13/01/2023
জুম্মা মোবারক 😍
⭕আমার এক সহকর্মীর খালুর তিনটা শিপ এক দিনে ডুবে যায় । ঐ তিনটা শিপ উঠাতে গিয়ে যা ব্যাংকে জমা ছিল তাও গেল । কিন্তু একটা শিপও উদ্ধার হলো না । একজন কোটিপতি এক নিমিষেই নি:স্ব !
⭕চাঁদপুরের এক ধনাঢ্য ব্যক্তি এখন নামাজ শেষে মসজিদের সামনে মুখ ঢেকে হাত পাতে । শুধুই হাত পেতে থাকে , লজ্জায় মুখে কিছু বলে না । সারাজীবন মানুষকে দেয়া হাত দুটো এখন মানুষের কাছে হাত পাতে । সব ভাঙতে ভাঙতে শেষমেষ ভিটে মাটিও গিলে ফেলে রাক্ষুসে নদী ।
⭕রোড এক্সিডেন্টে এক মাইক্রো বাসের সবাই স্পট ডেথ । গাড়ীতে ছিল স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র ছেলে, মাত্র ভার্সিটি পাশ করলো । ছেলেকে বিয়ে করাবে, মেয়ে দেখতে বাড়ী যাচ্ছিল । ঢাকা শহরের পাঁচ তলা বাড়ীটির সব মালিক এখন কবরে । আত্নীয় স্বজনে এখন বাড়ীর দখল নিয়ে মারামারি । কার বাড়ি কে দখল নেয় !
⭕রফিক সাহেব খুব হিসাবী লোক । সারাটা জীবন প্ল্যান মাফিক চলেছেন । বুড়ো বয়সে চিকিৎসার জন্য যে হেলথ ইন্সুরেন্স করে রেখেছিলেন সেটাতেও কাজ হলো না । এমন অসুখ ধরা পড়েছে যে, সব টাকা শেষ । এখন বাড়ী বিক্রি করতে গিয়ে বিপত্তি । ছেলেরা দিবে না । বুড়ো মানুষ বাঁচবে আর কত দিন, বাড়ী বিক্রি করে সব পথে বসবে নাকি !
এরকম কত ঘটনা আমাদের সবার সামনে ঘটে যাচ্ছে ।
⭕আমরা দেখছি আর চোখ বন্ধ রেখে ব্যাংক ভরছি । নিরাপদ ভবিষ্যতের জন্য কতই না পেরেশান আমরা !
অথচ সম্পদ কখনই ভবিষ্যত নিরাপত্তার গ্যারান্টী নয় । আমরা জানি কিন্তু মানি না ।
⭕সবচেয়ে রুঢ় বাস্তবতা হচ্ছে, যে যত বেশী সম্পদের উপর ভর করে বাঁচতে চায়, আল্লাহ তাকে তত বেশী তার সম্পদের উপর নির্ভরশীল করে দেন ।
⭕আপনি পরিশ্রম, মেধা আর শিক্ষার জোরে আজ এত উপরে, এ ধারণাটা ভূল । আমরা ভূলে যাই আল্লাহর দয়ার কথা । আমার চেয়ে কত যোগ্যতা সম্পন্ন মানুষ আমার চেয়ে কত নীচে পড়ে আছে !
⭕সকালে স্কুলে বাচ্চাকে নামিয়ে দেয়ার পথে, গাড়ীর গ্লাস নামিয়ে , ছুটে আসা সম বয়সী ছেলেটাকে আপনার ছেলে যে ভিক্ষেটা দেয়, ঐ ভিক্ষেটা নেয়ার জন্য আপনার ছেলেও ছুটে আসতো পারতো । এবং বর্তমান অবস্হা থেকে ঐ অবস্হাতে ফেলতে খুব বেশী সময় লাগবে না যদি তিঁনি চান । আমরা অহংকার করি, আর আমরা ভুলে যাই ।
⭕বেশীর ভাগ সম্পদশালীরা, যিনি দিয়েছেন তাঁকে ভুলে গিয়ে সম্পদ আকঁড়ে ধরে বাঁচতে চায় । অকৃতজ্ঞতা আর অহমিকায় ভোগে ।
⭕অথচ দরিদ্র আর পিছিয়ে পড়ারাই আল্লাহকে বেশী ডাকে, বিনয় আর ভরসা করে শুধুই আল্লাহর ।
মানুষ বড়ই অকৃতজ্ঞ।
সংগৃহীত