত আসামীর নিজ মুখ থেকেই শুনুন নিচের ভিডিওতে......

30/04/2022

পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ ১৪২৯ এর নতুন রোমান্টিক গান.... আশা করি সবাই শুনবেন.......................... Harabe Na Valobasha । হারাবেনা ভালোবাসা । Pranab Chowdhury। New Song 2022
হারাবেনা ভালোবাসা
শিল্পীঃ প্রনব চৌধুরী
কথা ও সুরঃ রাজেশ চৌধুরী রনি
হারমোনাইজঃ পিয়াল রহমান
সংগীত, এডিটিং এবং মাস্টারিংঃ অসীম চন্দ বাপ্পী
গীটার - পার্থ প্রতীম ব্যানার্জি(কলকাতা)
সেক্সোফোন - যাদব পাল(কলকাতা)
রিদম - সত্যজিত দে
মডেল-প্রিয়া মৌলি এবং প্রনব চৌধুরী
রেকর্ডিং স্টুডিওঃ মুগ্ধ অডিও রেকর্ডিং স্টুডিও
কৃতজ্ঞতাঃ কর্ণফুলী শীপ বিল্ডার্স
Presents By : Rajib & Suman

ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ ১৪২৯ এর নতুন রোমান্টিক গান.... আশা করি সবাই শুনবেন...😍😍😍
29/04/2022

ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ ১৪২৯ এর নতুন রোমান্টিক গান.... আশা করি সবাই শুনবেন...😍😍😍

Harabe Na Valobasha । হারাবেনা ভালোবাসা । Pranab Chowdhury হারাবেনা ভালোবাসাশিল্পীঃ প্রনব চৌধুরী কথা ও সুরঃ রাজেশ চৌধুরী রনিহারমোনাইজ....

05/04/2022

কয়েকদিন ধরে অনেকের অনেক স্ট্যাটাস দেখছি। টিপ বিতর্ক নিয়ে অনেকে অনেক ধরনের পক্ষে কিংবা বিপক্ষে অনেক স্ট্যাটাস দিয়েছেন। যার যার ধর্মীয় আচার প্রথা এবং জাতিগত সংস্কৃতি যে একনয় অনেক শিক্ষিত লোকজন ও দেখলাম তার ব্যাখ্যাটা ভিন্ন রূপে তথা অপব্যাখ্যা দিয়ে প্রকাশ করেছেন। পহেলা বৈশাখ কিংবা সাম্প্রতিক সময়ের টিপ সংস্কৃতি কিংবা আরো অনেক জাতিগত বিষয় আছে যা বাঙালি সংস্কৃতির ধারক এবং বাহক। কিছু কিছু মানুষ দেখলাম ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে এই ব্যাপারটি মানুষের মনে গুলিয়ে ফেলার চেষ্টা করছেন। বাঙালি সংস্কৃতির প্রতিটি অংশ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পালন করবেন। কিছুদিন পর পর কিছু কুলাঙ্গার ব্যক্তি আছেন যারা অসাম্প্রদায়িক এই সমাজ ব্যবস্থাকে কলুষিত করার চেষ্টা করেন। সাম্প্রতিক সময়ের কথা ধরুন। টিপ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে এর প্রতিবাদ স্বরূপ অনেক সেলিব্রেটি পুরুষ কপালে টিপ পরে এর প্রতিবাদ করেছেন। এই ব্যাপারটাকে অনেকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। প্রতিবাদের ভাষা অনেকভাবেই হতে পারে। একজন পুরুষ টিপ পরে প্রতিবাদ করেছেন বলেই উনি সারাজীবন কি টিপ পরে থাকবেন ? না। যেসব শ্রমিক মাথায় লাল কাপড় পরে রাস্তায় তাদের কোন ব্যাপার নিয়ে প্রতিবাদ করেন তারা কি সারাজীবন লাল কাপড় পরেই থাকেন? অনেক সেলিব্রেটি পুরুষ এ কাজ করতে গিয়ে অনেক বুলিং এর শিকার হয়েছেন। আমাদের এই মন মানসিকতা থেকে বের হতে হবে। দেশে বৈদেশিক রিজার্ভের পরিমাণ বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে কিন্তু আমাদের মন-মানসিকতার কোন পরিবর্তন হচ্ছে না। ব্যাপার গুলো আসলেই কষ্টদায়ক। কোন ব্যাপার ঘটলেই কিছু কিছু মানুষের আসল রূপ ভেতর থেকে ধরা পরে। আসুন সবাই মিলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প উড়িয়ে দিয়ে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ কে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাই....

