উপজেলা ভূমি অফিস, হাজীগঞ্জ, চাঁদপুর

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • উপজেলা ভূমি অফিস, হাজীগঞ্জ, চাঁদপুর

উপজেলা ভূমি অফিস, হাজীগঞ্জ, চাঁদপুর উপজেলা ভূমি অফিস, হাজীগঞ্জ এর কার্যক্?

হাজীগঞ্জ উপজেলার সকল ভূমি মালিক ও সাধারন জনগণকে ভুমি সংক্রান্ত সেবা সঠিক উপায়ে প্রদানের লক্ষে উপজেলা ভূমি অফিস, হাজীগঞ্জ কাজ করে যাচ্ছে । এই কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে উপজেলা ভূমি অফিস, হাজীগঞ্জ এর একটি Official page খোলা হয়েছে।যার লিঙ্ক>> https://www.facebook.com/aclandhajiganj দালাল প্রতারক থেকে দূরে থাকুন। ভূমি দস্যুদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।

ভূমি সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুনঃ- সহকারী কমিশনার (ভূমি) হাজীগঞ্জ, চাঁদপুর মোবাইলঃ ০১৭৩০০৬৭০৭৩ ইমেইলঃ [email protected]

আসসালামু আলাইকুম, প্রায় দুইবছর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আমি জিয়াউল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) হিসেবে দায়িত্ব প...
30/10/2019

আসসালামু আলাইকুম,
প্রায় দুইবছর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আমি জিয়াউল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) হিসেবে দায়িত্ব পালন শেষে আজ ৩০ অক্টোবর পদোন্নতিজনিত কারনে বদলি হয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্য। বিদায়বেলায় হাজীগঞ্জের সকল স্তরের সম্মানিত নাগরিক,কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের কাছে আমি ক্ষমা ও দোয়া কামনা করছি আমার কোন কাজ বা কথায় কেউ আঘাত পেয়ে থাকলে।
আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি জনাব মেজর(অবঃ) রফিকুল ইসলাম, বীরউত্তম মাননীয় সংসদ সদস্য স্যারের মত একজন জীবন্ত কিংবদন্তির এলাকায় কাজ করতে পেরে।স্যারের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি চাঁদপুরের কৃতি সন্তান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব মো: শাহ্ কামাল স্যার, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো: মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী স্যার ও জনাব মোঃ ফারুক হোসেন, নির্বাহী চেয়ারম্যান (সচিব),জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ,মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় স্যারদের প্রতি।
আন্তরিক কৃতজ্ঞতা দুইবার জনপ্রশাসন পদকপ্রাপ্ত মাননীয় জেলা প্রশাসক জনাব মো: মাজেদুর রহমান খান স্যারের প্রতি।স্যার অত্যন্ত দক্ষতার সাথে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সৃজনশীল কাজ সম্পাদন করেছেন।স্যার ও স্যারের পরিবারের জন্য মঙ্গল কামনা করছি।
কৃতজ্ঞতা মোহাম্মদ শওকত ওসমান
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) স্যারের প্রতি স্যার অত্যন্ত কর্মঠ ও সদা হাস্যোজ্জ্বল।
কৃতজ্ঞতা মোহাম্মদ জামাল হোসেন স্যার আমার কর্মকালীন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) স্যারের প্রতি যিনি সব সময় ভূমি ব্যবস্থাপনায় সঠিক দিক নির্দেশনা ও উৎসাহ দিয়েছেন, স্যারের পরিবারের মঙ্গল কামনা করছি।
কৃতজ্ঞতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) স্যারের প্রতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকাকালীন মোবাইল কোর্ট ও অন্যান্য আইনি বিষয়ে স্যার সবসময় সঠিক দিকনির্দেশনা দিয়েছেন।
কৃতজ্ঞতা এস এম জাকারিয়া
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) স্যারের প্রতি খুব অল্প সময়ে স্যার আমাদেরকে আপন করে নিয়েছেন।
সকল ইউএনও স্যার,এসি ল্যান্ড ও সহকারী কমিশনারগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

অপরিসীম কৃতজ্ঞতা জনাব বৈশাখী বড়ুয়া স্যারের প্রতি স্যারের বলিষ্ঠ নেতৃত্ব ও সঠিক দিক নির্দেশনায় জাতীয় নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনসহ আমার সমগ্র কর্মকাল অত্যন্ত সুন্দর ও নিরাপদে কেটেছে।একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে স্যার আমার কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন। স্যার,রিম্পল ভাই, আদরের দ্বিজরাজসহ স্যারের পরিবারের সকলের মঙ্গল কামনা করছি।সব সময় স্যার আমাদের মনে রাখবেন ও সহযোগিতা করবেন এই আশা করছি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব গাজী মাইনুদ্দিন, পৌর মেয়র জনাব আ স ম মাহবুবুল আলম লিপন,ভাইস চেয়ারম্যান জনাব গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শিউলিসহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

