17/03/2026
পথশিশু এবং অসহায় মানুষের মুখে এক চিমটি হাসি ফোটানোর তৃপ্তিই আলাদা। ❤️
বাংলাদেশ গণজাগরণ ক্লাব-এর পক্ষ থেকে ১৫ মার্চ "২৫ রমজান" আমরা সুবিধাবঞ্চিত শিশু ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের রমজানের আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে দেবে বলে আমাদের বিশ্বাস।
আসুন, এই পবিত্র মাসে আমরা যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের আগামীর পথচলার শক্তি।