20/02/2019
"সতর্কবার্তা"
একটি অসাধু চক্র উপজেলা কৃষি অফিস, মতলব পরিচয় দিয়ে ইউপি সদস্যদের ফোনকলের মাধ্যমে বিনা মূল্যে কৃষকদের ট্রাক্টর দেয়া হবে বলে জানায়। অগ্রগামী কৃষকদের নাম, মোবাইল নম্বর, কৃষি কার্ড নম্বর নিয়ে তাদেরকে গভমেন্ট টেক্স হিসেবে ৪,৪৬০/- টাকা অতিদ্রুত বিকাশ করতে বলে। ইতোমধ্যে বেশ কয়েকজন কৃষক ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছে।
উপজেলা কৃষি অফিস এ মর্মে জানাচ্ছে যে, বর্তমানে অত্র অফিসে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম নেই। মতলব দক্ষিণের কৃষক সহ সর্বস্তরের জনগণকে এধরণের টাকা লেনদেন সহ সকল ধরনের প্রতারণা থেকে সর্তক থাকার জন্য বলা হলো।
প্রচারেঃ উপজেলা কৃষি অফিসার, মতলব দক্ষিণ, চাঁদপুর।