TSP COMPLEX LTD.

TSP COMPLEX LTD. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TSP COMPLEX LTD., Government Organization, North Patenga, Chattogram.
(2)

টিএসপি সার, সালফিউরিক এসিড, ফসফরিক এসিড এবং জিপসাম (উপজাত পণ্য) উৎপাদনকারী রাষ্ট্রায়াত্ত একমাত্র প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান বিসিআইসি নিয়ন্ত্রনাধীন শিল্প মন্ত্রণালয় অধীন পরিচালিত। টিএসপি কমপ্লেক্স লিঃ শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিসিআইসি নিয়ন্ত্রণাধীন টিএসপি সার উৎপাদনকারী একমাত্র রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান। বিগত ষাটের দশকে তদানীন্তন ইপিআইডিসি দুটি ইউনিট (ইউনিট-১, ইউনিট-২) এর মাধ্যমে বার্ষিক ১,৫২,০০০

মে. টন টিএসপি সার উৎপাদনের লক্ষ্যে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীর ঘেষে আনুমানিক ৮৮.৪৪৫ একর ভূমির উপর বর্তমান টিএসপি কমপ্লেক্স লিঃ এর গোড়াপত্তন করে। নানা প্রতিকূলতা এড়িয়ে ইউনিট-১ (স্থাপন উৎপাদন ক্ষমতা বার্ষিক ৩২,০০০ মে. টন টিএসপি) ১৯৭৭ খ্রিষ্টাব্দে এবং ইউনিট-২ (স্থাপন উৎপাদন ক্ষমতা বার্ষিক ১,২০,০০০ মে. টন টিএসপি) ১৯৭৪ খ্রিষ্টাব্দে বাণিজ্যিক উৎপাদন-যাত্রা শুরু করে। টিএসপি কমপ্লেক্স লিঃ বিসিআইসি’র একটি সফল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কৃষকদেরকে ভর্তুকি মূল্যে টিএসপি সার দেয়া হয়। বর্তমানে এ কারখানার প্রধান উৎপাদিত পণ্য টিএসপি সার। জিপসাম কারখানার উৎপাদিত অন্য একটি পণ্য। সালফিউরিক এসিড ও ফসফরিক এসিড কারখানার উৎপাদিত মধ্যম পণ্য। কারখানায় উৎপাদিত পণ্যগুলো সকল কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিরলস আন্তরিক পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদন হয়ে থাকে। এছাড়া, দেশের চাহিদার কথা বিবেচনা করে বার্ষিক ৩ লক্ষ মে. টন টিএসপি সার উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে তার কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বর্তমান অবদানের পাশাপাশি তখন আরোও বেশি ভূমিকা রাখবে টিএসপি সারকারখানা, যা জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনের অগ্রযাত্রার অন্যতম সহায়ক হবে।

টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারী স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের স্থির চিত্র---উক্ত...
18/04/2026

টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারী স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের স্থির চিত্র---
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসপি কমপ্লেক্স লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেন সুখেন চন্দ্র মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানগণ,সিবিএ -এর সম্মানিত সভাপতি,অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক, স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ,সম্মানিত শিক্ষকগণ, সিবিএ-এর অন্যান্য নির্বাহীবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন ১০ম শ্রেণির শিক্ষার্থীসহ বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার হুসেন।

Milling- Reaction Plant of TSPCL
15/04/2026

Milling- Reaction Plant of TSPCL

বিসিআইসি কর্তৃক আয়োজিত Public Procurement Rules, 2025 শীর্ষক ইনহাউজ প্রশিক্ষণ অদ্য ১২/০৪/২০২৬ খ্রি. টিএসপিসিএল প্রাঙ্গনে...
12/04/2026

বিসিআইসি কর্তৃক আয়োজিত Public Procurement Rules, 2025 শীর্ষক ইনহাউজ প্রশিক্ষণ অদ্য ১২/০৪/২০২৬ খ্রি. টিএসপিসিএল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সহিদুল ইসলাম, ঊধ্বর্তন মহাব্যবস্থাপক (প্রশাসন), বিসিআইসি। এ অনুষ্ঠানে টিএসপিসিএল, ইউজিএসএফএল, কেপিএমএল এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Posted by
Md. Faruk Hossen

