10/11/2025
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা নির্ধারণে বিএনপি’র ঘোষিত তিন শর্ত ও নবীনগরের প্রেক্ষাপট;
বিএনপির এমপি মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা,
সেগুলো হলো-
১। ত্যাগ ও সংগ্রাম: গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশ ও দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী প্রার্থী।
২। সততা ও সুনাম: সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং স্থানীয় জনগণের কাছে ভালো মানুষ হিসেবে সুপরিচিত ব্যক্তি।
৩। জনপ্রিয়তা: নির্বাচনী এলাকায় ভোটের রাজনীতিতে জনপ্রিয় প্রার্থী।
আলহামদুলিল্লাহ্, আমরা তৃণমূল দলীয় হাইকমান্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী রয়েছে।
সকলে’ই দলীয় বিভিন্ন পদ পদবি ও দীর্ঘদিন যাবত দলের দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।
কিন্তু মনোনয়ন নির্ধারণে বিএনপি’র ৩ শর্তে যদি প্রার্থী খুঁজতে যান, তাহলে একমাত্র উত্তীর্ণ হবেন জনাব সায়েদুল হক সাঈদ।
শর্ত ১, ত্যাগ ও সংগ্রাম;
সেই ১৯৮৪ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে, ১৯৮৯ ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক, ১৯৯১ এর ডাকসু নির্বাচনে সূর্যসেন হলের জিএস, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, স্বৈরাচার এরশাদ বিরুদ্ধী আন্দোলনে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে, সম্মুখ সারিতে লড়াই করতে গিয়া অসংখ্যবার কারাবরণ, ও ২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠকে দ্বায়িত্ব পালনের মধ্য দিয়ে সর্বোচ্চ ত্যাগ ও সংগ্রামের প্রমাণ দিয়েছেন।।
শর্ত ২, সততা ও সুনাম;
জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি, সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সহ-সাংগঠনিক সম্পাদক, সর্বশেষ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা, উপজেলার বিভিন্ন দ্বায়িত্ব পালনের মধ্যে দিয়ে অতিহাহিত করেছেন রাজনীতির ৪০ বছর। কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব সততা, নিষ্ঠা ও ন্যায়ের সাথে পালনের কারনে জনাব তারেক রহমান উনাকে পত্রের মাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই রাজনৈতিক জীবনে, দলীয় সাংগঠনিক দ্বায়িত্ব, বিএনপি’র ২ বারের রাষ্ট্রক্ষমতা ও বিভিন্ন সামাজিক দ্বায়িত্ব, সর্বোপরি ২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও উনার সুনাম ও সততার প্রমাণ অখুন্ড রয়েছে।
শর্ত ৩, জনপ্রিয়তা
জনাব সায়েদুল হক সাঈদ, উনার রাজনৈতিক ৪০ বছরের সময়ে উনি নবীনগরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে নবীনগরের জনগণকেই প্রাধান্য দিয়েছেন। করোনা মহামারিতে উনি উনার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নবীনগরে জনগণের পাশে ছিলেন। যেটা নবীনগরের জনগণের মুখে মুখে আলোচনার রয়েছেন। কিছুদিন আগের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণের মধ্য দিয়ে নবীনগরের জনগণের মনে জায়গা করে নিয়েছেন। এসব কর্মকাণ্ড নবীনগরে উনি সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করেছেন। এই জনপ্রিয়তার বাস্তব সাক্ষী নবীনগরের আপামর জনগণ।
কাজেই, দল যদি মনোনয়নের ক্ষেত্রে শর্ত পুরোপুরি কার্যকর করে তৃণমূলের বিশ্বাস নবীনগরের প্রার্থীদের মধ্যে একমাত্র সায়েদুক হক সাঈদ উত্তীর্ণ হবে।
এই সাঈদ জনতার, তাকে রুখবে সাধ্য কার।
Brahmanbaria Begum Khaleda Zia # Tarique Rahman # Mirza Fakhrul Islam Alamgir Hoque Sayeed-সায়েদুল হক সাঈদ