Aid Trust Foundation

Aid Trust Foundation " This is a personal initiative platform to support and connect people. Not a registered NGO "

Aid Trust Foundation এর পক্ষ  থেকে
14/04/2026

Aid Trust Foundation এর পক্ষ থেকে

Aid trust Foundation A volunteer social initiative.
26/03/2026

Aid trust Foundation
A volunteer social initiative.

20/03/2026
15/03/2026
15/03/2026

🌙 সদকা কখনো কমে না
রাসূল ﷺ বলেছেন:
“সদকা সম্পদ কমায় না।”
🌿Aid Trust Foundation মানুষের পাশে আস্থার সাথে।
🤲 আল্লাহ আমাদের এই কাজ কবুল করুন।
আপনার দোয়া ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি।
📌 মানবতার এই কাজটি ছড়িয়ে দিতে পোস্টটি শেয়ার করুন।

12/03/2026

Aid Trust Foundation...

🌿 অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো
🌿 গরিব কিন্তু মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা করা
🌿 মানবতা, সহমর্মিতা ও আস্থার পরিবেশ তৈরি করা
🌿 মানুষের বিপদে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া

হে আল্লাহ!
আপনি আমাদের এই ছোট মানবিক উদ্যোগকে কবুল করুন।
আমাদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দিন।

আমাদের কাজের মধ্যে আন্তরিকতা, সততা ও বরকত দান করুন।
এই উদ্যোগকে মানুষের উপকারের একটি মাধ্যম বানিয়ে দিন।

আমাদের সবাইকে মানবতার কল্যাণে কাজ করার শক্তি ও হিদায়াত দান করুন।
আমিন।

07/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
🌿 বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আশা করি সবাই ভালো আছেন। অনুরোধ রইল, লেখাটি ধৈর্য নিয়ে পুরোটা পড়বেন।

গত ২ মার্চ ২০২৬ তারিখে আমি
Aid Trust Foundation নামে একটি page খুলেছি। অনেকেই হয়তো ইতিমধ্যে পেইজটি দেখেছ।
Aid Trust Foundation সহায়তা ও আস্থার ভিত্তিতে গঠিত একটি মানবকল্যাণমূলক উদ্যোগ।
এটি একটি A Volunteer Social Initiative ( একটি স্বেচ্ছাসেবী সামাজিক উদ্যোগ)।

অনেকে হয়তো মনে করতে পারেন এটি একটি NGO (এনজিও)। বিষয়টি পরিষ্কারভাবে জানাতে চাই—এটি কোনো এনজিও প্রতিষ্ঠান নয় এবং এই নামে বর্তমানে কোনো এনজিও নেই।

পেইজের About অংশে আমার নাম, Gmail address, ফোন নম্বর এবং ঠিকানা দেওয়া আছে। প্রয়োজনে আরও তথ্য প্রদান করা হবে।

🌿 মানবতার কল্যাণ – ইসলামের দৃষ্টিতে

ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের কল্যাণ, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন:

“যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচাল, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচাল।”— (সূরা মায়িদা ৫:৩২)

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন:“মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে মানুষের জন্য বেশি উপকারী।”
মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছা আমার মনে অনেক দিন ধরেই ছিল।

যখন এই বিষয়টি আমি আমার সহপাঠীদের সাথে শেয়ার করি, তারা আমাকে উৎসাহ ও সমর্থন দেয় এবং পাশে থাকার আশ্বাস দেয়।

বর্তমানে ফেইস বুকে অনেক কনটেন্ট ক্রিয়েটরদের দেখি অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, গৃহহীনদের ঘর তৈরি বা বিভিন্ন মানবিক কাজে মানুষের কাছ থেকে সহায়তা সংগ্রহ করতে। তাদের এই মানবিক উদ্যোগ আমাকে অনুপ্রাণিত করেছে।

আমি বিশ্বাস করি—আমরা বাঙালি জাতি অত্যন্ত মানবিক।অন্যের বিপদে-আপদে আমরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমাদের সমাজে এমন অনেক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত রয়েছে।

🌿 Aid Trust Foundation কী?

Aid Trust Foundation হলো সহায়তা ও আস্থার ভিত্তিতে গঠিত একটি মানবকল্যাণমূলক উদ্যোগ।

🎯 Mission (উদ্দেশ্য)অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, গরিব কিন্তু মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা করা এবং সমাজে মানবতা, সহমর্মিতা ও আস্থার পরিবেশ তৈরি করা।

🌍 Vision (লক্ষ্য)এমন একটি মানবিক সমাজ গড়ে তোলা যেখানে অসহায় মানুষ অবহেলিত হবে না এবং প্রয়োজনে প্রত্যেক মানুষ সহযোগিতা পাবে।স্বাস্থ্য, শিক্ষা এবং আস্থার মাধ্যমে সমাজে মানবকল্যাণের একটি শক্ত ভিত্তি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

🌿 আমাদের স্লোগানসমূহ

1️⃣ Helping People, Building Trust(মানুষকে সহায়তা, আস্থা গড়ে তোলা)

2️⃣ Together for Humanity(মানবতার জন্য একসাথে)

3️⃣ Care • Educate • Empower(সেবা • শিক্ষা • ক্ষমতায়ন)

4️⃣ From Trust to Transformation(আস্থা থেকে পরিবর্তন)

5️⃣ Small Help, Big Impact(ছোট সহায়তা, বড় পরিবর্তন)

🌿 গুরুত্বপূর্ণ কথা

Aid Trust Foundation এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সহায়তা কার্যক্রম শুরু করেনি। বর্তমানে কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে।ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা কার্যক্রম শুরু করতে পারব।

তাই সবাইকে অনুরোধ করছি—

👉 Aid Trust Foundation এর সাথে থাকুন👉 পেইজটি Follow • Like • Share করে আমাদের এই মানবিক উদ্যোগকে সমর্থন করুন👉 আপনার মূল্যবান মতামত দিয়ে পাশে থাকুন

ধৈর্য সহকারে পুরো লেখাটি পড়ার জন্য Aid Trust Foundation এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

পরিশেষে সবার কাছে দোয়া কামনা করছি—আল্লাহ যেন আমাদেরকে সততা ও আস্থার সাথে মানবতার কল্যাণে অনেক দূর এগিয়ে যাওয়ার তাওফিক দান করেন।

এখানে থাকবে স্বচ্ছতা • জবাবদিহিতা • মানবিকতার প্রতি অঙ্গীকার।

N.B: একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই—যিনি আমাকে Aid Trust Foundation এর লোগো তৈরি করতে এবং বিভিন্ন গঠনমূলক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাঁর প্রতি আমি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

🌿 ধন্যবাদ সবাইকে ।

Address

Kalerpara, Dhunat
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aid Trust Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category