24/01/2022

মন কিযে চায় বলো..... 'ডিফারেন্ট টাচ' এর কভার song

23/01/2022
https://youtu.be/YdrrfJvaMvo
13/11/2021

https://youtu.be/YdrrfJvaMvo

বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রর ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান;ব্যান্ড- প্রণব এন্ড ফ্রেন্ডস;প্রযোজক- বৈদ্যনাথ...

একটি মৃত্যু এবং কিছু কথা:-৩/৬/২০ রোজ বুধবার। কোভিড-১৯ তথা করোনা আক্রান্ত এই পৃথিবীর দুঃসময়ে তিনিও বেরিয়েছিলেন কাজে। বয...
03/06/2020

একটি মৃত্যু এবং কিছু কথা:-
৩/৬/২০ রোজ বুধবার। কোভিড-১৯ তথা করোনা আক্রান্ত এই পৃথিবীর দুঃসময়ে তিনিও বেরিয়েছিলেন কাজে। বয়স ৭০। এখনো শক্ত সামর্থ্য আছে। নাম মোহাম্মদ জাফর। থাকতেন আতুরার ডিপো মির পাড়ায়। পেশায় ছিলেন ফার্নিচারের বার্নিশ কারিগর। অতীত বাক্যে বলছি এই কারণে তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার প্রক্রিয়াটি স্বাভাবিক ছিল না বলেই এই লেখা। তবে করোনা আক্রান্ত হওয়ার কারণে মারা যায়নি।‌‌
সময় সকাল আনুমানিক ১০ ঘটিকা। খুলশী থানাধীন গৃহায়ন মোড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্বাভাবিক গতিতেই। হঠাৎ পিছন দিক হতে একটি কভার্ড ভ্যান তার দুই পায়ের উপর দিয়ে অস্বাভাবিক বিচরণ। ড্রাইভার হেলপার গাড়ি রেখেই পলায়ন। যার নম্বর ঢাকা মেট্রো ট ১৫-২৩৮৮। খবর পাওয়া মাত্রই খুলশী থানার নির্ভরযোগ্য সাব ইন্সপেক্টর নুরুল আফসার এর তথায় উপস্থিতি। দেরি করল না সে। সরকারি গাড়ি যোগে ভয়হীন নিজের পিতৃতুল্য মনে করে চমেক হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা। তথায় পৌঁছামাত্রই চিকিৎসক বললেন বি পজেটিভ রক্ত দরকার। নুরুল আফসার নিজে জানতো তার রক্তের গ্রুপ বি পজেটিভ। দেরি করেনি সে। নিজেই রক্ত দিলো। কিন্তু রক্ত তো আরো দরকার। ওসি হিসেবে আমি কন্ট্রোলের মাধ্যমে পুলিশের সব ইউনিট এ জানিয়ে দিলাম। ৪ ব্যাগ রক্ত সংগ্রহ হল। চিকিৎসকরাও চেষ্টা করলেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না। বিকেল ৫ ঘটিকায় জীবনের অবসান। খুব দুঃখ পেল সাব-ইন্সপেক্টর নুরুল আবসার। যার রক্ত ওই অপরিচিত বৃদ্ধের শরীরে বহমান। অনেক চেষ্টা করা হলো। ভাগ্য ছিল বিপরীতে।
সময় চলে যায় তার নিজস্ব গতিতে। হেল্পার পরবর্তীতে গ্রেফতার হলো। ড্রাইভার এখনো পলাতক। বৃদ্ধের জীবনাবসান স্বাভাবিক নিয়মেই হতে পারত। এই অস্বাভাবিক মৃত্যু আমার সাব-ইন্সপেক্টর নুরুল আবসার সহ বৃদ্ধের পরিবারের সকল সদস্যদের কাছে কষ্টই থেকে গেল। তার আত্মার শান্তি কামনা করি। সাব-ইন্সপেক্টর নুরুল আফসার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। জয় হোক সিএমপির তথা বাংলাদেশ পুলিশ এর। সবাই ভাল থাকবেন।

05/05/2020

কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রান্তে চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ -সিএমপি'র উত্তর বিভাগ কর্তৃক রচিত সচেতনতামূলক গান...

কন্ঠ: প্রনব চৌধুরী
অফিসার ইনচার্জ
খুলশী থানা, সি এম পি, চট্রগ্রাম।

সুর ও কম্পোজিশন:
মাহবুব রব্বানী অপু
এস আই
খুলশী থানা, সি এম পি, চট্রগ্রাম।

সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন।

গানটি ভালো লাগলে শেয়ার করুন, সচেতন থাকুন, অন্যদের ও সচেতন হতে সহায়তা করুন।

ধন্যবাদ।

Address

Chittagong

Telephone

+8801714087747

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gungchil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gungchil:

Share