Amar Bangladesh Party Chhagalnaiya - এবি পার্টি ছাগলনাইয়া

Amar Bangladesh Party Chhagalnaiya - এবি পার্টি ছাগলনাইয়া সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার

শহীদ সেনা দিবসে এবি পার্টি; "শহীদ সেনা দিবস কেবল স্মরণের দিন নয়,এটি আত্মসমালোচনা ও অঙ্গীকারের দিন"২৫ ফেব্রুয়ারী ২০২৬ বুধ...
25/02/2026

শহীদ সেনা দিবসে এবি পার্টি;

"শহীদ সেনা দিবস কেবল স্মরণের দিন নয়,এটি আত্মসমালোচনা ও অঙ্গীকারের দিন"

২৫ ফেব্রুয়ারী ২০২৬ বুধবার ঢাকা।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে ৫৭ জন মেধাবী ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা নির্মমভাবে প্রাণ হারান। বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা,এই পাশবিকতা শুধু শহীদ পরিবারের বুকই শূন্য করেনি, সমগ্র জাতিকে গভীর শোক ও বেদনায় নিমজ্জিত করেছিল। ইতিহাসের এই নির্মম অধ্যায় আমাদের রাষ্ট্রজীবনে এক অমোচনীয় ক্ষত হয়ে আছে।
শহীদ সেনা দিবস উপলক্ষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন,
২৫-২৬ ফেব্রুয়ারির হত্যাযজ্ঞ আমাদের জাতীয় জীবনের এক কালো অধ্যায়। যারা দেশ রক্ষার শপথ নিয়ে দায়িত্ব পালন করছিলেন, তাদের এমন নৃশংস পরিণতি জাতির জন্য গভীর বেদনার। আমরা শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রূহের মাগফিরাত কামনা করি।
নেতৃদ্বয় আরও বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত তদন্ত কমিশনের রিপোর্টে দল হিসেবে আওয়ামী লীগের নাম ও বিদেশি ষড়যন্ত্রের আলামত উঠে এসেছে বলে তারা উল্লেখ করেন। ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদ্ঘাটন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এমন ট্র্যাজেডি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য। এত বছর পরও প্রকৃত দায়ীদের বিচারের মুখোমুখি না হওয়াটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।
তারা বলেন, শহীদদের রক্তের ঋণ কেবল শোক প্রকাশে সীমাবদ্ধ থাকতে পারে না; প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা,যেখানে ষড়যন্ত্র, অব্যবস্থাপনা ও দায়হীনতার কোনো স্থান থাকবে না।
এবি পার্টি বিশ্বাস করে, শহীদ সেনা দিবস কেবল স্মরণের দিন নয়,এটি আত্মসমালোচনা ও অঙ্গীকারের দিন। শহীদদের আত্মত্যাগকে প্রেরণা হিসেবে নিয়ে একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা।
আল্লাহ শহীদদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

25/02/2026
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
18/02/2026

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

এবি পার্টির সংবাদ সম্মেলন: নতুন সরকারকে স্বাগত ও সতর্কবার্তা; বিচার-সংস্কারে আপস নয়, সিন্ডিকেট ভাঙার আহ্বান এবি পার্টির।...
18/02/2026

এবি পার্টির সংবাদ সম্মেলন:
নতুন সরকারকে স্বাগত ও সতর্কবার্তা; বিচার-সংস্কারে আপস নয়, সিন্ডিকেট ভাঙার আহ্বান এবি পার্টির।

'গণভোটের ম্যান্ডেট মানুন, অবিলম্বে জুলাই সনদ কার্যকর করুন'- ব্যারিস্টার ফুয়াদ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার ঢাকা
প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র রমজান ১৪৪৭ হিজরি ও নবগঠিত সরকারের কার্যক্রম নিয়ে প্রত্যাশা, মূল্যায়ন এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখতে রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, দুই যুগ পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের পর ইউনুস সরকারের সময়কাল ছিল তুলনামূলকভাবে ভালো,এমন মন্তব্য করে তিনি বর্তমান সরকারের প্রতি শুভকামনা জানান।
তিনি তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে বিএনপি ও জিয়া পরিবার। তিনি আশা প্রকাশ করেন, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বিচার ও সংস্কারের প্রশ্নে কোনোভাবেই পিছিয়ে আসা যাবে না। বিচার ও সংস্কারের যে ধারা চলমান ছিল, তা অব্যাহত রাখতে হবে। জালেমদের বিচার ব্যতীত ক্ষমার প্রশ্নই আসে না,বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। টিআইবি’র প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, চর দখলের মতো করে অনেক কেন্দ্রে ভোট দখলের ঘটনা ঘটেছে। সেখান থেকে বের হয়ে একটি প্রাতিষ্ঠানিক ও জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গত ১৭ বছর যারা আত্মগোপনে ছিল, তারা নতুন করে জালেমরূপে আবির্ভূত হয়ে বিরোধী দলের ওপর মামলা-হামলা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। মাদক কারবারি, মামলাবাজ ও চাঁদাবাজদের কঠোরভাবে নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান।
আসন্ন রমজানকে সামনে রেখে তিনি বলেন, বাজারে অস্থিরতা ও সিন্ডিকেট ভেঙে দিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে যৌথ বাহিনীকে কাজে লাগানোরও পরামর্শ দেন তিনি। বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিত করা ও ছাত্রসমাজের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন। বিগত ১৭ বছরের শাসন থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি।
দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন,তারা আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারে না; তবে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারের। তিনি বলেন, আমরা চাই সরকার সফল হোক। প্রায় ৬৮ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে,সরকার সেই প্রত্যাশা রক্ষা করবে বলে আশা করি।সংস্কার পরিষদের শপথ না নেওয়াকে তিনি অনুচিত হয়েছে বলে মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, জনগণের চাওয়ার কারণেই আওয়ামী লীগকে দেশ ছাড়তে হয়েছে এবং গণহত্যার সঙ্গে দলটির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নীতি-নৈতিকতার প্রশ্নে উপদেষ্টাদের সরাসরি মন্ত্রী হওয়া অনুচিত বলে মত দেন তিনি, তবে আইনগত বাধা না থাকলে নিয়োগে আপত্তি নেই বলেও জানান। তিনি বলেন, জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারত, তাহলে একটি প্রকৃত জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হতো।পোস্টাল ব‍্যালটের ফলাফল দেখলে বোঝা যায় নির্বাচন ব‍্যবস্থা সংস্কার করা গেলে পরিস্থিতি কেমন হতে পারত!