কৃতজ্ঞতা আমার অফিসের কানুনগো সার্ভেয়ার ইউএলএও সহ সকল স্তরের কর্মকর্তার প্রতি তাদের নিরলস পরিশ্রম আমার দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ সহায়তা করেছে।
সর্বোপরি কৃতজ্ঞতা আমার বাবা-মা,ভাই-বোন, পরিবার, শুভাকাঙ্ক্ষী ও মহান আল্লাহর কাছে।
খোদা হাফেজ।
ভাল থাকবেন প্রিয় হাজীগঞ্জবাসী।

https://www.kalerkantho.com/online/country-news/2019/10/26/831472
27/10/2019

https://www.kalerkantho.com/online/country-news/2019/10/26/831472

মা ইলিশ রক্ষায় কঠোর নির্দেশনার পরও থেমে নেই ইলিশ শিকার। প্রায় প্রতিদিনই ধরা পড়ছে ইলিশ শিকারীসহ

উপজেলা নির্বাহী অফিসার জনাব বৈশাখী বড়ুয়া স্যারের নির্দেশনায় আজ হাজীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জিয়াউল ইস...
21/10/2019

উপজেলা নির্বাহী অফিসার জনাব বৈশাখী বড়ুয়া স্যারের নির্দেশনায় আজ হাজীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জিয়াউল ইসলাম চৌধুরী। এসময় ফুটপাত দখল করা ও যত্রতত্র গাড়ি পার্কিং এর অপরাধে ০৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। সকল কে বাজার যানজটমুক্ত রাখতে সহযোগিতা করার অনুরোধ করা হল।
মোবাইল কোর্টকে সহযোগিতার জন্য হাজীগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশকে ধন্যবাদ।

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা।
16/10/2019

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা।

জনস্বার্থে মোবাইল কোর্টঃ০৯/১০/১৯ তারিখে হাজীগঞ্জের রামপুর বাজারে বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এসময় মৎস্য রক...
10/10/2019

জনস্বার্থে মোবাইল কোর্টঃ
০৯/১০/১৯ তারিখে হাজীগঞ্জের রামপুর বাজারে বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এসময়
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোঃ হুমায়ুন কে ১০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও জব্দকৃত ইলিশ মাছ মৈশাইদ এতিম খানায় প্রদান করা হয়।
মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ ধারামতে ভুয়া পদবি ব্যবহারের দায়ে মোঃ মিজান কে ৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ওজনে কারচুপির অপরাধে আলী আহমেদ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ, খোলা ও অপরিচ্ছন্ন ল্যাবরেটরিতে টেস্ট করার অপরাধে মোঃ শাহনেয়াজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০০০০/- টাকা জরিমানা করা হয়।

বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭০২ বছর কারাদণ্ড ও ০১ লক্ষ টাকা জরিমানা।মিথ্যা অভিযোগের শাস্তি ০৬ মাসের কারাদণ্ড।
04/10/2019

বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭
০২ বছর কারাদণ্ড ও ০১ লক্ষ টাকা জরিমানা।
মিথ্যা অভিযোগের শাস্তি ০৬ মাসের কারাদণ্ড।

উপজেলা নির্বাহী অফিসার জনাব বৈশাখী বড়ুয়া স্যারের নির্দেশনায় পেয়াজের অহেতুক মূল্য বৃদ্ধি রোধ, মূল্য তালিকা না রাখা ও লাইস...
02/10/2019

উপজেলা নির্বাহী অফিসার জনাব বৈশাখী বড়ুয়া স্যারের নির্দেশনায় পেয়াজের অহেতুক মূল্য বৃদ্ধি রোধ, মূল্য তালিকা না রাখা ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিরুদ্ধে আজ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জিয়াউল ইসলাম চৌধুরী।

শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার প্রবর্তক। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
28/09/2019

শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার প্রবর্তক।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

শোক সংবাদঃচাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ...
20/09/2019

শোক সংবাদঃ
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব ড. মোঃ শাহ্ কামাল স্যারের পিতা মুজহারুল হক আজ বিকেল ৪.৩০টায় ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ,চাঁদপুর এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি ও মরহুমের আত্মার শান্তি কামনা করছি।

20/09/2019

.

16/09/2019
উপজেলা নির্বাহী অফিসার জনাব বৈশাখী বড়ুয়া স্যারের নির্দেশনায় কৃষকদের অভিযোগের ভিত্তিতে আজ কৃষি জমিতে ড্রেজার/মেশিন দিয়ে ম...
11/09/2019

উপজেলা নির্বাহী অফিসার জনাব বৈশাখী বড়ুয়া স্যারের নির্দেশনায় কৃষকদের অভিযোগের ভিত্তিতে আজ কৃষি জমিতে ড্রেজার/মেশিন দিয়ে মাটি উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জিয়াউল ইসলাম চৌধুরী এসময় একজনকে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আশপাশের কৃষকের কৃষি জমি নষ্ট করে বেআইনি ভাবে মাটি উত্তোলন ও জেলা প্রশাসকের পূর্বানুমতি ছাড়া জমির শ্রেণী পরিবর্তনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে সহায়তা প্রদানকারী আইনশৃঙ্খলা বাহিনী, মাতৈন ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

Address

Hajiganj
Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা ভূমি অফিস, হাজীগঞ্জ, চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা ভূমি অফিস, হাজীগঞ্জ, চাঁদপুর:

Share