16/02/2025
জনাব পার্থ কুমার রায় এর বদলি জনিত বিদায়।
জনাব পার্থ কুমার রায়, সাবেক ব্রাঞ্চ ইনচার্জ, ব্রাহ্মণবাড়িয়া শাখা। সাবেক শব্দটি কণ্টকময়। নির্দয়ও বটে। একযুগেরও অধিক সময় অতিবাহিত করে একটি জায়গাকে বিদায় বলা অতো সহজ নয়। এই ব্রাঞ্চের সাথে জনাব পার্থ কুমার রায় এর যে আত্মিক বন্ধন গড়ে উঠেছিল; তা হয়তো এই জীবনে এড়িয়ে যাওয়া অসম্ভব। অবশিষ্ট চাকরীকাল জনাব পার্থ কুমার রায়কে নিশ্চয়ই অতীত স্মৃতি আলিঙ্গন করতে চাইবে।
কর্মজীবনে নিষ্ঠা আর দায়িত্বশীলতার প্রতি অসীম আবেদন; আপনাকে আরো মহান করে তুলবে। সাবীক, ব্রাহ্মণবাড়িয়া শাখা আপনার অনুপস্থিতি চরমভাবে অনুভব করবে। বাস্তবতাকে আমার কেউ অস্বীকার করতে পারি না। মানুষ হিসেবে এটি আমাদের সীমাবদ্ধতা। আপনার বদলি জনিত বিদায় ব্রাহ্মণবাড়িয়া শাখাকে শোকাহত করেছে। আশা করি আপনার পরবর্তী গন্তব্য ব্রাঞ্চ ইনচার্জ, চাঁদপুর শাখা নব আলোয়ে উদ্ভাসিত হবে। আমাদের বিশ্বাস আপনি এমন একজন সংগঠক; যেকেউ আপনার সান্নিধ্যকে আন্তরিক স্বাগতম জানাবেই। আপনার চিরন্তন কল্যাণ কামনা করছি।