27/04/2026
DG Health স্যার, আপনি সেশনজট কমানোর জন্য মাত্র তিন মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করেছেন—এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন জাবি, জবি, ঢাবি, রাবি, চবি, কুবি, সাস্ট, কৃষি গুচ্ছ, সিকেরুয়েট, বুয়েট—এগুলোর সম্মানিত ভিসি স্যারদের কাছে প্রশ্ন থেকে যায়, কেন এত তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া হলো, অথচ এখনো পর্যন্ত ক্লাস শুরু করা সম্ভব হয়নি?শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমঅসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত হতাশাজনক। অনেকের কাছেই মনে হচ্ছে, এসব সিদ্ধান্তের পেছনে সঠিক পরিকল্পনার অভাব রয়েছে।মিলন স্যার, আপনিও দয়া করে অন্তর্বর্তীকালীন (ইন্টারিম) দায়িত্বশীলতার মতো আচরণ না করে দীর্ঘমেয়াদি সুচিন্তা নিয়ে কাজ করবেন—এই আশা রাখি।২৬-২৭ ব্যাচের ক্ষেত্রে যেন ২৫-২৬ ব্যাচের মতো সমস্যার পুনরাবৃত্তি না হয়, সেটাই আমাদের সবার প্রত্যাশা।