রামরাইল ইউনিয়ন কল্যাণ পরিষদ

রামরাইল ইউনিয়ন কল্যাণ পরিষদ একটি আদর্শ সমাজ গড়ার দূরদর্শী প্রতিষ্ঠান। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের জন্য আমাদের সাথে কাজ করুন।

19/08/2025
উলচাপাড়ায় একজন মহিলাকে তার চোখের চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
12/11/2024

উলচাপাড়ায় একজন মহিলাকে তার চোখের চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ ১লা মহররম। হিজরি নববর্ষের আগমনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হিজরি নববর্ষে সকলকে জানাই অন্তরের অ...
07/07/2024

আজ ১লা মহররম। হিজরি নববর্ষের আগমনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হিজরি নববর্ষে সকলকে জানাই অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ।

আজ থেকে ১৪৪৬ বছর আগে মানবতার মহান মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (ﷺ) ও তাঁর সঙ্গী-সাথীরা মক্কার ইসলামী বিরোধী শক্তির নির্যাতনে সকল সহায়-সম্পত্তি ছেড়ে মক্কা থেকে মদীনায় পাড়ি দিয়েছিলেন।

ইতিহাসে এই মহান হিজরতকে স্মরণীয় করে রাখার জন্যই হিজরি সন প্রবর্তিত হয়েছে। প্রকৃতপক্ষে এই হিজরতই ইসলামের বিজয়ের ভিত রচনা করে দিয়েছিলো।

মহান আল্লাহর কাছে নতুন বছরে পুরো মানবজাতির জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আগত বছরটি হোক কপটতা, সংকীর্ণতা ও প্রতিহিংসামুক্ত। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর খাছ মেহেরবানীতে দেশ, দেশের জনগণ ও বিশ্ববাসীকে জঞ্জালমুক্ত করুন এবং মহান আল্লাহর পথে ফিরে আসার তাওফিক দান করুন। আমীন।।

05/07/2024

এক.
বাসার কাজের মহিলা প্লেট ধুতে গিয়ে প্লেটগুলো ভেঙ্গে ফেললো! ব্যাপারটা বিব্রতকর, তাই না? বাসার মালিক যদি দেখেন এই কাজ করেছে, তাহলে কাজের লোকের চাকরি যাবে তো যাবে, খুব রাগী কেউ হলে মারও খেতে পারে।

মুসলিম শাসনামলে এমন ক্ষেত্রে ওয়াকফ প্রতিষ্ঠান ছিলো। সেই প্রতিষ্ঠানে ভাঙ্গা প্লেট-গ্লাস, তৈজসপত্র নিয়ে গেলে তারা নতুন প্লেট-গ্লাস দিতো। এটার জন্য আলাদা টাকা দিতে হতো না, ইন্সুইরেন্সও করতে হতো না।

দুই.
বিয়ের পাত্রীর জন্য দামি অলংকার প্রয়োজন, বিয়ের দিনের পরার জন্য ভালো জামা প্রয়োজন। শুধুমাত্র একদিন পরার জন্য এতো দাম দিয়ে কাপড় কেনার সামর্থ্য অনেকের থাকে না। মুসলিম শাসনামলে এমন ওয়াকফ প্রতিষ্ঠান ছিল; সেখানে গিয়ে পাত্র-পাত্রী পছন্দমতো কাপড়, স্বর্ণ-গহনা নিয়ে আসতে পারতো। বিয়ের অনুষ্ঠান শেষে ফেরত দিয়ে আসতো। কোনো ভাড়া দিতে হতো না।

তিন.
রাস্তায় অনেক কুকুর থাকে, যেগুলো ময়লা-আবর্জনার মধ্যে খাবার খুঁজে খায়। কিন্তু মুসলিম শাসনামলে রাস্তার কুকুরের জন্য পর্যন্ত খাবার-পানির ব্যবস্থা ছিলো।

চার.
হাসপাতালে রোগীরা ভর্তি হতো। রোগীদের মধ্যে অনেকেই ১০ দিন, ২০ দিন, ১ মাস ভর্তি থাকতো।
অসুস্থতার কারণে ঐ সময় তারা উপার্জন করতে পার‍তো না। মুসলিম শাসনামলে তাদের চিকিৎসা খরচ ছিল সম্পূর্ণ ফ্রি! শুধু তাই নয়, হাসপাতাল থেকে ছাড়া পাবার সময় তাদেরকে বেতনের মতো টাকা দেয়া হতো। অর্থাৎ, ঐ সময় সে কাজ করলে বেতন পেতো। অসুস্থতার কারণে কাজ না করায় পরিবার যেন কষ্টে না থাকে সেজন্য টাকাও দেয়া হতো!

[মুসলিম শাসনামলের এমন সোনালী অধ্যায় সম্পর্কে জানতে পারবেন গার্ডিয়ান প্রকাশিত 'ইতিহাসের অপবাদ: অপবাদের ইতিহাস' বইয়ে।]

লিখেছেন নুর মোহাম্মদ ভাই

03/07/2024

আলহামদুলিল্লাহ,
আমাদের সংগঠের পক্ষ থেকে সেন্দ গ্রামের (স্বর্ণেরমোড়া)জনাব ইসমাঈল হোসেন এর মেয়ের বিয়ের জন্য প্রায় ১৫ হাজার টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছে।

29/06/2024

ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া যেহেতু শতভাগ ( আনুমানিক) ডিজিটাল মিটারের আওতায় চলে এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ
-------------------------
প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ

১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা। (প্রতি মাসে এক বার করে কাটবে)

৩। মিটার ভাড়া ৪০ টাকা। (প্রতি মাসে এক বার)