Sulphuric Acid Plant of TSPCL
10/04/2026

Sulphuric Acid Plant of TSPCL

টিএসপি কমপ্লেক্স লিমিটেডের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শ...
08/04/2026

টিএসপি কমপ্লেক্স লিমিটেডের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২৬।
২১শে ফেব্রুয়ারির প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।

উক্ত অনুষ্ঠানে কারখানার সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেন সুখেন চন্দ্র মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিপিকা দাস, সভাপতি, টিএসপিসিএল মহিলা ক্লাব, জনাব মোঃ ছরওয়ার হায়দার, সাধারণ সম্পাদক, কর্মকর্তা কল্যাণ সমিতি, টিএসপিসিএল, জনাব মোঃ শাহাবুদ্দিন, সভাপতি, টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), জনাব মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক, টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।

আরও উপস্থিত ছিলেন টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ সকল শিক্ষকবৃন্দ।

শোক সংবাদ:অদ্য আনুমানিক রাত ৩:০০ ঘটিকার সময় টিএসপি কমপ্লেক্স লিঃ এর সাবেক উপ প্রধান রসায়নবিদ, জনাব কাজী মর্তুজা মাহবুব...
28/03/2026

শোক সংবাদ:
অদ্য আনুমানিক রাত ৩:০০ ঘটিকার সময় টিএসপি কমপ্লেক্স লিঃ এর সাবেক উপ প্রধান রসায়নবিদ, জনাব কাজী মর্তুজা মাহবুবুর রহমান সাহেব মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি অসুস্থ অবস্থায় কুষ্টিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । আমরা সকলেই তার মাগফিরাত কামনা করছি।

টিএসপি কমপ্লেক্স লিমিটেড-এ আজ ২৬শে মার্চ ২০২৬খ্রি রোজ বৃহস্পতিবার "মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস বিপুল উৎসাহ উদ্দীপনা...
26/03/2026

টিএসপি কমপ্লেক্স লিমিটেড-এ আজ ২৬শে মার্চ ২০২৬খ্রি রোজ বৃহস্পতিবার "মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার সহিত যথাযথভাবে উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কারখানার সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেন সুখেন চন্দ্র মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিপিকা দাস, সভাপতি, টিএসপিসিএল মহিলা ক্লাব, জনাব মোঃ ছরওয়ার হায়দার, সাধারণ সম্পাদক, কর্মকর্তা কল্যাণ সমিতি, টিএসপিসিএল, জনাব মোঃ শাহাবুদ্দিন, সভাপতি, টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), জনাব মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক, টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।
সার্বিক আয়োজনে ছিলেন জনাব মোঃ মাজহারুল ইসলাম, বিভাগীয় প্রধান (প্রশাসন) ও সভাপতি, মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটি-২০২৬ খ্রি. জনাব মোঃ ইউছুপ, সদস্য-সচিব, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন কমিটি। প্রধান অতিথি অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টিএসপিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক অভিষেক ও প্রীতিভোজ অনুষ্ঠান-২০২৬ এর স্থির চিত্র। উক্ত অনুষ...
18/02/2026

টিএসপিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক অভিষেক ও প্রীতিভোজ অনুষ্ঠান-২০২৬ এর স্থির চিত্র। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসি’র মাননীয় চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান মহোদয়। এছাড়া, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসি’র সকল পরিচালকবৃন্দ , বিভিন্ন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মহোদয়গণ এবং টিএসপিসিএল এর সাবেক এমডিগণ।

04/02/2026

টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারী স্কুলের ৩৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬

04/02/2026

টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারী স্কুলের ৩৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬

Address

North Patenga
Chattogram
4204

Alerts

Be the first to know and let us send you an email when TSP COMPLEX LTD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share