আলহাজ্ব গোলাম কাদের স্মৃতি ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Chakaria
  • আলহাজ্ব গোলাম কাদের স্মৃতি ফাউন্ডেশন

আলহাজ্ব গোলাম কাদের স্মৃতি ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলহাজ্ব গোলাম কাদের স্মৃতি ফাউন্ডেশন, Social service, Chakaria, Cox's Bazar, Chakaria.

02/06/2026
আলহাজ্ব গোলাম কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’২৬ সম্পন্নআলহাজ্ব আবুল কালামের সভাপতিত্বে ও মরহ...
08/01/2026

আলহাজ্ব গোলাম কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’২৬ সম্পন্ন

আলহাজ্ব আবুল কালামের সভাপতিত্বে ও মরহুমের কনিষ্ঠ ছেলে মাওলানা আব্বাছ মুছা(প্রতিষ্ঠাতা পরিচালক, কাশেফুল উলুম হেফজখানা ও নূরানী একাডেমী) এর ব্যবস্থাপনায়
নূরানী তা'লীমুল কুরআন চট্টগ্রাম, বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া সকল শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রাকেব হাসান(খতিব, মন্ডলপাড়া জামে মসজিদ), মাওলানা আবুল কাশেম নূরী(খতিব, হাজ্বীপাড়া জামে মসজিদ), হাফেজ মাওলানা জমির উদ্দিন(খতিব, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসা মসজিদ), মাওলানা ফরিদ উদ্দিন(শিক্ষক, কাশেফুল উলুম নূরানী একাডেমী) সহ শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী ও এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসফলতার জন্য দোয়া কামনা করছি...
04/01/2026

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
সফলতার জন্য দোয়া কামনা করছি...

কবিতাআলহাজ্ব গোলাম কাদের স্মরণেরচনায়- ইশরাত আব্বাছনাতনীআলহাজ্ব গোলাম কাদের
01/04/2025

কবিতা
আলহাজ্ব গোলাম কাদের স্মরণে

রচনায়- ইশরাত আব্বাছ
নাতনী
আলহাজ্ব গোলাম কাদের

🌙ঈদ মোবারক🕌
30/03/2025

🌙ঈদ মোবারক🕌

29/03/2025

জীবন বৃত্তান্ত - আলহাজ্ব গোলাম কাদের

আলহাজ্ব গোলাম কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যেগে শিক্ষা প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ...
26/03/2025

আলহাজ্ব গোলাম কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যেগে শিক্ষা প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন।

আলহাজ্ব আবুল কালামের সভাপতিত্বে ও মাওলানা আব্বাছ মুছা’র ব্যবস্থাপনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে মরহুমের ছেলে মাওলানা আব্বাছ মুছা(প্রতিষ্ঠাতা পরিচালক, কাশেফুল উলুম হেফজখানা ও নূরানী একাডেমী) আলহাজ্ব গোলাম কাদেরের স্মৃতিচারণ করে জীবন বৃত্তান্ত, ন্যায়বিচার ও সমাজক্যাণমূলক কাজসমূহের আলোচনা করেন। ভ্রাতুষ্পুত্র আল্লামা ফয়জুল্লাহ আনোয়ার(প্রতিষ্ঠাতা, জামেয়া আল রায়েদ) মরহুমের স্মৃতিচারণ করে প্রশংসা করেন। নাতি আল্লামা মোস্তফা নূরী(প্রতিষ্ঠাতা, মারকুযদ দাওয়াহ) মরহুমের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে, সকলকে ভালো কাজে প্রতিযোগিতা করার প্রতি তাগিদ দেন। মরহুমের নাতনী ইশরাত আব্বাছের লেখা কবিতা পাঠ করেন, নাতি আরশাদ আব্বাছ।

অত্র অনুষ্ঠান ও ইফতার মাহফিলে সাহেদুল ইসলামের সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন নাতি আতিকুর রহমান, নাতি মো: সরওয়ার উদ্দীন মাহমুদ(এমইউপি), মাওলানা রাকেব হাসান, গোলাম মোস্তফা কাইছার (সাবেক চেয়ারম্যান), হাজ্বী জিয়াবুল কবির, আব্দুল গণি(মার্কেটিং অফিসার, এভারগ্রীণ হাসপাতাল), জিন্নাত আলী(সাবেক এমইউপি), আব্দুর রহিম (সাধারণ সম্পাদক, হেফজখানা কমিটি), মোঃ শাহ আলম(সাবেক সাধারণ সম্পাদক, মন্ডলপাড়া টেন স্টার), শামসুল আলম প্রমুখ।

উল্লেখ্য যে, প্রথম পর্বে মাওলানা আব্বাছ মুছা’র পরিচালনায় কোরআন, হাদীস ও মাসায়েল বিষয়ে শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নয়জন শিক্ষার্থীকে তিনটি বিভাগে সেরা নির্বাচিত করা হয়। বক্তাদের বক্তব্য শেষে, হেফজখানার শিক্ষক ও ৩ জন শিক্ষার্থীকে সমাপনী বোর্ড পরীক্ষায় A+ অর্জন করায় সংবর্ধনা ও শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে, মোনাজাত ও উপস্থিত জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করে অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।

Address

Chakaria, Cox's Bazar
Chakaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলহাজ্ব গোলাম কাদের স্মৃতি ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category