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা। (প্রতি মাসে একবার)

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ

১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন।

সংগৃহীত

”ঈদ মোবারক”“ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন”ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর সমৃদ্ধি।রামরাইল ইউনিয়ন এবং সদর ...
16/06/2024

”ঈদ মোবারক”
“ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন”
ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর সমৃদ্ধি।

রামরাইল ইউনিয়ন এবং সদর উপজেলাবাসী সহ দেশ-বিদেশের সকলকে জানাই
পবিত্র ঈদ-উল আযহা’র শুভেচ্ছা।

উপমহাদেশের গর্বআমিনা আরিফকে অভিনন্দন!সর্বভারতীয় চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা (NEET-2024) নীট এ ২৫ লক্ষ অংশগ্রহণকারী মেধাবী শি...
08/06/2024

উপমহাদেশের গর্ব
আমিনা আরিফকে অভিনন্দন!

সর্বভারতীয় চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা (NEET-2024) নীট এ ২৫ লক্ষ অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীর মধ্যে বোর্ডের নির্ধারিত মোট নাম্বার ৭২০ এ পুরো ৭২০ নাম্বার পেয়ে সারা ভারতে প্রথম স্থান অধিকার করে চৌকস এই মুসলিম তরুণী। মুম্বাইর এক অতি সাধারণ মুসলিম পরিবারের পর্দানাশীন এই মেয়েকে আমাদের আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা!
পর্দা, হিজাব বা বোরখা যে শিক্ষাক্ষেত্রে অন্তরায় নয়, সে কথাটিই আমিনা আরিফ বিশ্ববাসীকে জানিয়ে দিলেন।

আমাদের অত্যন্ত একজন প্রিয় শায়েখ। জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদরাসার প্রবীণ সিনিয়র মুহাদ্দিস,,ব্রাহ্মণবাড়িয়ার প...
31/05/2024

আমাদের অত্যন্ত একজন প্রিয় শায়েখ।
জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদরাসার প্রবীণ সিনিয়র মুহাদ্দিস,,ব্রাহ্মণবাড়িয়ার প্রসিদ্ধ মুফাসসির,
আল্লামা_কামাল_উদ্দিন_কাসেমী_দাঃবাঃ অসুস্থ হয়ে
ব্রাহ্মণবাড়িয়া ল্যাব এ্যাড হাসপাতালে ভর্তি আছেন।হুজুরের সুস্থতার জন্য সকলের প্রতি বিশেষ দোয়ার দরখাস্ত রইল।
আল্লাহ তায়ালা যেন শায়েখ কে দ্রুত পরিপূর্ণ সুস্থ করে দেন আমিন ইয়া রাব্বাল আলামিন।

28/05/2024

" ব্রাক্ষণবাড়ীয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাইকিং প্রচারণায়
জনস্বার্থে বিষয় গুলো বিবেচনা করার অনুরোধ "

মুফতী মোহাম্মদ এনামুল হাসান

ব্রাক্ষণবাড়ীয়া জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী সহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচনী মাঠে তাদের প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচনী প্রচারণার অন্যতম মাধ্যম হলো মাইকিং এর মাধ্যমে প্রচারণা। শহরজুড়ে চলছে ১৬ জন প্রার্থীর মাইকিং প্রচারণা।
১৬ জন প্রার্থী কমপক্ষে ৩ টি করে মাইক বের করলে ও তার সংখ্যা দাঁড়ায় ৪৮ টা মাইক। কিন্তু কয়টা মাইক শহরে চলছে তা কেবলমাত্র প্রার্থী ও তাদের দায়িত্বশীলরা ই বলতে পারবে।

প্রার্থীদের মাইকের আওয়াজে সাধারণ পথচারীদের ভোগ করতে হচ্ছে সীমাহীন দূর্ভোগ। মাইকের শব্দ দূষণের প্রভাবে মানুষ হচ্ছে চরম অতিষ্ঠ।
শহরে সরকারি হাসপাতাল সহ রয়েছে অসংখ্য ক্লিনিক, যেখানে রয়েছে অসংখ্য রোগী। যাদের হয়তো মাইকের শব্দ দূষণের ফলে সুস্থ হবার পরিবর্তে অসুস্থতা ই বৃদ্ধি পাচ্ছে।
এমনকি মাইকের আওয়াজে মুসল্লীদের হচ্ছে নামাজ আদায়ে একাগ্রতায় ব্যাঘাত। ফরজ নামাজ পরবর্তী সুন্নত নফল আদায়ে হচ্ছে অনেক কষ্ট।

পাশাপাশি রয়েছে অসংখ্য হেফজ খানা সহ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে মাইকের আওয়াজে তাদের কুরআন শরীফ হেফজ করতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।

অতএব, নিন্ম উল্লেখিত বিষয় গুলোকে মাথায় রেখে জনস্বার্থ বিবেচনা করে অন্তত হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ এলাকায় মাইকিং প্রচারণায় বিধিনিষেধ থাকা উচিৎ।
এবং মুসল্লিদের নামাজে যেনো ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রেখে আযানের ১০ মিনিট পূর্ব থেকে অন্তত ৪০ মিনিট মাইকিং প্রচারণা বন্ধ রাখা প্রয়োজন।

বিষয় গুলো জনস্বার্থ বিবেচনা করে প্রার্থী সহ দায়িত্বশীলদের আশু সুদৃষ্টি কামনা করছি।

(মুফতী মোহাম্মদ এনামুল হাসান)
পরিচালক
ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাক্ষণবাড়ীয়া।

Address

রামরাইল ইউনিয়ন পরিষদ
Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when রামরাইল ইউনিয়ন কল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category