25/05/2026
✨ “অভিযাত্রা ৩৬৫” একটি বছরের গল্প, অসংখ্য অনুভূতির নাম।
স্বপ্ন, পরিশ্রম, ভালোবাসা আর একতার পথ ধরে আমাদের প্রিয় সামাজিক সংগঠন Cooperative Hand's সফলভাবে অতিক্রম করলো তার গৌরবময় এক বছর।
এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছিলেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ও আমাদের সংগঠনের প্রিয় সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ছিল অনুপ্রেরণামূলক বক্তব্য, সংগঠনকে ঘিরে ভবিষ্যৎ ভাবনা, ভালোবাসা ও ঐক্যের বার্তা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, গান, সম্মাননা প্রদান এবং অসংখ্য সুন্দর মুহূর্ত, যা আমাদের হৃদয়ে আজীবন রয়ে যাবে।
সেই অসাধারণ মুহূর্তগুলোকেই ক্যামেরাবন্দি করে তুলে ধরা হলো।
কারণ কিছু স্মৃতি শুধু দেখা যায় না, অনুভবও করা যায়।
“এক বছর শুধু সময়ের হিসাব নয়,
এটি একটি পরিবার হয়ে ওঠার গল্প। ✨
#অভিযাত্রা৩৬৫ .O