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর,ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ এবং রমনা থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুঢাকা : ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবারপ্রেস বি...
08/02/2026

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

ঢাকা : ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
প্রেস বিজ্ঞপ্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আগামীকাল ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার এই ভাষণটি সম্প্রচারিত হবে।

এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ভাষণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে দলের সুস্পষ্ট অবস্থান তুলে ধরা হবে। এছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার কার্যক্রম, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের দাবি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় এবি পার্টির সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবেন তিনি।
দলের নীতি নির্ধারকদের মতে, চেয়ারম্যানের এই ভাষণে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক ‘কল্যাণরাষ্ট্র’ প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রতিফলিত হবে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

এবি পার্টি মনে করে, এই ভাষণ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

ইনকিলাব মঞ্চের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ;ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবারপ্র...
06/02/2026

ইনকিলাব মঞ্চের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ;

ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
প্রেস বিজ্ঞপ্তি

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং রাকসুর জিএস আম্মারসহ প্রায় ৩০ জন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)।
শুক্রবার শান্তিপূর্ণভাবে বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের ডাকসু নেত্রী জুমা, জকসু নেত্রী শান্তাসহ ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের বুট দিয়ে পিষে দেওয়া, নির্বিচারে হামলা চালানো এবং গুলিবর্ষণের ঘটনা জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। বেদনার বিষয় হলো,হাদি হত্যার বিচারের দাবিতে শেষ পর্যন্ত তার সহধর্মিণীকে ১০ মাস বয়সী এতিম শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমে আসতে হয়েছে ।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় চার্জশিট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে যখন তার সহযোদ্ধারা শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে অবস্থান নিয়েছেন, তখন তাদের ওপর হামলা চালানো চরম ন্যাক্কারজনক ও গণতন্ত্রবিরোধী। এ ধরনের হামলা প্রমাণ করে,একটি মহল পরিকল্পিতভাবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে।
নেতৃদ্বয় আরও বলেন, গুলি চালিয়ে, হামলা করে কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাদির বিচার দাবিকে স্তব্ধ করা যাবে না। গুলিবর্ষণের মাধ্যমে হাদির বিচারকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে।
এবি পার্টি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি হাদি হত্যার বিচার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
এবি পার্টি স্পষ্টভাবে ঘোষণা করছে,ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তারা নির্যাতিতদের পাশে থাকবে এবং যে কোনো অন্যায়, জুলুম ও রাষ্ট্রীয় ব্যর্থতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে।

শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ইন্তেকালে এবি পার্টির গভীর শোক প্রকাশ;ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং ...
04/02/2026

শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ইন্তেকালে এবি পার্টির গভীর শোক প্রকাশ
;
ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং বুধবার
প্রেস বিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ১১ দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদলের ইন্তেকালে আমার বাংলাদেশ (এবি) পার্টি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রাপ্ত তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, মরহুম নুরুজ্জামান বাদল রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন ও দায়িত্বশীল সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা অনস্বীকার্য।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
এবি পার্টির পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা ও দোয়া করা হয়।

02/02/2026

পশ্চিম ছাগলনাইয়া শীল পাড়ায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের গণসংযোগ।
১ ফেব্রুয়ারি ২০২৬ ইং
ভিডিও প্রতিবেদন:নয়া আলো।

ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন প্রেস বিজ্ঞপ্তি, ৩১ জানুয়ারি ২০২৬,শনিবার, ফেনী: ফেনী সদর- ০২ আসনে ১১ দলীয় জো...
31/01/2026

ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি, ৩১ জানুয়ারি ২০২৬,শনিবার, ফেনী:

ফেনী সদর- ০২ আসনে ১১ দলীয় জোটের ঐক্য 'ঐক্যবদ্ধ বাংলাদেশ' এর ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী ডিজিটাল প্রচারণার 'সক্যারাভ্যান' উদ্বোধন করা হয়েছে।

দুপুরে শহরের খাজুরিয়াতে মঞ্জুর প্রধান নির্বাচনী অফিসের সামনে ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়। এতে প্রচারণায় নতুন মাত্রা পাবে বলে আশা করছেন মজিবুর রহমান মঞ্জু।

মজিবুর রহমান মঞ্জু বলেন,নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য কিছু কুচক্রী নানা ষড়যন্ত্র করছে।”

প্রশাসনকে এসব ব্যাপারে শক্ত অবস্থান নেয়ার আহবান জানান তিনি।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল মালেক,সদস্য সচিব আ.ন.ম আব্দুর রহিম,এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, মনসুর আব্দুল্লাহ,জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত,সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক ও ছাত্রশিবির শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Address

College Road
Chhagalnaiya
3910

Alerts

Be the first to know and let us send you an email when Amar Bangladesh Party Chhagalnaiya - এবি পার্টি ছাগলনাইয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share