20/08/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই মনোনীত হওয়ায় জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ❤️✨
দলের দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে আপসহীন ভূমিকা রাখা এই পরীক্ষিত নেতার দৃঢ় নেতৃত্বে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংগঠিত ও গতিশীল হবে—ইনশাআল্লাহ।
গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের অধিকার আদায়ের চলমান সংগ্রামে রুহুল কবির রিজভীর নেতৃত্ব আরও সাহসী ও কার্যকর ভূমিকা রাখবে—এই প্রত্যাশা করি।
তারুণ্য, ত্যাগ ও সাহসের প্রতীক রুহুল কবির রিজভী ভাইকে জানাই সংগ্রামী অভিনন্দন ও শুভকামনা! 🌹✌️
শ্রদ্ধা ও শুভেচ্ছান্তে,
নিয়াজ মোহাম্মদ খান
যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি
ও সাবেক কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন